আজটেক ব্যাটম্যান: ক্ল্যাশ অফ দ্য এম্পায়ার্স
| আজটেক ব্যাটম্যান: ক্ল্যাশ অফ দ্য এম্পায়ার্স | |
|---|---|
টিজার পোস্টার | |
| পরিচালক | হুয়ান মেজা-লেওন |
| প্রযোজক |
|
| রচয়িতা | হুয়ান মেজা-লেওন |
| উৎস | বিল ফিঙ্গার বব কেইন কর্তৃক ব্যাটম্যান |
| শ্রেষ্ঠাংশে |
|
| প্রযোজনা কোম্পানি |
|
| পরিবেশক | ম্যাক্স লাতিন আমেরিকা |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ৮৯ মিনিট |
| দেশ |
|
| ভাষা | |
| আয় | $৬৬৩,২৪৪ |
আজটেক ব্যাটম্যান: ক্ল্যাশ অফ এম্পায়ার্স (ইংরেজি: Aztec Batman: Clash of Empires)[১] ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড সুপারহিরো চলচ্চিত্র। এটি অ্যানিমা ও ওয়ার্নার ব্রস অ্যানিমেশনের একটি যৌথ প্রযোজনা;[১] চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন হুয়ান মেজা-লেওন। এটি ম্যাক্স লাতিন আমেরিকায় মুক্তি পেয়েছে।[২]
কাহিনী
[সম্পাদনা]এক তরুণ আজটেক ছেলে ইয়োহুয়াল্লির পিতা স্প্যানীয় অভিযাত্রীদের হাতে নিহত হলে তার জীবনে শোক নেমে আসে। ইয়োহুয়াল্লি রাজা মোকতেজুমা ও তার প্রধান যাজক ইয়োকাকে আসন্ন বিপদের সতর্কবার্তা দিতে তেনোচতিৎলানে পালিয়ে যায়। বাদুড় দেবতা হিসেবে পরিচিত ত্জিনাকান মন্দিরে আশ্রয় নিয়ে, ইয়োহুয়াল্লি তার গুরু ও সহকারী আকাতজিনের সঙ্গে প্রশিক্ষণ শুরু করে। তারা নতুন অস্ত্র ও সরঞ্জাম তৈরি করে; স্প্যানীয় আক্রমণ প্রতিরোধ করতে, মকতেজুমার মন্দির রক্ষা করতে এবং ইয়োহুয়াল্লির বাবার হত্যার প্রতিশোধ নিতে প্রস্তুতি গ্রহণ করে।[১]
কুশীলব
[সম্পাদনা]- হোরাসিও গার্সিয়া রোজাস[৩][৪] – ইয়োহুয়াল্লি / ব্যাটম্যান; একজন বিশেষ সুবিধাপ্রাপ্ত আজটেক ছেলে, যে আজটেক যাজকসম্প্রদায়ের সদস্য।
- ওমর চ্যাপারো[৩] – ইয়োকা/ জোকার; একজন রক্ষণশীল ধর্মযাজক।
- আলভারো মোর্তে[৩] – এর্নান কোর্তেস / টু-ফেস; স্পেনীয় অভিযাত্রী, যিনি তেনোচতিৎলান দখল করতে চান।
নির্মাণ
[সম্পাদনা]২০২২ সালের ১৩ জুন গুয়াদালাজারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এইচবিও ম্যাক্স লাতিন আমেরিকা চলচ্চিত্রটির নির্মাণ শুরু হওয়ার ঘোষণা দেয়। এটি অ্যানিমা ও ওয়ার্নার ব্রস অ্যানিমেশনের প্রথম যৌথ প্রযোজনা; চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হুয়ান মেজা-লিওন এবং প্রযোজনা করেছেন অ্যানিমা’র হোসে সি. গার্সিয়া দে লেতোনা ও ফের্নান্দো দে ফুয়েন্তেস।[২] চলচ্চিত্রটি ব্যাটম্যান–কেন্দ্রিক চরিত্রের উপর ভিত্তি করে এবং সম্পূর্ণরূপে মেক্সিকোতে নির্মিত হয়েছে।[৫] সাম রেজিস্টার ও টোমাস ইয়াঙ্কেলেভিচ চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন, এবং আলেহান্দ্রো ডিয়াজ বারিগা সাংস্কৃতিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][৬]
২০২২ সালের জুনে হোরাসিও গার্সিয়া রোজাসকে ইয়োহুয়াল্লি / ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন।[৪] ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে অ্যারন ডি. বার্গার ও ক্যারিনা শুল্জ চলচ্চিত্রটির প্রযোজনা দলে যোগ দিয়েছিলেন।[৩]
মুক্তি
[সম্পাদনা]আজটেক ব্যাটম্যান: ক্ল্যাশ অফ এম্পায়ার্স চলচ্চিত্রটি ২০২৫ সালে ম্যাক্স লাতিন আমেরিকা–তে মুক্তি পেয়েছে।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 Milligan, Mercedes (১৪ জুন ২০২২)। "HBO Max LatAm Unveils 'Batman Azteca' at GIFF"। Animation Magazine। ১৬ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২২।
- 1 2 de la Fuente, Anna Marie (১৩ জুন ২০২২)। "Batman Comes to Aztec Mexico in Animated Film for HBO Max Latin America (EXCLUSIVE)"। Variety। ২৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 3 4 "HBO Max presents the actors who will voice the main characters of 'Batman Aztec: Clash of empires' with the first images of their characters" (সংবাদ বিজ্ঞপ্তি)। WarnerMedia Direct Latin America, LLC। ৬ সেপ্টেম্বর ২০২২। ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৩।
- 1 2 Woinski, Bart (১৪ জুন ২০২২)। "Batman Will Battle Spanish Conquistadors In New HBO Max Movie"। Screen Rant। ২৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২২।
- ↑ Mishra, Shrishty (১৪ জুন ২০২২)। "'Batman Azteca': HBO Max to Take the Superhero to Mexico With New Animated Movie"। Collider। ১৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২২।
- ↑ Dodge, John (১৪ জুন ২০২২)। "DC's Next Batman Film Reinvents the Dark Knight as an Aztec Warrior Battling Spanish Invaders"। Comic Book Resources। ১৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ K., Demet (১৩ জুন ২০২৪)। "Warner Bros. Reveals An Exciting Slate of Animated Projects at Annecy Animation Festival"। Nexus Point News। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ২০২৫-এর চলচ্চিত্র
- অ্যানিমেটেড ব্যাটম্যান চলচ্চিত্র
- মার্কিন অ্যানিমেটেড চলচ্চিত্র
- মার্কিন সুপারহিরো চলচ্চিত্র
- ইংরেজি ভাষার মারপিটধর্মী চলচ্চিত্র
- স্পেনীয় ভাষার মার্কিন চলচ্চিত্র
- মিশরের পটভূমিতে অ্যানিমেটেড চলচ্চিত্র
- প্রতিশোধ সম্পর্কে মার্কিন অ্যানিমেটেড চলচ্চিত্র
- ওয়ার্নার ব্রস. অ্যানিমেশন অ্যানিমেটেড চলচ্চিত্র
- ওয়ার্নার ব্রস. সরাসরি ভিডিও মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড চলচ্চিত্র
- ২০২৫-এর অ্যানিমেটেড চলচ্চিত্র
- ২০২০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০২০-এর দশকের স্পেনীয় ভাষার চলচ্চিত্র
- ২০২০-এর দশকের মার্কিন অ্যানিমেটেড চলচ্চিত্র
- ২০২০-এর দশকের ডিরেক্ট-টু-ভিডিও অ্যানিমেটেড চলচ্চিত্র
- ২০২৫-এর মার্কিন চলচ্চিত্র
- ২০২৫-এর ইংরেজি ভাষার চলচ্চিত্র