আজারবাইজান টাওয়ার
| আজারবাইজান টাওয়ার | |
|---|---|
Azərbaycan Qala | |
![]() | |
| প্রাক্তন নাম | টাওয়ার অফ খাজার |
| সাধারণ তথ্যাবলী | |
| অবস্থা | কখনো নির্মিত হয়নি |
| ধরন | মিশ্র ব্যবহার |
| স্থাপত্যশৈলী | নিও-ফিউচারিজম মেগাটল স্কাইস্ক্রেপার |
| অবস্থান | খাজার দ্বীপপুঞ্জ, আজারবাইজান |
| স্থানাঙ্ক | ৪০°১৪′২৯″ উত্তর ৪৯°৩৮′০৩″ পূর্ব / ৪০.২৪১৩৪° উত্তর ৪৯.৬৩৪২৪২° পূর্ব |
| নির্মাণব্যয় | (AZM ৩.৪-৫.১ বিলিয়ন) ২–৩ বিলিয়ন ডলার[১] |
| স্বত্বাধিকারী | আজারবাইজান |
| উচ্চতা | |
| স্থাপত্য | ১,০৫০ মি (৩,৪৪৫ ফু) |
| শীর্ষ তলা পর্যন্ত | ১৮৯ |
| কারিগরি বিবরণ | |
| তলার সংখ্যা | ১৮৯ |
| তলার আয়তন | ৭.৫৬ মিলিয়ন বর্গফুট |
| লিফট | ৬৯ |
| নকশা ও নির্মাণ | |
| নির্মাতা | অ্যাভেস্টা কনসার্ন |
আজারবাইজান টাওয়ার একটি পরিকল্পিত[২] সুউচ্চ স্থাপনা যা খাজার দ্বীপপুঞ্জে নির্মাণের উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছিল। খাজার দ্বীপপুঞ্জ বাকু থেকে ২৫ কিমি (১৬ মাইল) দক্ষিণে আজারবাইজানে অবস্থিত।[৩]
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]অ্যাভেস্টা গ্রুপ অফ কোম্পানির সভাপতি ইব্রাহিম ইব্রাহিমোভ ঘোষণা করেন যে, আজারবাইজান টাওয়ারের উচ্চতা হবে প্রায় ১,০৫১ মি (৩,৪৪৮ ফু), এবং এতে ১৮৯টি তলা থাকবে।[৪][৫][৬]
২ বিলিয়ন ডলারের এই টাওয়ার খাজার দ্বীপপুঞ্জের কেন্দ্রবিন্দুতে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এই $১০০ বিলিয়ন ডলারের শহরে ৪১টি কৃত্রিম দ্বীপ তৈরি করা হবে, যা কাস্পিয়ান সাগর থেকে পুনরুদ্ধারকৃত ৩,০০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত হবে।[৪][৭][৮] এই শহরে ১০ লক্ষ অধিবাসী বসবাস করবে, যেখানে থাকবে ১৫০টি স্কুল, ৫০টি হাসপাতাল এবং ডে কেয়ার সেন্টার, অসংখ্য পার্ক, শপিং মল, সাংস্কৃতিক কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং একটি ফর্মুলা ১ মানের রেস ট্র্যাক।[৪][৭][৯] এসব স্থাপনা ৯.০ মাত্রার ভূমিকম্প সহ্য করতে সক্ষম হবে।[৩][৯] শহরে ১৫০টি সেতু এবং মূল ভূখণ্ডের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি বড় পৌর বিমানবন্দর থাকবে।[৪][৭][১০]
ইব্রাহিম সাংবাদিকদের জানান যে, আমেরিকান, তুর্কি, আরব এবং চীনা বিনিয়োগকারীরা ইতোমধ্যে এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছেন, যা তার মতে হবে একটি "নতুন ভেনিস"।[৮][১১]
আজারবাইজান টাওয়ারের নির্মাণ কাজ ২০১৫ সালে শুরু করার এবং ২০১৯ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছিল।[৪] তবে প্রকল্পটি শেষ পর্যন্ত বাতিল করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] খাজার দ্বীপপুঞ্জ ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।[১০][১২][১৩] প্রকল্পের ব্যাপকতা বিবেচনা করে কিছু বিশেষজ্ঞ মনে করেন, এটি ২০৩০ সালের পরে সম্পন্ন হতে পারে।[১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Carbon-Fiber Tape Takes Elevators to New Heights"। Radio Free Europe/Radio Liberty। ৩০ জুন ২০১৩।
- ↑ "Azerbaijan Tower – The Skyscraper Center"। skyscrapercenter.com। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- 1 2 "Azerbaijan to build world's tallest skyscraper"। Azernews। ৩০ জানুয়ারি ২০১২।
- 1 2 3 4 5 Medina, Samuel (৯ ফেব্রুয়ারি ২০১২)। "Azerbaijan to Build One Kilometer-Tall Skyscraper"। Architizer। ৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০১২।
- ↑ Quick, Darren (৯ ফেব্রুয়ারি ২০১২)। "World's tallest building proposed for Azerbaijan"। Gizmag।
- ↑ Taylor, Adam (৯ ফেব্রুয়ারি ২০১২)। "Introducing the Azerbaijan Tower: Soon to Be the World's Tallest Building"। Business Insider।
- 1 2 3 Iliaifar, Amir (১০ ফেব্রুয়ারি ২০১২)। "$2 billion Azerbaijan Tower to usurp Saudi Arabia's Kingdom Tower as world's tallest"। Digital Trends।
- 1 2 Alexander, Anila (১৩ এপ্রিল ২০১২)। "Azerbaijan Plans World's Tallest Tower at 'New Venice' (PHOTOS)"। International Business Times।
- 1 2 Medina, Samuel (৯ ফেব্রুয়ারি ২০১২)। "Azerbaijan's Plans for a One Kilometer-Tall Skyscraper"। The Altlantic Cities। ১১ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১২।
- 1 2 Cameron, Charley (১০ ফেব্রুয়ারি ২০১২)। "Azerbaijan's Avesta Group Unveils Plan to Build New World's Tallest Tower"। Inhabitat।
- ↑ Evgrashina, Lada; Antidze, Margarita (১২ এপ্রিল ২০১২)। "Azerbaijan plans 'new Venice'"। Toronto Sun।
- ↑ Khawaja, Moign (১৫ এপ্রিল ২০১২)। "Azerbaijan Tower to challenge Burj Khalifa's glory"। Arabian Gazette। ২৩ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০১২।
- ↑ Li, Roland (৯ ফেব্রুয়ারি ২০১২)। "Azerbaijan Tower: The Next Tallest Building in the World? (SLIDESHOW)"। International Business Times।
- ↑ "Home | MosBuild"। ১২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭।
