আউট টু সুইম

আউট টু সুইম হল একটি ব্রিটিশ জল ক্রীড়া ক্লাব, যেটি মূলত এলজিবিটিকিউ+ মানুষ এবং তাদের সহযোগী সদস্যদের জন্য সাঁতার, ওয়াটার পোলো[১] এবং সমলয় সাঁতারের জন্য একটি ক্লাব। ১৯৯২ সালের মার্চ মাসে বার্ষিক সাধারণ সভায় নামটি সম্মত হওয়ার পর এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের উদ্যোগী সাঁতারুদের একটি ছোট দল দ্বারা ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।[২] ২০০৬ সালে ব্রাইটন এবং হোভে "আউট টু সুইম ব্রাইটন "[৩] এবং ২০১৮ সালে ব্রিস্টলে "আউট টু সুইম ওয়েস্ট" গঠিত হয়েছিল।[৪]
১৯৯০ সালে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত গে গেমসে সাঁতারের দলগুলির দ্বারা অনুপ্রাণিত হয়ে, ক্লাবটি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে; এরা কর্মক্ষেত্র প্রসারিত ক'রে একটি সমলয় সাঁতারের দল অন্তর্ভুক্ত করেছে এবং নিয়মিতভাবে উন্মুক্ত জলে সাঁতারের ইভেন্টগুলিতে প্রতিযোগিতা করে।[১][৫] তাদের প্রথম বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং সমগ্র ইউরোপ থেকে ২৩টি সমকামী এবং বিষমকামী দল এতে অংশগ্রহণ করেছিল।[৬]
২০১২ সালের জুন মাসে ক্লাবের ছয় সদস্যের একটি দল দাতব্যের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল সাঁতার কেটেছিল।
এই ক্লাবটি বিশ্বের কয়েকটি জলক্রীড়া ক্লাবের মধ্যে একটি, যারা পুরুষদের সমলয় সাঁতারে অংশগ্রহণের সুযোগ দেয়। ২০১২ সালে ক্লাবটি একটি প্রচারণা চালিয়েছিল, তারা চেয়েছিল যাতে ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের সমলয় সাঁতারে প্রতিযোগিতা করার অনুমতি দেওয়া হয়।[৭] ২০২২ সাল পর্যন্ত অলিম্পিকে মাত্র যে দুটি খেলার মধ্যে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করা হয়ে এসেছে, তার মধ্যে সমলয় সাঁতার ছিল একটি।[৮]
২০১৯ সালে "জনসাধারণের কল্যাণের জন্য, সাঁতার এবং অন্যান্য জলক্রীড়ায় সমতা এবং বৈচিত্র্যের প্রচার" - এই ঘোষিত লক্ষ্য নিয়ে ইংল্যান্ড ও ওয়েলসে "আউট টু সুইম" একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়।[৯]
আউট টু সুইম আন্তর্জাতিক গে এবং লেসবিয়ান অ্যাকোয়াটিক্স[১০] অ্যাসোসিয়েশন এবং ইউরোপীয় গে এবং লেসবিয়ান স্পোর্ট ফেডারেশন (ইজিএলএসএফ)-এর সদস্য।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Gay water polo in London - Gay & Lesbian - Time Out london"। Timeout.com। ৬ জানুয়ারি ২০১১। ২৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১২।
- ↑ "Out To Swim"। Out To Swim (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ "Brighton"।
- ↑ "Bristol"।
- ↑ Colin Nicholson (১০ মে ২০০২)। "Gay: Swim Group Goes To New Lengths; Swimming"। The Mirror। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৪।
- ↑ "Ivan Bussens"। The Times। ১২ সেপ্টেম্বর ২০০৭।
- ↑ "London beckons"। Irish Times। ৭ জুলাই ২০১২। ১১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।(সদস্যতা প্রয়োজনীয়)
- ↑ "Artistic swimming men finally get the pool to themselves"। France 24 (ইংরেজি ভাষায়)। ১৩ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৩।
- ↑ "OUT TO SWIM - Charity 1181454"। register-of-charities.charitycommission.gov.uk (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৩।
- ↑ "IGLA Team Map « IGLA: International LGBTQ+ Aquatics"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ EGLSF। "Members"। EGLSF.info (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৩।