বিষয়বস্তুতে চলুন

আইনস্টাইন–পোডলস্কি–রোজেন কূটাভাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আইনস্টাইন–পোডলস্কি–রোজেন (ইপিআর) কূটাভাস হল পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, বরিস পোডলস্কি ও নাথান রোজেন দ্বারা প্রস্তাবিত একটি চিন্তন পরীক্ষা, যাতে তাঁরা এই যুক্তি দেন যে কোয়ান্টাম বলবিজ্ঞান দ্বারা প্রদত্ত ভৌত বাস্তবতার বর্ণনা অসম্পূর্ণ।[১] ১৯৩৫ খ্রিস্টাব্দে "ক্যান কোয়ান্টাম-মেকানিক্যাল ডেসক্রিপশন অব ফিজিক্যাল রিয়ালিটি বি কন্সিডারেড কমপ্লিট?" (বাংলা: ভৌত বাস্তবতার কোয়ান্টাম বলবৈজ্ঞানিক বর্ণনা কি সম্পূর্ণ হিসেবে বিবেচনা করা যায়?) শিরোনামের একটি গবেষণাপত্রে তাঁরা কোয়ান্টাম তত্ত্বের অংশ নয় এমন "বাস্তব উপাদানগুলির" অস্তিত্বের পক্ষে যুক্তি দিয়েছিলেন এবং অনুমান করেছিলেন যে এই গোপন চলরাশিগুলি সম্বলিত একটি তত্ত্ব তৈরি করা সম্ভব। কোয়ান্টাম বলবিজ্ঞানের ব্যাখ্যার জন্য এই কূটাভাসের নিষ্পত্তি গুরুত্বপূর্ণ।

এই চিন্তন পরীক্ষায় এক জোড়া কণা প্রস্তুত করা হয়, যা পরবর্তীতে একটি বিজড়ন অবস্থা হিসাবে পরিচিত হবে। আইনস্টাইন, পোডলস্কি ও রোজেন উল্লেখ করেন যে, এই অবস্থায়, প্রথম কণার অবস্থান পরিমাপ করা হলে, দ্বিতীয় কণার অবস্থান পরিমাপের ফলাফল ভবিষ্যদ্বাণী করা যেতে পারে। পরিবর্তে যদি প্রথম কণার ভরবেগ পরিমাপ করা হয়, তাহলে দ্বিতীয় কণার ভরবেগ পরিমাপের ফলাফল ভবিষ্যদ্বাণী করা যেতে পারে। তাঁরা যুক্তি দিয়েছিলেন যে প্রথম কণার উপর গৃহীত কোনও পদক্ষেপ তাৎক্ষণিকভাবে অন্যটিকে প্রভাবিত করতে পারে না, কারণ এতে আলোর চেয়ে দ্রুত তথ্য প্রেরণের বিষয়টি জড়িত, যা আপেক্ষিকতা তত্ত্ব দ্বারা অবৈধ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ আইনস্টাইন, এ; বি পোডলস্কি; এন রোজেন (১৫ মে ১৯৩৫)। "Can Quantum-Mechanical Description of Physical Reality be Considered Complete?" (পিডিএফ)। ফিজিক্যাল রিভিউ। ৪৭ (১০): ৭৭৭–৭৮০। বিবকোড:1935PhRv...47..777E। ডিওআই:10.1103/PhysRev.47.777।