আইলিন গু
২০২০ সালে গু | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ৩ সেপ্টেম্বর ২০০৩[১][২] ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ফ্রিস্টাইল স্কিইং |
| বিভাগ | বিগ এয়ার |
আইলিন গু (ইংরেজি: Eileen Gu, ইংরেজি উচ্চারণ: [ˈaɪliːn ɡuː]; জন্ম: ৩ সেপ্টেম্বর ২০০৩) হলেন একজন মার্কিন পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের বিগ এয়ার বিভাগে চীনের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
গু চীনের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ২টি স্বর্ণ পদকসহ সর্বমোট ৩টি পদক জয়লাভ করেছেন। এছাড়াও তিনি ২০২০ শীতকালীন যুব অলিম্পিকে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আইলিন গু ২০০৩ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]গু চীনের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ৩টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের বিগ এয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৩] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি ১৬১.২৫ পয়েন্ট অর্জন করে পঞ্চম স্থান অধিকার করে চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়েছিলেন।[৪] চূড়ান্ত পর্বে তিনি সর্বমোট ১৮৮.২৫ পয়েন্ট অর্জন করে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[৫][৬][৭]
অন্যদিকে, তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের হাফপাইপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৮] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি ৯৫.৫০ পয়েন্ট অর্জন করে প্রথম স্থান অধিকার করে চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়েছিলেন।[৯] চূড়ান্ত পর্বে তিনি সর্বমোট ৯৫.২৫ পয়েন্ট অর্জন করে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[৭][১০][১১]
এছাড়াও, তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের স্লোপস্টাইল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন।[১২] উক্ত প্রতিযোগিতাটির বাছাইপর্বের দুই রান শেষে তিনি সর্বোচ্চ ৭৯.৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।[১৩] চূড়ান্ত পর্বের তিন রানের পরিসমাপ্তিতে তিনি সর্বোচ্চ ৮৬.২৩ পয়েন্ট অর্জন করে রৌপ্য পদক জয়লাভ করেছেন।[৭][১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- 1 2 3 "Olympedia – Eileen Gu" [অলিম্পিডিয়া – আইলিন গু]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৫। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৭-২০৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৯-২১০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]। fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 3 "Official Results Book – Freestyle Skiing – Medallists by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রতিযোগিতা অনুযায়ী পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৬–১৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Halfpipe – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের হাফপাইপ – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Halfpipe – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের হাফপাইপ – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Halfpipe – Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের হাফপাইপ – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৫২-১৫৩। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]। fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৬৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৭১-১৭২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮০-১৮১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশনে (ফ্রিস্টাইল) আইলিন গু (ইংরেজি)
- অলিম্পিকস.কমে আইলিন গু (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় আইলিন গু (ইংরেজি)
- ইংরেজি আধ্ববসহ পাতা
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মার্কিন নারী ফ্রিস্টাইল স্কিয়ার
- চীনা নারী ফ্রিস্টাইল স্কিয়ার
- চীনের অলিম্পিক ফ্রিস্টাইল স্কিয়ার
- ২০২২ শীতকালীন অলিম্পিকের ফ্রিস্টাইল স্কিয়ার
- ফ্রিস্টাইল স্কিইংয়ে অলিম্পিক পদক বিজয়ী
- অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী চীনা
- ২০২২ শীতকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী চীনা
- মার্কিন বংশোদ্ভূত চীনা ব্যক্তি
- সান ফ্রান্সিসকোর ক্রীড়াবিদ
- ২১শ শতাব্দীর মার্কিন নারী ক্রীড়াবিদ
- চীনা বংশোদ্ভূত মার্কিন নারী ক্রীড়াবিদ
- চীনের নাগরিকীকৃত নাগরিক
- মার্কিন সমাজের বিশিষ্ট ব্যক্তি
- ২০২০ শীতকালীন যুব অলিম্পিকের ফ্রিস্টাইল স্কিয়ার
- চীনা বংশোদ্ভূত ক্রীড়াবিদ
- চীনা বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি