আগ্নেয় রোধনী
আগ্নেয় রোধনী (আগ্নেয় গ্রীবা বা লাভা গ্রীবা নামেও পরিচিত) এক ধরনের আগ্নেয় ভূমিরূপ, যা কোনও সক্রিয় আগ্নেয়গিরির একটি উদ্গীরণমুখের মধ্যে ম্যাগমা (গলিত তরল শিলা) কঠিন হয়ে গিয়ে সৃষ্টি হয়। কোনও রোধনী উপস্থিত থাকলে তার কারণে তার নিচে আটকে পড়া ঊর্ধ্বমুখী উদ্বায়ী পদার্থসমৃদ্ধ ম্যাগমায় গ্যাসের চাপ অত্যন্ত বেড়ে যেতে পারে, যা কখনো কখনো বিস্ফোরণমূলক উদ্গীরণের কারণ হতে পারে। প্লিনীয় উদ্গীরণের সময় রোধনীটি ধ্বংস হয়ে যায় এবং ছাই উৎক্ষিপ্ত হয়।[১]
হিমবাহজনিত ক্ষয় একদিকে রোধনীটিকে উন্মোচিত করতে পারে, যখন বিপরীত দিকে পদার্থের একটি দীর্ঘ ঢাল অবশিষ্ট থাকে। এই ধরনের ভূমিরূপকে খাড়াপাহাড় ও পুচ্ছ (crag and tail ক্র্যাগ অ্যান্ড টেইল) বলা হয়। কোনও আগ্নেয় রোধনী পরবর্তীকালে ছাইয়ের মতো আগ্নেয় উদ্গীরিত পদার্থখণ্ড তথা টেফরার নরম, আলগা স্তর এবং জলতাপীয় কারণে পরিবর্তিত লাভা দ্বারা আবৃত হলে,[২] ক্ষয়ের বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া সময়ের সঙ্গে উপরস্থ অপেক্ষাকৃত নরম শিলা অপসারণ করতে পারে। অন্যদিকে রোধনীর অধিক কঠিন ও কম ক্ষয়প্রবণ জমাটবদ্ধ ম্যাগমা অবশিষ্ট থেকে যায় এবং এর ফলে স্বতন্ত্র, উঁচু ও গ্রীবাসদৃশ একটি ভূমিরূপ সৃষ্টি হয়।[৩][৪]
চিত্রশালা
[সম্পাদনা]- মিয়ানমারের তাউং কালাত (পোপা পর্বত)।
- রোকে নুবলো, গ্রান কানারিয়া দ্বীপের প্রতীক।
- ত্রোস্কি দুর্গপ্রাসাদ («পান্না» বুরূজ), চেক প্রজাতন্ত্র।
- ডেভিলস টাওয়ার, ওয়াইয়োমিং, যুক্তরাষ্ট্র।
- শিপরক, নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র।
- নিউজিল্যান্ডের নর্থল্যান্ডের হোয়াংগারোয়া পোতাশ্রয়ের ওপর সেন্ট পলস রক।
- পিকো কাঁউ গ্রাঁদি, সাঁউ তুমি দ্বীপে (সাঁউ তুমি ও প্রিঁসিপি) একটি উল্লেখযোগ্য আগ্নেয় রোধনী শৃঙ্গ, যা আশপাশের ভূমি থেকে ৩০০ মিটার (৯৮০ ফুট)-এর বেশি উঁচু।
- দঁ দ্য লা রঁক্যুন, ফ্রান্সের শেন দে পুই-এর একটি দুর্গম আরোহণস্থল।
- নিউ সাউথ ওয়েলসের ওয়ারাম্বাঙ্গলস-এর ক্রেটার ব্লাফ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Huff, W.D.; Owen, L.A. (২০১৩)। "Volcanic Landforms and Hazards"। Treatise on Geomorphology। ৫: ১৫৫। ডিওআই:10.1016/B978-0-12-374739-6.00089-0। আইএসবিএন ৯৭৮০০৮০৮৮৫২২৩।
- ↑ "How does hot water bring down volcanic slopes?"। U.S. Geological Survey। ১৪ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৬।
- ↑ "Volcanic Necks and Plugs"। National Park Service। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৬।
- ↑ "Volcanic Rocks and Features"। National Centers for Environmental Information। National Oceanic and Atmospheric Administration। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৬।