আইসিসি সভাপতিদের তালিকা
অবয়ব
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রীড়া পরিচালনা পরিষদের সভাপতিদের তালিকা নিম্নে প্রদান করা হলো। ২০১৪-১৫ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল। তিনি ২৬ জুন, ২০১৪ তারিখে একাদশ আইসিসি সভাপতি হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি অ্যালান আইজ্যাকের স্থলাভিষিক্ত হন।[১] কিন্তু ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত বিষয়ে ১ এপ্রিল, ২০১৫ তারিখে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি৷[২] বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সাবেক জনপ্রিয় ব্যাটসম্যান জহির আব্বাস। তাকে ২৫ জুন, ২০১৫ তারিখে এ পদে মনোনয়ন দেয়া হয়।[৩][৪]
| ক্রমিক নং | সভাপতির নাম | জাতীয়তা | মেয়াদকাল |
|---|---|---|---|
| ১। | লর্ড কাউড্রে | ১৯৮৯-১৯৯৩* | |
| ২। | স্যার ক্লাইড ওয়ালকট | ১৯৯৩-১৯৯৭* | |
| ৩। | জগমোহন ডালমিয়া | ১৯৯৭-২০০০ | |
| ৪। | ম্যালকম গ্রে | ২০০০-২০০৩ | |
| ৫। | এহসান মানি | ২০০৩-২০০৬ | |
| ৬। | পার্সি সন | ২০০৬-২০০৭ | |
| ৭। | রে মালি | ২০০৭-২০০৮ | |
| ৮। | ডেভিড মর্গ্যান[৫] | ২০০৮-২০১০ | |
| ৯। | শরদ পওয়ার | ২০১০-২০১২ | |
| ১০। | অ্যালান আইজ্যাক | ২০১২-২০১৪ | |
| ১১। | আ হ ম মোস্তফা কামাল | ২০১৪-২০১৫ | |
| ১২। | জহির আব্বাস | ২০১৫-২০১৬ | |
- ২৭ মে, ২০০৭ তারিখে পার্সি সন সভাপতির দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দক্ষিণ আফ্রিকার রে মালি দায়িত্ব পালন করেন।
- লর্ড কাউড্রে এবং স্যার ক্লাইড ওয়ালকট - উভয়েই আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। লর্ড কাউড্রে’কে মনোনয়নের পূর্বে আইসিসি মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সচিবের মাধ্যমে পরিচালিত হতো।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Srinivasan confirmed as ICC Chairman, Mustafa Kamal becomes 11th ICC President"। International Cricket Council। ২৬ জুন ২০১৪। ৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ Cricket World Cup: AHM Mustafa Kamal quits ICC after butting heads with N Srinivasan over trophy snub, foxsports, 1 May 2015.
- ↑ "Pakistan legend Zaheer Abbas takes over as ICC President"। firstpost.com। ২৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
- ↑ "Ex-Pakistan and Gloucestershire batsman Zaheer Abbas named ICC president"। .theguardian.com। ২৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
- ↑ Morgan to succeed Mali as president আর্কাইভইজে আর্কাইভকৃত ১৪ জুলাই ২০১২ তারিখে, Cricinfo, Retrieved on 19 January 2009