বিষয়বস্তুতে চলুন

আদর্শিক দ্বিচারিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আদর্শিক দ্বিচারিতা বলতে কোনও প্রাসঙ্গিক, যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য কারণ ছাড়াই প্রায় একই ধরনের একাধিক পরিস্থিতির জন্য ভিন্ন ভিন্ন নিয়ম, নীতি বা মানদণ্ডের প্রয়োগকে বোঝায়। দ্বিচারিতার মাধ্যমে নিরপেক্ষতার অভাব স্পষ্ট হয়ে ওঠে, কারণ একই অবস্থানে থাকা ব্যক্তি, দল বা গোষ্ঠীর কাছ থেকে ভিন্ন মাত্রার আচরণ বা জবাবদিহিতা প্রত্যাশা করা হয়। নীতিশাস্ত্র, আইন, রাজনীতি ও সমাজ বিশ্লেষণে এই ধারণাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ও সাংগঠনিক চর্চায় পক্ষপাত, ভণ্ডামি, অন্যায় আচরণ, বাছাইমূলক প্রয়োগ এবং ক্ষমতার অসমতাকে চিহ্নিত করা হয়।।[][][][]

বাইরে থেকে দেখতে একরকম হলেও একই রকম সব পরিস্থিতিতে ভিন্ন নিয়ম প্রয়োগ করলেই তা আদর্শিক দ্বিচারিতা হয়ে যায় না। আসল প্রশ্ন হলো—পরিস্থিতিগুলি সত্যিই কি একই ধরনের, এবং ভিন্ন আচরণের পেছনে যুক্তিসংগত কারণ আছে কি না। বাস্তব অবস্থাগত পার্থক্য, দায়িত্বের ভিন্নতা বা আলাদা নিয়ম থাকার কারণে কখনও কখনও ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা যুক্তিযুক্ত হতে পারে। কিন্তু যখন পরিস্থিতিগুলি বাস্তবে একই হয় এবং কোনও বৈধ কারণ ছাড়াই সেগুলিকে ভিন্ন নিয়মে বিচার করা হয়, তখনই আদর্শিক দ্বিচারিতা ঘটে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Definition of double standard"dictionary.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০
  2. "double standard" (Web article)collinsdictionary.comHarperCollins Publishers। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯
  3. "double standard Meaning in the Cambridge English Dictionary"dictionary.cambridge.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮
  4. Eichler, Margaret (১৯৮০)। The Double Standard: A Feminist Critique of Feminist Social Science (Print) (ইংরেজি ভাষায়)। Croom Helm। পৃ. ১৫। আইএসবিএন ৯৭৮-০-৮৫৬৬৪-৫৩৬-৫

আরও পড়ুন

[সম্পাদনা]