বিষয়বস্তুতে চলুন

আজিয়াদ দুর্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজিয়াদ দুর্গ
অবস্থানমক্কা, সৌদি আরব
নির্মিত১৭৮০
ভেঙে ফেলা হয়েছে১–৯ জানুয়ারি ২০০২

আজিয়াদ দুর্গ (টেমপ্লেট:Lang-ota-Arab, তুর্কি: Ecyad Kalesi; আরবি: قلعة أجياد) একটি উসমানীয় দুর্গ ছিল। এটি মক্কার মসজিদে হারামের উপরে একটি পাহাড়ে অবস্থিত ছিল। এটি বর্তমানে সৌদি আরবে রয়েছে। ১৮শ শতকের শেষের দিকে নির্মিত এই দুর্গটি ২০০২ সালে সৌদি সরকার ধ্বংস করে বাণিজ্যিক ভবন আবরাজুল বায়েত তৈরি করে। তুরস্কসহ বিশ্বের বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের দেশগুলো এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে।

ইতিহাস

[সম্পাদনা]

মক্কার কাবাকে দস্যু ও আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য ১৭৮০ সালে উসমানীয় শাসনামলে (পরবর্তীতে হেজাজ ভিলায়েত ) দুর্গটি নির্মিত হয়েছিল।[][] দুর্গটি বুলবুল পাহাড়ে (জেবেল কুদার একটি শাখা) প্রায় ২৩,০০০ বর্গমিটার (২৫০,০০০ বর্গফুট) এলাকা জুড়ে বিস্তৃত ছিল। উসমানীয় সাম্রাজ্য আরব উপদ্বীপ, বলকান এবং উত্তর আফ্রিকা জুড়ে একটি বিশাল সাম্রাজ্য শাসন করেছিল। তবে বিংশ শতাব্দীর শুরুতে উসমানীয় সাম্রাজ্য ভেঙে যায় এবং বর্তমান তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।[]

২০০২ সালের ১ থেকে ৯ জানুয়ারী পর্যন্ত আজিয়াদ দুর্গ ভেঙে ফেলা হয় এবং বুলবুল পাহাড়ের বেশিরভাগ অংশ সমতল করা হয়।[] এখানে ১৫ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পের জন্য এলাকাটি প্রস্তুত করা হয়।[][]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]
১৮৮৯ সালে কাবার পেছনে আজিয়াদ দুর্গ।

দুর্গ ধ্বংসের ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।[] তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল চেম ইপেকসি এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান ধ্বংস প্রতিরোধের চেষ্টা করেছিল।[] তুর্কি ডেমোক্রেটিক লেফট পার্টি (ডিএসপি) এর ডেপুটি এরতুগরুল কুমকুওগলু এমনকি সৌদি আরব ভ্রমণ বয়কটের পরামর্শ দিয়েছিল।[] তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় দুর্গ ধ্বংসের নিন্দা জানিয়েছে। এই কাজটিকে বামিয়ানের বুদ্ধ ধ্বংসের সাথে তুলনা করেছে। তুরস্ক সৌদি কর্তৃপক্ষকে " উসমানীয় ঐতিহ্যবাহী স্থান ধ্বংস করার নীতি অব্যাহত রাখার" অভিযোগ তোলে।[][১০]

ফরাসি সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রী সালেহ আল-শেখের বরাত দিয়ে জানায়, "এটি সম্পূর্ণরূপে রাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে, অন্য কেউ এতে হস্তক্ষেপ করতে পারে না"। তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের আবাসন ব্যবস্থা হাজিদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। ফলে সমগ্র বিশ্বের মুসলমানদের স্বার্থ রক্ষা হবে।[১১][১২]

তবে, এই দুর্গ এবং অন্যান্য ঐতিহাসিক স্থান ধ্বংসের কারণে সৌদিদের সমালোচনা তীব্র হয়। ২০০১ সালে রাজার নির্দেশে দুর্গটি পুনর্নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল।[১৩] মন্ত্রী বলেন, "রাজা ফাহাদ পবিত্র হারাম প্রকল্পের জন্য বাদশাহ আবদুল আজিজ দাতব্য তহবিল অনুমোদন করেছেন এবং প্রকল্পের জন্য পাহাড় ও দুর্গ সরানোর নির্দেশ দিয়েছেন। তবে তিনি দুর্গটি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণেরও নির্দেশ দিয়েছেন।"

তুরস্কের ইস্তানবুলে মিনিয়াতুর্ক উদ্যানে দুর্গের একটি ১/২৫ স্কেলের মডেল সংরক্ষিত রয়েছে। এটি দর্শনার্থীদের জন্য ঐতিহ্যের স্মারক হিসেবে প্রদর্শন করা হয়।[১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Simon Wheelan (২৮ জানুয়ারি ২০০২)। "Saudi government demolishes historic Ottoman castle"World Socialist Web Site। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫
  2. 1 2 "Saudis hit back over Mecca castle"BBC News। ৯ জানুয়ারি ২০০২। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫
  3. "Historic Makkah fortress demolished"Arab News। ৯ জানুয়ারি ২০০২। ১৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১
  4. "Revealed: The world's 20 most expensive buildings"The Telegraph। ২৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮of Abraj Al Bait Towers.
  5. Amer, Pakinam (১৫ এপ্রিল ২০০৭)। "Mekah residents claim their needs being ignored"Brunei Times। ৯ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  6. Gossett, Sherrie। "Mecca Conference Criticized for Hypocrisy on Holy Site Destruction"। crosswalk.com। ১৮ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০০৮
  7. "Turkish FM Accuses Saudis for Demolition of Ottoman Castle"People's Daily। ১০ জানুয়ারি ২০০২। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১
  8. "Ecyad Castle"। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫
  9. Palmer, Jason (৯ জানুয়ারি ২০০২)। "Destroying Ottoman castle to build hotel is 'cultural massacre'"The Independent। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১
  10. Turkish Ministry of Culture Announcement Retrieved 03-28-2008 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০০৬ তারিখে
  11. Wheelan, Simon (২৮ জানুয়ারি ২০০২)। "Saudi government demolishes historic Ottoman castle"। World Socialist Web Site। ১০ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০০৮
  12. Masters, Bruce Alan। The Arab of the Ottoman Empire। Cambridge University Press। পৃ. I। আইএসবিএন ৯৭৮-১-১০৭-৬১৯০৩-৬
  13. "Holy site expansion to preserve historic Ajyad Fort"। Royal Embassy of Saudi Arabia at Washington D.C.। ৯ জানুয়ারি ২০০২। ৩১ অক্টোবর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০০৮
  14. "Ecyad Kalesi"। Miniatürk। ১০ জানুয়ারি ২০১৮। ১৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১