আওসাগিনোহি
অবয়ব

আওসাগিনোহি, অথবা আওসাগিবি (
এই ঘটনার চারপাশে গড়ে ওঠা লোককথা একটি পুরনো নিশি বকের গল্প বলে এবং এটি একটি ইয়োকাইতে রূপান্তরিত হয়। বকের পালক দ্রবীভূত হয়ে উজ্জ্বল আঁশে পরিণত হয় যা রাতের অন্ধকারে একধরনের দীপ্তিময় নীল আলো বিকিরণ করে। বলা হয়, ইয়োকাইয়ের নিঃশ্বাস থেকে স্বর্ণালি গুঁড়ো বাতাসে ছড়িয়ে পড়ে এবং একপ্রকার উত্তাপহীন আগুনের আলো তৈরি করে। যদিও সেই আলো পরে বাতাসে মিলিয়ে যায়। এই নিরীহ প্রাণীটি মানুষের সংস্পর্শ থেকে পালিয়ে যায় এবং স্বাভাবিক বকের লাজুক স্বভাব বজায় রাখে।[১]
গল্পে সতর্ক করা হয়েছে যে, এই ঝলমলে নীল-সাদা আলোকে অনিবি আলোর সঙ্গে গুলিয়ে ফেলতে নেই।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Aosagibi"। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৫।
- Mizuki, Shigeru (২০০৪)। Mujara 5: Tōhoku, Kyūshū-hen। Soft Garage। পৃ. ৭০। আইএসবিএন ৯৭৮-৪৮৬১৩৩০২৭৮।
- ja:青鷺火