বিষয়বস্তুতে চলুন

আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়
Adamdighi I.P.J Pilot High School
অবস্থান
আদমদীঘি, বগুড়া

তথ্য
ধরনবেসরকারি
নীতিবাক্যশেখার জন্য এসো, সেবার জন্য বেড়িয়ে যাও
প্রতিষ্ঠাকাল১৯১৮
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
বিদ্যালয় জেলাবগুড়া
সেশনজানুয়ারি-ডিসেম্বর
বিদ্যালয় কোড১১৯১১২
প্রধান শিক্ষকমঞ্জুয়ারা বেগম
শ্রেণি৬ষ্ঠ-১০ম
লিঙ্গছেলে-মেয়ে
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ৯৫০ জন
ভাষাবাংলা
বিদ্যালয়ের কার্যসময়সকাল ৯:০০টা-বিকাল ৪:০০টা
ক্যাম্পাসের ধরনশহুরে
রং   
White and Navy Blue
ওয়েবসাইটhttps://ipjhighschool.edu.bd/

আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Adamdighi Ishwar Purna Joy Pilot High School) বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে তার শতবর্ষ উদযাপন করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জমিদান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সহায়তায়[]। তখন এটি আদমদীঘি উপজেলার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। পরবর্তীতে এটি 'কমিউনিটি স্কুল' এবং পরে 'পাইলট স্কুল'-এ উন্নীত হয়।

অবস্থান

[সম্পাদনা]

বিদ্যালয়টি আদমদীঘি উপজেলা সদর বাজারে অবস্থিত।[] এটি একটি মনোরম পরিবেশে গড়ে উঠেছে এবং বিদ্যালয়ের একটি বড় খেলার মাঠ রয়েছে।

একাডেমিক কার্যক্রম

[সম্পাদনা]

বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। সাধারণ শিক্ষার পাশাপাশি একটি ভোকেশনাল শাখাও রয়েছে। প্রতি বছর বিদ্যালয়টি জেএসসি ও এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করে।

অবকাঠামো

[সম্পাদনা]

বিদ্যালয়ের নিজস্ব ভবনে রয়েছে শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনকক্ষ, লাইব্রেরি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব এবং বড় খেলার মাঠ।[]

শতবর্ষ উদযাপন

[সম্পাদনা]

২০১৮ সালে বিদ্যালয়টি তার প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে ১১-১৩ জানুয়ারি তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ শতবর্ষ উৎসব ও মিলনমেলার আয়োজন করে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।[]

শিক্ষার্থীদের অংশগ্রহণ

[সম্পাদনা]

বিদ্যালয়ে নিয়মিতভাবে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচনে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে এবং তারা বিদ্যালয়ের শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রাতিষ্ঠানিক পরিসংখ্যান

[সম্পাদনা]

বিদ্যালয়ের EIIN নম্বর ১১৯১১২। এটি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর অধিভুক্ত।

সহ-শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টুডেন্ট ফুটবল ম্যাচসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আদমদীঘিতে আইপিজে স্কুলের শতবর্ষপূর্তিতে মিলনমেলা"www.jugantor.com। ১৩ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫
  2. "আদমদীঘিতে আইপিজে স্কুলের শতবর্ষপূর্তিতে মিলনমেলা"www.jugantor.com। ১৩ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫
  3. "উপজেলা প্রশাসনের ওয়েব সাইটে মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য"www.adamdighi.bogra.gov.bd। ১৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫
  4. "আদমদীঘি পাইলট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট"www.ipjhighschool.edu.bd। ৬ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫
  5. "আদমদীঘিতে আইপিজে স্কুলের শতবর্ষপূর্তিতে মিলনমেলা"www.jugantor.com। ১৩ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫
  6. "আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত"www.dailyinqilab.com/bangladesh। ৬ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫