বিষয়বস্তুতে চলুন

আকাশমণি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আকাশমণি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: প্লান্টি (Plante)
গোষ্ঠী: ট্র্যাকিওফাইট (Tracheophytes)
ক্লেড: অ্যাঞ্জিওস্পার্মস (Angiosperms)
ক্লেড: ইউডিকটস
গোষ্ঠী: রোসিদস
বর্গ: Fabales
পরিবার: Fabaceae
গোষ্ঠী: Mimosoideae
গণ: Acacia
এ.কান. এক্স. বেন্থ.
প্রজাতি: A. auriculiformis
দ্বিপদী নাম
Acacia auriculiformis
এ.কান. এক্স. বেন্থ.
অ্যাস্ট্রালেশীয় ভার্চুয়াল হার্বেরিয়াম থেকে অস্ট্রেলিয়ায় আকাশমণির প্রাপ্যতার মানচিত্র Occurrence data from AVH

আকাশমণি বা অ্যাকাশিয়া (বৈজ্ঞানিক নাম: Acacia auriculiformis) হচ্ছে ফ্যাবাসি পরিবারের একটি দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। এটি অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়াপাপুয়া নিউ গিনির একটি স্থানীয় প্রজাতি।[] এটি ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।[] আকাশমণির প্রতি কেজিতে ৪৭,০০০টি বীজ থাকে।[]

বিবরণ

[সম্পাদনা]

দ্রুতবৃদ্ধিসম্পন্ন এই বৃক্ষ রাস্তার দুইপার্শ্বে শোভাবর্ধনকারী অ্যাভিনিউ ট্রি হিসেবে লাগানো হয়। কান্তাবর্ণা ঝুলন্ত মঞ্জরির শ্রীতে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ এই গাছের নাম দিয়েছিলেন সোনাঝুরি। সত্যিই সুন্দর এর পুষ্পমঞ্জরি। এই গাছের পাতা অনেকেই দেখেন নাই। এই গাছের যেটাকে আমরা অনেকেই পাতা বলি সেটি আসলে পাতা নয়, এটি মূলত পর্ণবৃন্ত। বোঁটা যখন রূপান্তরিত হয়ে পাতার মত দেখায় তখন তাকে পর্ণবৃন্ত বলা হয়। এই গাছটি যখন চারা অবস্থায় থাকে তখন এর যৌগিক পাতা দেখা যায়। পরবর্তীতে এর পাতা ঝরে যায়। বয়স্ক গাছে শুধু চর্মবৎ পর্ণবৃন্তই দেখা যায়।

চিত্রসংগ্রহ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Contu, S. (২০১২)। "Acacia auriculiformis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। ২০১২আইইউসিএন: e.T১৯৮৯১৯০২A১৯৯৯৭২২২। ডিওআই:10.2305/IUCN.UK.2012.RLTS.T19891902A19997222.en
  2. শর্মা, দ্বিজেন (মে ১৯৮৮)। ফুলগুলি যেন কথাবাংলা একাডেমী। পৃ. ৪০। আইএসবিএন ৯৮৪-০৭-৪৪১২-৭
  3. Purdue University Horticulture department
  4. "Growing Process of Tropical Trees-(Compiled Version)"। ftbc.job.affrc.go.jp। ১২ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০০৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]