বিষয়বস্তুতে চলুন

আদাম আজনু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদাম আজনু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আদাম আজনু বিন শেখ
জন্ম (2006-06-02) ২ জুন ২০০৬ (বয়স ১৯)[]
জন্ম স্থান বার্সেলোনা, মরক্কো
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার্ন মিউনিখ
জার্সি নম্বর ৪৯
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:০০, ১৫ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আদাম আজনু বিন শেখ (আরবি: أدم أزنو بن الشيخ, আরবি উচ্চারণ: [ˈa.dam az.nu]; জন্ম: ২ জুন ২০০৬; আদাম আজনু নামে সুপরিচিত) হলেন একজন মরক্কী পেশাদার ফুটবল খেলোয়াড়[] তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং মরক্কো জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০২১ সালে, আজনু মরক্কো অনূর্ধ্ব-১৫ দলের হয়ে মরক্কোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত স্পেন এবং মরক্কোর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে মরক্কোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মরক্কোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আদাম আজনু বিন শেখ ২০০৬ সালের ২রা জুন তারিখে মরক্কোর বার্সেলোনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আজনু মরক্কো অনূর্ধ্ব-১৫, স্পেন অনূর্ধ্ব-১৬, স্পেন অনূর্ধ্ব-১৭, মরক্কো অনূর্ধ্ব-১৭ এবং মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেন এবং মরক্কোর প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ৮ই জানুয়ারি তারিখে তিনি মরক্কো অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৫ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
মরক্কো২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Bayern München - Kader - Bundesliga 2024/25 - kicker" [বায়ার্ন মিউনিখ - দল - বুন্দেসলিগা ২০২৪/২৫ - কিকার]kicker.de (জার্মান ভাষায়)। কিকার। ৮ জুন ২০২৫। ৮ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৫
  2. "First Team" [প্রথম দল]fcbayern.com (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। ৩০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪
  3. "FC Bayern München" [ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ]bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ১ সেপ্টেম্বর ২০২৪। ৩ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  4. "Bayern München » Squad 2024/2025" [বায়ার্ন মিউনিখ » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]