আডা এলেন বেইলি
আডা এলেন বেইলি | |
|---|---|
| জন্ম | ২৫ মার্চ ১৮৫৭ |
| মৃত্যু | ৮ ফেব্রুয়ারি ১৯০৩ (বয়স ৪৫) |
| জাতীয়তা | ইংরেজ |
| অন্যান্য নাম | এডনা লায়াল |
| পেশা | উপন্যাসিক |
| স্বাক্ষর | |
আডা এলেন বেইলি (২৫ মার্চ ১৮৫৭ – ৮ ফেব্রুয়ারি ১৯০৩), যিনি এডনা লায়াল নামে পরিচিত, ছিলেন একজন ইংরেজ উপন্যাসিক, যিনি "প্রথম থেকেই নারী ভোটাধিকারের আন্দোলনকে সমর্থন করেছিলেন।"[১][২]
জীবনী
[সম্পাদনা]বেইলি ব্রাইটনে জন্মগ্রহণ করেন, এবং তিনি চারটি সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন, তার পিতা ছিলেন একজন আইনজীবী। জীবনের প্রাথমিক সময়ে তিনি তার পিতামাতা দুজনকেই হারান, ফলে তিনি তার যৌবন বয়সটি সারি এবং একটি ব্রাইটন প্রাইভেট স্কুলে একজন চাচার কাছে কাটান। বেইলি কখনও বিয়ে করেননি। তিনি মনে হয় তার প্রাপ্তবয়স্ক জীবনটি তার দুইটি বিবাহিত বোন এবং হেরিফোর্ডশায়ারের বসবারি অঞ্চলের পুরোহিত ভাইয়ের সঙ্গে কাটিয়েছেন।
১৮৭৯ সালে, তিনি ওয়ন বাই ওয়েটিং নামক তার প্রথম উপন্যাসটি এডনা লায়াল ছদ্মনামে প্রকাশ করেন (এটি সম্ভবত আডা এলেন বেইলি নামের কিছু অক্ষর এদিক ওদিক করে তৈরি করা হয়েছে)। বইটি তেমন সাফল্য পায়নি। সাফল্য আসে উই টু দিয়ে, যা চার্লস ব্রাডলফ নামক এক সমাজ সংস্কারক এবং মুক্ত চিন্তক পণ্ডিতের জীবনকাহিনী ভিত্তিক ছিল। তার ঐতিহাসিক উপন্যাস ইন দ্য গোলডেন ডেজ ছিল সেই শেষ বইটি যা জন রাসকিন তার মৃত্যু শয্যায় পড়েছিলেন;[৩] একইভাবে হোপ দ্য হারমিট ছিল একটি বিক্রিত বই যা লেক ডিস্ট্রিক্ট অঞ্চলের প্রেক্ষাপটে লেখা এবং পরবর্তীতে হিউ ওয়ালপোল-এর রোগ হেরিস-এর জন্য অনুপ্রেরণা হয়েছিল।[২] টু রাইট দ্য রং (২য় সংস্করণ ১৮৯৪) ছিল একটি ঐতিহাসিক উপন্যাস যা জন হ্যাম্পডেন এবং ইংরেজ গৃহযুদ্ধ নিয়ে রচিত।[১]
বেইলি মোট উনিশটি উপন্যাস লিখেছিলেন, যার মধ্যে অনেকগুলোই লেখকের সৃষ্টিশীল প্রক্রিয়া নিয়ে আকর্ষণীয় অনুসন্ধান করেছে।[৪] তার সাফল্যের একটি অংশ ছিল তার ঐ অভ্যাসে যে, তিনি তার এক উপন্যাসের চরিত্রকে তার পরবর্তী উপন্যাসে এক ভিন্ন ভূমিকায় ব্যবহার করতেন।[৫]
বাছাই করা রচনা
[সম্পাদনা]- ওয়ন বাই ওয়েটিং, ১৮৭৯
- ডোনোভান, ১৮৮২
- উই টু, পূর্বেরটির সিক্যুয়েল, ১৮৮৪
- ইন দ্য গোলডেন ডেজ, ১৮৮৫
- অটোবায়োগ্রাফি অব আ স্ল্যান্ডার, ১৮৮৭
- টু রাইট দ্য রং, ৩ খণ্ড, ১৮৯৪
- ডোরিন: দ্য স্টোরি অব আ সিঙ্গার, ১৮৯৪[৬]
- দি অটোবায়োগ্রাফি অব আ ট্রুথ, ১৮৯৬
- ওয়েফারিং মেন: আ নভেল, ১৮৯৬
- হোপ দ্য হারমিট, ১৮৯৮
- দি বার্গেস লেটারস, ১৯০২
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 XIX Century Fiction, Part II: L–Z, লন্ডন: Jarndyce, ২০২০, আইটেম ৩৪।
- 1 2 জি. লিনডপ, এ লিটারারি গাইড টু দ্য লেক ডিস্ট্রিক্ট (১৯৯৩) পৃ. ৩১১।
- ↑ ড্রাবল, মার্গারেট (এড.) (১৯৯৫), দি অক্সফোর্ড কম্প্যানিয়ন টু ইংলিশ লিটারেচার (৫ম সংস্করণ), অক্সফোর্ড, ইংল্যান্ড: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
- ↑ ডারবি লিউইস, অটো-পোএটিকা (২০০৬) পৃ. ৬৭
- ↑ এস. মিচেল, ভিক্টোরীয় ব্রিটেন (২০১২) পৃ. ৪৬৮
- ↑ Lyall, Edna (১৪ জানুয়ারি ২০০৯)। "Doreen. The Story of a Singer, by Edna Lyall"। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩ – Project Gutenberg Canada এর মাধ্যমে।
আরও পড়ুন
[সম্পাদনা]- জি. এ. পেইন, এডনা লায়েল: অ্যান অ্যাপ্রিশিয়েশন (১৯০৩)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| গ্রন্থাগার সংরক্ষণ সম্পর্কে আডা এলেন বেইলি |
| By আডা এলেন বেইলি |
|---|
- গুটেনবের্গ প্রকল্পে Ada Ellen Bayly-এর সাহিত্যকর্ম ও রচনাবলী (ইংরেজি)
- ফেডেড পেজে (কানাডা) Ada Ellen Bayly-এর সাহিত্যকর্ম ও রচনাবলী (ইংরেজি)
- ইন্টারনেট আর্কাইভে Edna Lyall কর্তৃক কাজ বা সম্পর্কে তথ্য
- ইন্টারনেট আর্কাইভে আডা এলেন বেইলি কর্তৃক কাজ বা সম্পর্কে তথ্য
- লিব্রিভক্সের পাবলিক ডোমেইন অডিওবুকসে
আডা এলেন বেইলি - Won by Waiting (১৮৯২) অ্যাপলটন, নিউ ইয়র্ক (গুগল ইবুক)
- গল্ডেন গেইল (তার সমস্ত উনিশটি সাহিত্যকর্ম)
- জেসি মারিয়া এসক্রিট (১৯০৪) এডনা লায়েলের জীবন (আডা এলেন বেইলি), লংম্যানস, গ্রীন, এবং কো., লন্ডন (গুগল ইবুক)
- ১৯০৩-এ মৃত্যু
- ১৯শ শতকের ইংরেজি উপন্যাসিক
- ১৯শ শতকের ইংরেজি নারী লেখক
- ১৯শ শতকের ইংরেজি লেখক
- ইংরেজ নারী উপন্যাসিক
- ব্রাইটনের লেখক
- ইংরেজ নারীবাদী
- ভিক্টোরীয় উপন্যাসিক
- ভিক্টোরীয় নারী লেখক
- ছদ্মনামে লেখা নারী লেখক
- ১৯শ শতকের ছদ্মনামে লেখা লেখক
- ১৮৫৭-এ জন্ম
- ১৯শ শতাব্দীর ইংরেজ ঔপন্যাসিক
- ১৯শ শতাব্দীর ইংরেজ লেখিকা
- ১৯শ শতাব্দীর ছদ্মনামধারী লেখক
- ইংরেজ ঐতিহাসিক ঔপন্যাসিক
- ছদ্মনামধারী লেখিকা
- ভিক্টোরীয় ঔপন্যাসিক
- ভিক্টোরীয় লেখিকা
- ইংরেজ নারীবাদী লেখক