বিষয়বস্তুতে চলুন

অ্যালেক্স মার্টিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালেক্স মার্টিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আলেকজান্ডার থমাস মার্টিন
জন্ম (1992-11-17) ১৭ নভেম্বর ১৯৯২ (বয়স ৩৩)
হান্টিংডন, হান্টিংডনশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৩–২০১৪বেডফোর্ডশায়ার
২০১৪–২০১৭অক্সফোর্ড এমসিসিইউ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম শ্রেণি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৫২
ব্যাটিং গড় ৮.৬৬
১০০/৫০ –/–
সর্বোচ্চ রান ২৮
ক্যাচ/স্ট্যাম্পিং ১/–
উৎস: ক্রিকইনফো, ২৫ জুলাই ২০১৯

আলেকজান্ডার থমাস মার্টিন (জন্ম: ৭ নভেম্বর ১৯৯২) একজন প্রাক্তন ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। তিনি ১৯৯২ সালের নভেম্বরে হান্টিংডনে জন্মগ্রহণ করেন। অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তিনি ওকহাম স্কুলে পড়াশোনা করেন।[]

ক্রীড়া জীবন

[সম্পাদনা]

অক্সফোর্ড ব্রুকসে অধ্যয়নকালে তিনি ২০১৪ সালে অক্সফোর্ডে নটিংহ্যামশায়ারের বিপক্ষে অক্সফোর্ড এমসিসিইউর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ২০১৭ সালে তিনি অক্সফোর্ড এমসিসিইউর হয়ে সারে এবং ওয়ারউইকশায়ারের বিপক্ষে আরও দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন।[] মার্টিন তিনটি ম্যাচে সর্বোচ্চ ২৮ রানের একটি ইনিংসসহ মোট ৫২ রান করেন।[]

প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পাশাপাশি মার্টিন ২০১৩ ও ২০১৪ সালে বেডফোর্ডশায়ারের হয়ে মাইনর কাউন্টি ক্রিকেটও খেলেছেন। এ সময় তিনি মাইনর কাউন্টি চ্যাম্পিয়নশিপে দশটি এবং এমসিসিএ নকআউট ট্রফিতে আটটি ম্যাচে অংশগ্রহণ করেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Player profile: Alex Martin"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  2. "First-Class Matches played by Alex Martin"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  3. "First-class Batting and Fielding For Each Team by Alex Martin"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  4. "Minor Counties Championship Matches played by Alex Martin"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  5. "Minor Counties Trophy Matches played by Alex Martin"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]