আজিজুর রহমান (রাজশাহীর রাজনীতিবিদ)
অবয়ব
আজিজুর রহমান | |
|---|---|
| রাজশাহী-৫ আসনের সাংসদ | |
| কাজের মেয়াদ ১৯৯১ – জুন ১৯৯৬ | |
| পূর্বসূরী | নুরুন নবী চাঁদ |
| উত্তরসূরী | মোঃ আলাউদ্দিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৫ আগস্ট ১৯৪৮ রাজশাহী জেলা |
| মৃত্যু | ১ মে ২০১৬ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| সন্তান | ৫ ছেলে ও ৩ মেয়ে |
আজিজুর রহমান (১৫ আগস্ট ১৯৪৮-১ মে ২০১৬) বাংলাদেশের রাজশাহী জেলার রাজনীতিবিদ ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]আজিজুর রহমান ১৫ আগস্ট ১৯৪৮ সালে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]আজিজুর রহমান রাজশাহী জেলা বিএনপির উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি।[৩] তিনি ১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৪][৫]
মৃত্যু
[সম্পাদনা]আজিজুর রহমান ১ মে ২০১৬ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আজিজুর রহমান, আসন নং: ৫৭, রাজশাহী-৬, দল: বিএনপি (ধানের শীষ)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "চারঘাট উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "৩১ নেতা হারিয়েছে বিএনপি"। জাগোনিউজ২৪.কম। ১৮ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "রাজশাহীর বিএনপি নেতা সাবেক এমপি আজিজুর রহমানের ইন্তিকাল"। দৈনিক সংগ্রাম। ৫ মে ২০১৬। ৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।