বিষয়বস্তুতে চলুন

আকিলিয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকিলিয়ান
উচ্চারণə-ˈki-lē-
শব্দমূলআকিলিস + -an
সংক্ষিপ্ত রূপMLM
উপশ্রেণি
অন্যান্য পরিভাষা
সমার্থক শব্দ
পরিসর{ {{{2}}} }
পতাকা
আকিলিয়ান গর্বের পতাকা
আকিলিয়ান গর্বের পতাকা
পতাকার নামআকিলিয়ান গর্বের পতাকা

আকিলিয়ানিজম হল একটি সাধারণ শব্দ যার দ্বারা বোঝায় যৌন বা রোমান্টিক অভিমুখ নির্বিশেষে এক পুরুষ মানুষ অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হয়েছেন।[] এই শব্দটিতে সমকামী, উভকামী, প্যানসেক্সুয়াল, অযৌন, অ্যারোমান্টিসিজম, অথবা অ-দ্বৈত লিঙ্গের পুরুষদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এটি স্যাফিজমের পুরুষ সমতুল্য।

ব্যুৎপত্তি

[সম্পাদনা]
আকিলিস প্যাট্রোক্লাসের বাহুতে ব্যান্ডেজ বাঁধেন

এই শব্দটি এসেছে আকিলিসের নাম থেকে, যিনি ট্রয়ের গ্রীকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন। তিনি হোমারের ইলিয়াড অনুযায়ী হেক্টরের হত্যাকারী।[] এই সংজ্ঞাটি এসেছে আকিলিস এবং তাঁর প্রেমিক প্যাট্রোক্লাসের মধ্যে সম্পর্ক থেকে। কেউ কেউ এই সম্পর্ককে সমকামী সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করেছেন।[]

"আকিলিয়ান" শব্দটি প্রথাগতভাবে যৌনতার ক্ষেত্রে ব্যবহৃত হত না বরং আকিলিসের সাথে সম্পর্কিত বীরত্বপূর্ণ গুণাবলী বোঝাতে ব্যবহৃত হত। এর প্রথম ব্যবহার হয়েছিল ১৫৭৯ সালে, উইলিয়াম ফুলকের লেখায়।[] একটি বর্ণনা হিসেবে আকিলিয়ান শব্দটি প্রায়ই এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয়, যিনি প্রায় অজেয় হলেও তাঁর একটি গুরুতর দুর্বলতা রয়েছে (যেমন আকিলিস গোড়ালি), যা শেষ পর্যন্ত তাঁর পতনের কারণ হয়; অথবা এটি দিয়ে এমন কাউকে বোঝানো হয়, যিনি যুক্তির বদলে রাগ ইত্যাদির মতো আবেগ দ্বারা চালিত হন।[][] চিকিৎসা সাহিত্যে, আকিলিয়ান শব্দটি আকিলিস টেন্ডন-এর সাথে সম্পর্কিত।[]

পুরুষ সমকামিতার ঐতিহাসিক পরিভাষা হল ইউরেনিয়ান, যে শব্দটি ১৮৬৪ সালে তৈরি করা হয়েছিল।[১০] ইউরেনিয়ানের নারী প্রতিরূপ হল স্যাফিজম,[১১] এই শব্দটি ১৮৯০ সাল থেকে নারী সমকামিতাকে বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে।[১২]

ব্যবহার

[সম্পাদনা]

"আকিলিয়ান" শব্দটি এমন যেকোনো পুরুষকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি অন্যান্য পুরুষদের প্রতি আকৃষ্ট হন, যেমন সমকামী, প্রেম অভিমুখী, বহুকামী এবং বহু-রোমান্টিক পুরুষ। [১৩][১৪]

পতাকা

[সম্পাদনা]
পতাকার মাঝখানে একটি সবুজ কার্নেশন রয়েছে।

আকিলিয়ান প্রাইড পতাকাটি ২০১৬ সালে একজন টাম্বলার (একটি মাইক্রোব্লগিং এবং সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট) ব্যবহারকারী তৈরি করেছিলেন।[] হালকা নীল রঙ পুরুষদের প্রতিনিধিত্ব করে এবং সবুজ কার্নেশন হল অস্কার ওয়াইল্ডের উল্লেখ, যিনি সমকামিতার ইঙ্গিত দেওয়ার জন্য সবুজ কার্নেশন ব্যবহার জনপ্রিয় করেছিলেন।[১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wrightson-Hester, Aimee-Rose; Anderson, Georgia; Dunstan, Joel; McEvoy, Peter M.; Sutton, Christopher J.; Myers, Bronwyn; Egan, Sarah; Tai, Sara; Johnston-Hollitt, Melanie; Chen, Wai; Gedeon, Tom; Mansell, Warren (২১ জুলাই ২০২৩)। "An Artificial Therapist (Manage Your Life Online) to Support the Mental Health of Youth: Co-Design and Case Series"JMIR Human Factors (ইংরেজি ভাষায়)। ১০ (1): e৪৬৮৪৯। ডিওআই:10.2196/46849পিএমসি 10403793পিএমআইডি 37477969
  2. Barron, Victoria (২১ ফেব্রুয়ারি ২০২৩)। Perfectly Queer: An Illustrated Introduction (ইংরেজি ভাষায়)। Jessica Kingsley Publishers। আইএসবিএন ৯৭৮-১-৮৩৯৯৭-৪০৯-০
  3. "Vincian | definition by Lexicon Library.LGBT"lexicon.library.lgbt। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৫
  4. 1 2 3 Theil, Michele (২৩ অক্টোবর ২০২৪)। "The fascinating meaning behind the MLM term 'Achillean'"PinkNews। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৪
  5. "Definition of ACHILLES"Merriam-Webster Dictionary (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৪
  6. "Oxford English Dictionary"
  7. Mallin, Eric Scott (১৯৯৫)। Inscribing the time: Shakespeare and the end of Elizabethan England। The new historicism। Berkeley: University of California press। আইএসবিএন ৯৭৮-০-৫২০-০৮৬২৩-৪
  8. Hamilton, A. C. (১৯৫৯)। "Spenser's Treatment of Myth"ELH২৬ (3): ৩৩৫–৩৫৪। ডিওআই:10.2307/2871792আইএসএসএন 0013-8304জেস্টোর 2871792
  9. El Miedany, Yasser, সম্পাদক (২০১৫)। Musculoskeletal Ultrasonography in Rheumatic Diseases। SpringerLink Bücher। Cham: Springer। আইএসবিএন ৯৭৮-৩-৩১৯-১৫৭২৩-৮
  10. Ulrichs, Karl Heinrich (১৯৯৪)। The Riddle of "Man-Manly" Love: The Pioneering Work on Male Homosexuality। Lombardi-Nash, Michael A. কর্তৃক অনূদিত। New York: Prometheus Booksআইএসবিএন ৯৭৮-০-৮৭৯৭-৫৮৫৯-২
  11. Gille, Elin Martin (২০২৪)। Lesbian Spies and Gay Superheroes : The Folksonomies of Archive of Our Own
  12. "Sapphic (adj.)"Etymonline.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৪
  13. Barron, Victoria (২১ ফেব্রুয়ারি ২০২৩)। Perfectly Queer: An Illustrated Introduction (ইংরেজি ভাষায়)। Jessica Kingsley Publishers। আইএসবিএন ৯৭৮-১-৮৩৯৯৭-৪০৯-০
  14. Kousholt, Moa (২০২৪)। A Time, A Place, and A Person : A comparative literary analysis of Red, White & Royal Blue and One Last Stop by Casey McQuiston and how queer representation can be problematized in a classroom context
  15. Burton, Tara Isabella (২৭ জুন ২০২৩)। "How Oscar Wilde Created a Queer, Mysterious Symbol in Green Carnations"Literary Hub (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৪