বিষয়বস্তুতে চলুন

আইয়ুব সুলতান মসজিদ

আইয়ুব সুলতান মসজিদ
Mosquée Eyyûb Sultan de Strasbourg
অক্টোবর ২০২৪-এ নির্মাণাধীন মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
নেতৃত্বমিল্লি গোরুশ ইসলামিক কনফেডারেশন
অবস্থান
অবস্থানস্ট্রাসবুর, গ্রঁ অঁস্ত, ফ্রান্স
স্থানাঙ্ক৪৮°৩৩′৪৪.০″ উত্তর ৭°৪৪′৪০.২″ পূর্ব / ৪৮.৫৬২২২২° উত্তর ৭.৭৪৪৫০০° পূর্ব / 48.562222; 7.744500
স্থাপত্য
ধরনমসজিদ
ভূমি খনন২০১৭
নির্মাণ ব্যয়ইউরো ২৫ মিলিয়ন
বিনির্দেশ
ধারণক্ষমতা২,৫০০ জন উপাসনাকারী
মিনারের উচ্চতা৩৬ মিটার
স্থানের এলাকা৭,০০০ মিটার
ওয়েবসাইট
দাপ্তরিক ওয়েবসাইট

আইয়ুব সুলতান মসজিদ (ফরাসি: Mosquée Eyyûb Sultan de Strasbourg) অথবা স্ট্রাসবুরের প্রধান মসজিদ হলো বর্তমানে স্ট্রাসবুরে, গ্রঁ অঁস্তে, ফ্রান্সে নির্মাণাধীন একটি মসজিদ এবং এর নির্মাণ সম্পন্ন হলে এটি ইউরোপের সর্ববৃহৎ মসজিদ হবে।

ইতিহাস

[সম্পাদনা]

মসজিদের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে।[] এর নির্মাণ ব্যয় ইউরো ২৫ মিলিয়ন।[] এই মসজিদ পরিচালনা করবে মিল্লি গোরুশ ইসলামিক কনফেডারেশন।[]

স্থাপত্য

[সম্পাদনা]

মসজিদটি ৭,০০০ বর্গমিটার জমিতে নির্মিত হচ্ছে। মিনারের উচ্চতা ৩৬ মিটার।[] মসজিদটির অভ্যন্তরে ২,৫০০ জন এবং বাইরের অংশে আরও ২,৫০০ জন উপাসনাকারী ধারণক্ষমতা থাকবে।[] এটি সম্পন্ন হলে এটি হবে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ।[]

পরিবহন

[সম্পাদনা]

মসজিদটি ক্রিমেরি-মেনাউ স্টেশনের এসএনসিএফের পশ্চিম পাশে হেঁটে যাওয়ার দূরত্বের মধ্যে অবস্থিত।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. NEWS WIRES (২৪ মার্চ ২০২১)। "Row erupts in France over plans to use state funds to build Strasbourg mosque"France 24। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১
  2. Bryant, Lisa (৮ এপ্রিল ২০২১)। "Strasbourg Mosque a Lightning Rod for Broader French-Turkish Tensions"VOA। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১
  3. 1 2 "French row over mosque isn't simply about state financing – it runs deep into Islamophobia and French secularism"The Conversation। ১৫ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১
  4. Tadié, Solène (২৫ মে ২০২১)। "Construction of Europe's Biggest Mosque Highlights Turkey's Expansionist Aims"National Catholic Register। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১
  5. "Turkish mosque under construction in France receives threat letter"Daily Sabah। ৭ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]