বিষয়বস্তুতে চলুন

আগাথা সাংমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আগাথা কে সাংমা
২০০৯ সালে সাংমা
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৭ জুন ২০১৯  ৪ জুন ২০২৪
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী
পূর্বসূরীকনরাড সাংমা
উত্তরসূরীসালেং এ সাংমা
নির্বাচনী এলাকাতুরা
কাজের মেয়াদ
২৫ মে ২০০৮  ১৬ মে ২০১৪
পূর্বসূরীপূর্ণ অ্যাজিটক সাংমা
উত্তরসূরীপূর্ণ অ্যাজিটক সাংমা
গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
২৩ মে ২০০৯  ২৮ অক্টোবর ২০১২
উত্তরসূরীসূর্যকান্তা পাতিল
ব্যক্তিগত বিবরণ
জন্মআগাথা কোংকাল সাংমা
(1980-07-24) ২৪ জুলাই ১৯৮০ (বয়স ৪৫)
নতুন দিল্লি, ভারত[]
রাজনৈতিক দলন্যাশনাল পিপলস পার্টি
অন্যান্য
রাজনৈতিক দল
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি
দাম্পত্য সঙ্গীপ্যাট্রিক রংমা মারাক (বি. ২০১৯)
প্রাক্তন শিক্ষার্থীসাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়
নটিংহাম বিশ্ববিদ্যালয়
জীবিকা

আগাথা কোংকাল সাংমা (জন্ম: ২৪ জুলাই ১৯৮০) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি মেঘালয়ের তুরা আসনের প্রতিনিধিত্বকারী লোকসভার প্রাক্তন সংসদ সদস্য[] ২৯ বছর বয়সে, এখনও পর্যন্ত তিনি ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য যিনি ভারত সরকারে কেন্দ্রীয় মন্ত্রী নিযুক্ত হয়েছেন।[] আসামের রেণুকা দেবী বড়কটকীর পর আগাথা হলেন উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় মহিলা যিনি ভারত সরকারের মন্ত্রীসভায় কেন্দ্রীয় মন্ত্রী নিযুক্ত হয়েছেন।[] তিনি ন্যাশনাল পিপলস পার্টির সদস্য।

প্রাথমিক জীবন ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

আগাথা সাংমার জন্ম নতুন দিল্লিতে। তাঁর মা ও বাবা হলেন যথাক্রমে লোকসভার প্রাক্তন স্পিকার পি এ সাংমা এবং সোরাদিনি কে সাংমা। আগাথা মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে বড় হয়ে ওঠেন।[][][] তিনি পুনে বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং পরে দিল্লি উচ্চ আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

২০০৮ সালের মে মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে আগাথা প্রথমবারের মতো ১৪তম লোকসভায় নির্বাচিত হন। তাঁর বাবা পি এ সাংমা রাজ্য রাজনীতিতে প্রবেশের জন্য লোকসভা আসন থেকে পদত্যাগ করার পর আগাথা নির্বাচিত হন। পরের ১৫তম লোকসভাতেও তিনি পুনরায় নির্বাচিত হন।[] ২৯ বছর বয়সে, এখনও পর্যন্ত, আগাথা সাংমা ভারত সরকারের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য যিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।[]

আগাথা গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। ২০১২ সালের অক্টোবরে মন্ত্রিসভা রদবদলের সময় তিনি এই পদ থেকে পদত্যাগ করেন।[][১০][১১]

২০১৭ সালের নভেম্বরে খবর প্রকাশিত হয়েছিল যে তিনি ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র মনোনয়নে ২০১৮ সালের মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।[১২] তিনি দক্ষিণ তুরা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ৬,৪৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির বিলিকিড সাংমা, যিনি ৪৮৯৬টি ভোট পেয়েছিলেন।[১৩][১৪] কিন্তু তাঁর ভাইকে সেই নির্বাচনী এলাকা থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ প্রশস্ত করার জন্য তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আগাথার ভাই কনরাড সাংমা মেঘালয় রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রী।[১৫] আগাথা ২০১৯ সালের ২১শে নভেম্বর তারিখে প্যাট্রিক রংমা মারাককে বিয়ে করেন, মারাক একজন চিকিৎসক।[১৬]

আরও দেখুন

[সম্পাদনা]
  • দ্বিতীয় মনমোহন সিং মন্ত্রিসভা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Fifteenth Lok Sabha: Members Bioprofile: Agatha Sangma ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জানুয়ারি ২০১৬ তারিখে Lok Sabha website.
  2. "Members: Lok Sabha"loksabhaph.nic.in। ৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২১
  3. 1 2 "NCP retains Tura, Congress Shillong", The Hindu, Chennai, India, ১৬ মে ২০০৯, ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২৫ মে ২০০৯, ... NCP candidate Agatha Sangma, daughter of former Lok Sabha Speaker P A Sangma, retained the Tura parliamentary seat in Meghalaya and Congress the Shillong seat. Ms. Agatha, who is the sitting MP, polled 1,54,476 votes compared to 1,36,531 votes by closest rival Deborah Marak of the Congress. ...
  4. "Renuka Devi Borkataki, Northeast's first woman union minister dies at 85"। ১৪ আগস্ট ২০১৭।
  5. "PM Modi congratulates Agatha Sangma on her wedding"The Times of India। ২১ নভেম্বর ২০১৯। ২৪ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  6. "Sangma dynasty gains momentum in Meghalaya"Rediff.com News। ২৩ এপ্রিল ২০০৮। ৮ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১০
  7. "Agatha K. Sangma: India's Youngest MP profile & Bio", Samaw.com, ১ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২৫ মে ২০০৯, ... Agatha K. Sangma, the youngest India's Parliamentarian from Meghalaya ... Date of Birth 24.07.1980 ...
  8. "Agatha Sangma youngest minister in Manmohan ministry", The Times of India, ২৭ মে ২০০৯, ২৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২৭ মে ২০০৯, ... P A Sangma, will be the youngest minister in the Manmohan Singh cabinet ...
  9. "Agatha Sangma and Vincent Pala step down"India today। ২৮ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১২
  10. "Agatha Sangma too may quit NCP, ministry"The Times of India। ২১ জুন ২০১২। ২৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  11. "Agatha Sangma gets rural development, Ambika is I&B minister", in.news.yahoo.com, সংগ্রহের তারিখ ২৮ মে ২০০৯, ... The youngest minister in Prime Minister Manmohan Singh's cabinet, Agatha Sangma, 28, has been named minister of state for rural development... [অকার্যকর সংযোগ]
  12. "Agatha Sangma to contest 2018 assembly elections"। theweek.in। Indo-Asian News Service। ১০ নভেম্বর ২০১৭। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮
  13. "eneral Elections 2018 to the Meghalaya Legislative Assembly"Chief Electoral Officer, Meghalaya। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬
  14. "Agatha Sangma wins from South Tura"। United News of India। ৩ মার্চ ২০১৮। ৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮
  15. "Sangma meets Sonia, first time in a decade"The Times of India। ২ জুন ২০০৯। ১৭ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৩
  16. "Congratulations to the newlyweds!"Twitter। ২১ নভেম্বর ২০১৯। ২১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Cabinet of Manmohan Singh