আইওটা অরিয়নিস
| পর্যবেক্ষণ তথ্য ইপক J2000 বিষুব J2000 | |
|---|---|
| তারামণ্ডল | কালপুরুষ |
| বিষুবাংশ | ০৫ঘ ৩৫মি ২৫.৯৮১৯১সে[১] |
| বিষুবলম্ব | –০৫° ৫৪′ ৩৫.৬৪৩৫″[১] |
| আপাত মান (V) | ২.৭৭[২] |
| বৈশিষ্ট্যসমূহ | |
| বর্ণালীর ধরন | ও৯ III + বি০.৮ III/IV[৩] |
| ইউ-বি রং সূচী | –১.০৮[২] |
| বি-ভি রং সূচী | –০.২৪[২] |
| বিবরণ | |
| ι Ori A | |
| ভূপৃষ্ঠের অভিকর্ষ (log g) | ৩.৭৩[৩] |
| তাপমাত্রা | ৩২,৫০০[৩] K |
| ধাতবতা [Fe/H] | +০.১০ dex |
| আবর্তনশীল বেগ (v sin i) | ১২২ km/s |
| বয়স | ৪.০–৫.৫[৩] Myr |
| ι Ori B | |
| ভূপৃষ্ঠের অভিকর্ষ (log g) | ৩.৭৮[৩] |
| তাপমাত্রা | ২৭,০০০[৩] K |
| বয়স | ৯.৪ ± ১.৫[৩] Myr |
| অন্যান্য বিবরণ | |
আইওটা অরিয়নিস (ι Ori, ι Orionis) কালপুরুষের তলোয়ারের সবচেয়ে উজ্জ্ব্ল তারা এবং তলোয়ারের মাথায় অবস্থিত। আরবিতে এই তারাটি "না'ইর আল সাইফ" নামে পরিচিত যা অর্থ হচ্ছে তলোয়ারের উজ্জ্ব্লতম অংশ।
আইওটা অরিয়নিস চারটি তারার সমন্ব্যয়ে গঠিত যার দুটি তারা এর মূল গাঠনিক তারা। তারা দুটির একটি হচ্ছে ও৯ III (নীল দানব তারা) শ্রেণীর অপরটি হচ্ছে বি০.৮III/IV শ্রেনীর।[৩] এবং দ্বিতীয় তারাটি খুবই অণুজ্জ্ব্ল। এই তারা দুটির নাক্ষত্রিক বায়ু মন্ডলের সংঘর্ষের ফলে এগুলো 'এক্স-রে' এর প্রধান উৎস। আশ্চর্যজনক এই যে, তারা দুটির বয়স ভিন্ন যা খুবই ব্যতিক্রমী। দ্বিতীয় তারাটির বয়স প্রথম তারাটির দ্বিগুণ। এই তারাদুটির উচ্চ উপকেন্দ্রিক কক্ষপথ এবং বয়সের পার্থক্য হতে ধারণা করা হয় যে, তারা একই সাথে সৃষ্টি হয়নি, বরং একটি তারা হতে ভর স্থানান্তরের মাধ্যমে অপর তারাটির সৃষ্টি হয়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 van Leeuwen, F. (২০০৭), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, ৪৭৪ (2): ৬৫৩–৬৬৪, বিবকোড:2007A&A...474..653V, ডিওআই:10.1051/0004-6361:20078357
{{citation}}: অজানা প্যারামিটার|month=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - 1 2 3 Nicolet, B. (১৯৭৮)। "Photoelectric photometric Catalogue of homogeneous measurements in the UBV System"। Astronomy and Astrophysics Supplement Series। ৩৪: ১–৪৯। বিবকোড:1978A&AS...34....1N।
- 1 2 3 4 5 6 7 8 9 Bagnuolo; এবং অন্যান্য (২০০১), "ι Orionis-Evidence for a Capture Origin Binary", The Astrophysical Journal, ৫৫৪ (1): ৩৬২–৩৬৭, বিবকোড:2001ApJ...554..362B, ডিওআই:10.1086/321367
{{citation}}: অজানা প্যারামিটার|month=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Iota Orionis by Dr. Jim Kaler.
- David Darling's encyclopedia entry