বিষয়বস্তুতে চলুন

আদরার স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদরার স্টেডিয়াম
স্তাদ দ্য আগাদির
আনার আদরার
২০১৩ সালের ক্লাব বিশ্বকাপের চলাকালীন আদরার স্টেডিয়াম
আদরার স্টেডিয়াম মরক্কো-এ অবস্থিত
আদরার স্টেডিয়াম
আদরার স্টেডিয়াম
মরক্কোর সোআস-ম্যাসা অঞ্চলে অবস্থিত আদরার স্টেডিয়াম
আদরার স্টেডিয়াম আফ্রিকা-এ অবস্থিত
আদরার স্টেডিয়াম
আদরার স্টেডিয়াম
মরক্কোর সোআস-ম্যাসা অঞ্চলে অবস্থিত আদরার স্টেডিয়াম
অবস্থানহায় মোহাম্মদী,
৮০০০০–আগাদির, সোআস-ম্যাসা অঞ্চল,
মরক্কো
মালিক
পরিচালকসোনার্জেস
ধারণক্ষমতা৪৫,৪৮০
আয়তন১০৫ বাই ৮৪ মিটার (১১৪.৮ বাই ৯১.৯ গজ) (৯,০০০ মি²)
উপরিভাগ
  • ঘাস
  • ক্লাসিক টার্টান ট্র্যাক
নির্মাণ
নির্মিত৪ জুন ২০০৪; ২০০৭; ২০০৯
চালু১১ অক্টোবর ২০১৩
পুনঃসংস্কার২০২৩/২৫
২০২৬/২৮
নির্মাণ ব্যয়$১০৩,০০০,০০০ (ডলার)
৮৬০ মিলিয়ন দিরহাম (২০১৩)
স্থপতি
ভাড়াটে
ওয়েবসাইট
sonarges.ma

আদরার স্টেডিয়াম (আরবি: ملعب آدرار; আমাজিগ: ⴰⴱⴰⵔⴰⵣ ⵏ ⵓⴷⵔⴰⵔ (তামাজিতে আদরার মানে পাহাড়[]); ফরাসি: গ্র্যান্ড স্তাদ দ্য আগাদির), উত্তর আফ্রিকার এটলাস পর্বতমালার কাছে মরক্কো দেশের সোআস-ম্যাসা অঞ্চলের শহর আগাদিরে অবস্থিত একটি বহু-ব্যবহারযোগ্য স্টেডিয়াম। এটিকে স্থানীয় ফুটবল দল হাসানিয়া আগাদির তাদের স্বাগতিক ভেন্যু হিসেবে ব্যবহার করেন। এটি কখনও কখনও মরক্কোর জাতীয় দলের জন্য এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে অন্যান্য ফিফা ও সিএএফ আন্তর্জাতিক ফুটবল ম্যাচের জন্যও ব্যবহৃত হয়।

ইতিহাস

[সম্পাদনা]

২০০৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য মরক্কোর দরপত্রের অংশ হিসেবে স্টেডিয়ামটির প্রথম পরিকল্পনা ছিল একটি আয়োজক ভেন্যু, যা জার্মানিকে দেওয়া হয়েছিল। এরপর, ২০১০ সালের ফিফা বিশ্বকাপের জন্য মরক্কোর ব্যর্থ দরপত্রের জন্য প্রকল্পটি স্থগিত রাখা হয় এবং ২০০৭ সালে পুনরায় শুরু করা হয়, যখন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাকে প্রতিযোগিতার আয়োজক হিসেবে ঘোষণা করা হয় এবং স্টেডিয়ামের পরিকল্পনা স্থগিত করা হয়। ২০০৯ সালে প্রকল্পটি পুনরায় শুরু করা হয় এবং অবশেষে ১১ অক্টোবর ২০১৩ তারিখে সম্পন্ন হয়।[] উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ান দল জেএস কাবিলির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে ভাড়াটে হাসানিয়া আগাদির—ইনবিয়াতে স্টেডিয়াম থেকে চলে আসেন এবং প্রদর্শন করেন। হাসানিয়ার সাদ লেমতি ৭৬তম মিনিটে স্টেডিয়ামে প্রথম গোল করেন, যা ম্যাচের একমাত্র গোল।[] আদরার স্টেডিয়ামটি তাদের পুরানো ভেন্যু, ইনবিয়াতে স্টেডিয়াম, স্থানীয় ফুটবল ক্লাব, হাসানিয়া আগাদিরের স্বাগতিক স্টেডিয়াম হিসেবে প্রতিস্থাপন করে।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Adrar in English"glosbe.com। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  2. "Grand Stade Adrar Agadir"stadiumguide.com। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪
  3. AI (১৩ অক্টোবর ২০১৩)। "Saad Lemti, premier buteur du grand stade d'Agadir" (French ভাষায়)। Le Matin। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  4. "Stade Al Inbiaate"footballgroundmap.com। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]