বিষয়বস্তুতে চলুন

আজমল খান পার্ক

স্থানাঙ্ক: ২৮°৩৯′১৩″ উত্তর ৭৭°১১′৪৮″ পূর্ব / ২৮.৬৫৩৬৩৬° উত্তর ৭৭.১৯৬৬০৪° পূর্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজমল খান পার্ক
মানচিত্র
ধরনশহরস্থ উদ্যান
অবস্থানকরোল বাগ , নয়াদিল্লি, ভারত
আয়তন৫ একর
নির্মিত১৯২১
পরিচালিতনয়াদিল্লি পৌরসংস্থা

আজমল খান পার্ক হল ভারতের রাজধানী নয়াদিল্লি শহরের করোল বাগ অঞ্চলের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি শহরস্থ উদ্যান। ৫ একর আয়তনের উদ্যানটি ১৯২১ সালে খুলে দেওয়া হয়েছিল। উদ্যানটি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা ইউনানি ঔষধ চিকিৎসক হাকিম আজমল খানের (১৮৬৮-১৯২৭) নামাঙ্কিত। [] এই উদ্যানের পাশেই হাকিম আজমল খান প্রতিষ্ঠিত তিব্বিয়া কলেজ অবস্থিত।

এই উদ্যানের কেন্দ্রস্থলে হাকিম আজমল খানের একটি মূর্তি রয়েছে। এর পাশে দিল্লি পর্যটন ও পরিবহন উন্নয়ন পর্ষদ একটি মিউজিক্যাল ফাউন্টেন স্থাপন করেছে।[][] এই উদ্যানটি রাজনৈতিক সমাবেশের একটি জনপ্রিয় স্থান। এখানে ২০,০০০ লোক সমবেত হতে পারে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "NDMC to renovate Ajmal Khan Park in Karol Bagh"Zee News। ১৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪
  2. "Gardens Parks & Picnic Spots in New Delhi"Delhi Tourism। ২৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪
  3. "NDMC to renovate Ajmal Khan Park in Karol Bagh"Business Standard। ১৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪
  4. Ambika Pandit (৩১ মার্চ ২০১৪)। "Sonia raises pitch with history lesson on Karol Bagh's Ajmal Khan Park"। The Times of India। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪