আইস্পেস
| ধরন | চান্দ্র রোবটচালিত মহাকাশযান |
|---|---|
| TYO: 9348 | |
| শিল্প | বাণিজ্যিক চান্দ্র অবতরণ যান ও বিচরণ যান |
| পূর্বসূরী | হোয়াইট লেবেল স্পেস[১] |
| প্রতিষ্ঠাকাল | ১০ সেপ্টেম্বর ২০১০, টোকিও, জাপান |
| প্রতিষ্ঠাতা | তাকেশি হাকামাদা |
| সদরদপ্তর | টোকিও , জাপান |
| পণ্যসমূহ | রোবটচালিত চান্দ্র অবতরণ যান ও বিচরণ যান |
কর্মীসংখ্যা | ২০০[২] (আগস্ট ২০২২) |
| ওয়েবসাইট | ispace-inc |
আইস্পেস (পূর্ণ বাণিজ্যিক নাম আইস্পেস ইনকর্পোরেটেড) একটি গণমালিকানাধীন জাপানি কোম্পানি যা বিভিন্ন মহাকাশ সংস্থা এবং অন্যান্য বেসরকারি শিল্পের পরিবহন ও অনুসন্ধান অভিযানে চুক্তি লাভের জন্য প্রতিযোগিতামূলকভাবে রোবটচালিত মহাকাশযান এবং অন্যান্য প্রযুক্তি নির্মাণ করে। আইস্পেসের লক্ষ্য হল তার খরিদ্দারদের প্রাকৃতিক চান্দ্র সম্পদ আবিষ্কার, সেগুলির মানচিত্র তৈরি করা ও সেগুলির ব্যবহার করায় সাহায্য করা।[৩]
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত আইস্পেস গুগল লুনার এক্স পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাকুতো দলটির মালিক ও পরিচালক ছিল।[৪] দলটি সোরাতো নামের একটি চন্দ্র বিচরণ যান তৈরি করেছিল।
আইস্পেসের সদর দপ্তর জাপানের টোকিওতে অবস্থিত। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং লুক্সেমবার্গে এটির কার্যালয় রয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন তাকেশি হাকামাদা।
জাপানি অর্থায়নে সমর্থিত ও মার্কিন ড্রেপার ল্যাবরেটরির সাথে অংশীদারিত্বে পরিচালিত আইস্পেসের হাকুতো-আর কর্মসূচির লক্ষ্য চন্দ্র পরিবহন এবং অনুসন্ধান সেবা প্রদান করা। ২০২২ সালের ডিসেম্বরে উৎক্ষিপ্ত ও রশিদ নামক চন্দ্র বিচরণ যান বহনকারী হাকুতো-আর অভিযান ১ ২০২৩ সালের এপ্রিলে চাঁদে অবতরণের প্রচেষ্টায় ব্যর্থ হয়। ২০২৫ সালের জানুয়ারিতে রেজিলিয়েন্স অবতরণ যান ও ইউনেস্কোর একটি "স্মৃতি চাকতি" ("মেমোরি ডিস্ক") সমেত উৎক্ষিপ্ত হাকুতো-আর অভিযান ২ ২০২৫ সালের জুনে চাঁদে অবতরণে সক্ষম হলেও পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়, যা একটি রুক্ষ অবতরণ নির্দেশ করে।[৫] ২০২৬ সালে হাকুতো-আর অভিযান ৩ দিয়ে শুরু হওয়া ভবিষ্যৎ অভিযানগুলি আরও ঘন ঘন ও সাশ্রয়ী চন্দ্র পরিবহন এবং চন্দ্র জল সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠার উপর দৃষ্টি নিবদ্ধ করবে।
আরও দেখুন
[সম্পাদনা]- আর্টেমিস-৭, আইস্পেসের নকশাকৃত অবতরণ যান
- চাঁদে উপনিবেশ স্থাপন
- হাকুতো
- লুনা-২৭
- চান্দ্র সম্পদ
- চান্দ্র পানি
- মুন এক্সপ্রেস, অনুরূপ একটি কোম্পানি যা চাঁদে খননকার্যে আগ্রহী
- বেসরকারি মহাকাশযাত্রা
- সেলিন-আর, আইস্পেসের যন্ত্রপাতির সম্ভাব্য প্রয়োগ]]
- ইউরোপীয় মহাকাশ সংস্থার কর্মসূচি ও অভিযানের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sarah Scoles (১৪ মে ২০১৮)। "The Japanese Space Bots That Could Build Moon Valley"। Wired। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৫।
- ↑ "ispace Announces HAKUTO-R Mission 1 Launch Window for November 9 – 15, 2022"। ispace। ১২ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২।
- ↑ "ispace – Expand our planet. Expand our future."। ispace-inc.com। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "WLS Japan Office - Open For Business" (সংবাদ বিজ্ঞপ্তি)। White Label Space। ৯ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ Mike Wall (৬ জুন ২০২৫)। "Private Japanese spacecraft crashes into moon in 'hard landing,' ispace says"। Space.com। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৫।