আঁ ফাম দুস
| আঁ ফাম দুস | |
|---|---|
ফরাসি পোস্টার | |
| ফরাসি: Une Femme douce | |
| পরিচালক | রোবের ব্রেসোঁ |
| প্রযোজক | মাগ বোদার |
| রচয়িতা | রোবের ব্রেসোঁ |
| উৎস | ফিওদর দস্তয়েভস্কি কর্তৃক আ জেন্টল ক্রিয়েচার |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | জঁ উয়েনে |
| চিত্রগ্রাহক | গিসলাঁ ক্লকে |
| সম্পাদক | রেমঁ লামি |
| প্রযোজনা কোম্পানি | পার্ক ফিল্ম |
| পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ৮৮ মিনিট |
| দেশ | ফ্রান্স |
| ভাষা | ফরাসি |
আঁ ফাম দুস (ফরাসি: Une Femme douce) হল রোবের ব্রেসোঁ পরিচালিত ১৯৬৯ সালের ফরাসি নাট্য চলচ্চিত্র।[২][৩] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দমিনিক সঁদা, গাই ফ্রঁইন ও জান লব্র। এটি ব্রেসোঁর পরিচালিত প্রথম রঙিন চলচ্চিত্র। এটি দস্তয়েভস্কি'র ১৮৭৬ সালের ছোটগল্প আ জেন্টল ক্রিয়েচার অবলম্বনে নির্মিত এবং এর পটভূমি ১৯শ শতাব্দীর সেন্ট পিটার্সবার্গ থেকে পরিবর্তন করে সমকালীন প্যারিসের পটভূমিতে নির্মিত হয়।[২][৩]
চলচ্চিত্রটি ১৯৬৯ সালের কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর্স ফোর্টনাইট শাখায় প্রদর্শিত হয় এবং একই বছর নিউ ইয়র্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- দমিনিক সঁদা - এল
- গাই ফ্রঁইন - লুক, স্বামী
- জান লব্র - আনা, গৃহপরিচারিকা
- ক্লোদ ওলিয়ে - ডাক্তার
- ডরথি ব্লঁক - সেবিকা
মুক্তি
[সম্পাদনা]আঁ ফাম দুস ১৯৬৯ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর্স ফোর্টনাইট শাখায় প্রদর্শিত হয়[৪] এবং একই বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[৫] ২০১৩ সালে ফ্রান্সে চলচ্চিত্রটির পুনরুদ্ধারকৃত সংস্করণ পুনঃমুক্তি দেওয়া হয়।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Une femme douce (1968) Robert Bresson"। Ciné-Ressources (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
- 1 2 কানিন (২০০৪)। Robert Bresson: A Spiritual Style in Film জোসেফ। ব্লুমসবেরি একাডেমিক। পৃ. ১২৩ ff.। আইএসবিএন ৯৭৮০৮২৬৪১৬০৫৬।
- 1 2 স্যামুয়েলস, চার্লস Thomas। "Encountering Directors: Robert Bresson"। Masters of Cinema। ১৮ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ ওয়াইনট্রপ, এদুয়ার। "L'édition 1969 de la quinzaine des réalisateurs"। La Cinémathèque française (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
- ↑ গ্রিনস্পুন, রজার (১৮ সেপ্টেম্বর ১৯৬৯)। "Festival Presents Bresson's 'Une Femme Douce'"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
- ↑ সতিনেল, তোমা (৬ নভেম্বর ২০১৩)। ""Une femme douce" : quand Bresson imposait l'ordre tragique"। ল্য মঁদ (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৫।
- ↑ ল্যবোয়া, অলিভিয়া (১৫ অক্টোবর ২০১৩)। "Une femme douce, très beau Bresson, à la douceur étrange"। Toute La Culture (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৬৯-এর চলচ্চিত্র
- ফরাসি ভাষার চলচ্চিত্র
- ১৯৬৭-এর নাট্য চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের ফরাসি চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের ফরাসি ভাষার চলচ্চিত্র
- ফরাসি নাট্য চলচ্চিত্র
- ফরাসি ভাষার নাট্য চলচ্চিত্র
- ফরাসি সাদাকালো চলচ্চিত্র
- রোবের ব্রেসোঁ পরিচালিত চলচ্চিত্র
- ছোটগল্প অবলম্বনে চলচ্চিত্র
- ফিওদোর দস্তয়েভ্স্কির সৃষ্টিকর্ম অবলম্বনে চলচ্চিত্র
- প্যারিসের পটভূমিতে চলচ্চিত্র
- ছোট কল্পকাহিনী অবলম্বনে চলচ্চিত্র