অ্যালান রিকমান
Alan Rickman | |
|---|---|
Rickman in 2011 | |
| জন্ম | ২১ ফেব্রুয়ারি ১৯৪৬ |
| মৃত্যু | ১৪ জানুয়ারি ২০১৬ (বয়স ৬৯) Westbourne Terrace, London, England |
| মাতৃশিক্ষায়তন | Royal Academy of Dramatic Art |
| পেশা |
|
| কর্মজীবন | 1974–2016 |
উল্লেখযোগ্য কর্ম | Full list |
| দাম্পত্য সঙ্গী | Rima Horton (বি. ২০১২) |
| পুরস্কার | Full list |
অ্যালান সিডনি প্যাট্রিক রিকম্যান (২১ ফেব্রুয়ারী ১৯৪৬ – ১৪ জানুয়ারী ২০১৬) ছিলেন একজন ইংরেজ অভিনেতা। রয়েল একাডেমি অফ ড্রামাটিক আর্ট থেকে স্নাতক, তিনি তার মঞ্চ ও পর্দার ভূমিকার জন্য বিখ্যাত এবং স্বতন্ত্র, গভীর, ধীরালয়ের কণ্ঠস্বরের জন্য পরিচিত। তিনি বিভিন্ন পুরষ্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে বিএফটিএ পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি প্রাইমটাইম এমি পুরস্কার এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, এছাড়াও দুবার টনি পুরস্কার এবং একবার লরেন্স অলিভিয়ার পুরস্কারের জন্য মনোনয়ন ।
রয়েল শেক্সপিয়ার কোম্পানির সদস্য, রিকম্যান থিয়েটারে তার ক্যারিয়ার শুরু করেন, ধ্রুপদী এবং আধুনিক নাটকে অভিনয় করে। তিনি "লেস লিয়াজোনস ড্যাঞ্জেরিউস" ছবিতে ভিকোমতে ডি ভ্যালমন্ট চরিত্রে অভিনয়ের জন্য টনি অ্যাওয়ার্ড এর নাটকের সেরা প্রধান অভিনেতা হিসাবে মনোনীত হন এবং "ডাই হার্ড " (১৯৮৮) ছবিতে জার্মান অপরাধী মাস্টারমাইন্ড হ্যান্স গ্রুবার চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি "রবিন হুড: প্রিন্স অফ থিভস " (১৯৯১) ছবিতে নটিংহ্যামের শেরিফের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার জন্য বাফটা পুরস্কার জিতেছিলেন। তিনি "ট্রুলি, ম্যাডলি, ডিপলি" (১৯৯১), "অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার", "সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি" (১৯৯৫) এবং "মাইকেল কলিন্স " (১৯৯৬) এর জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তিনি হ্যারি পটার সিরিজের আটটি ছবিতেই সেভেরাস স্নেইপের চরিত্রে অভিনয় করেন, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন (২০০১) দিয়ে শুরু করে এবং শেষ করেন "হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস - পার্ট ২ " (২০১১) দিয়ে। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র ভূমিকার মধ্যে রয়েছে কুইগলি ডাউন আন্ডার (১৯৯০), ডগমা, গ্যালাক্সি কোয়েস্ট (উভয়ই ১৯৯৯), লাভ অ্যাকচুয়ালী (২০০৩), দ্য হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি (২০০৫), সুইনি টড: দ্য ডেমন বারবার অফ ফ্লিট স্ট্রিট (২০০৭), অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড (২০১০), এর ২০১৬ সালের সিক্যুয়েল এবং আই ইন দ্য স্কাই (২০১৫)। তিনি দ্য উইন্টার গেস্ট (১৯৯৭) এবং আ লিটল কেওস (২০১৪) চলচ্চিত্রসমূহ পরিচালনা করেন।
বিবিসি এর শেক্সপিয়ার সিরিজসমূহের অংশ রোমিও অ্যান্ড জুলিয়েট (১৯৭৮) ছবিতে টাইবাল্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে রিকম্যান টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। দ্য বারচেস্টার ক্রনিকলস (১৯৮২) এর বিবিসি অভিযোজনে ওবাদিয়া স্লোপ চরিত্রে তার যুগান্তকারী ভূমিকা ছিল। পরবর্তীতে তিনি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন, এইচবিওর রাসপুটিন: ডার্ক সার্ভেন্ট অফ ডেসটিনি (১৯৯৬) ছবিতে গ্রিগরি রাসপুটিন চরিত্রে অভিনয় করেন, যা তাকে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতিয়ে দেয় এবং এইচবিওর সামথিং দ্য লর্ড মেড (২০০৪) ছবিতে আলফ্রেড ব্লালক চরিত্রে অভিনয় করেন। ২০০৯ সালে, দ্য গার্ডিয়ান তাকে সেরা অভিনেতাদের একজন হিসেবে ঘোষণা করে যারা কখনও একাডেমি পুরস্কারের মনোনয়ন পাননি। [১] রিকম্যান ১৪ জানুয়ারী ২০১৬ তারিখে ৬৯ বছর বয়সে অগ্ন্যাশয়ের ক্যান্সারে মৃত্যুবরন করেন। [২][৩]
- ↑ Singer, Leigh (১৯ ফেব্রুয়ারি ২০০৯)। "Oscars: the best actors never to have been nominated"। The Guardian। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Alan Rickman, Harry Potter and Die Hard actor, dies aged 69"। BBC News। ১৪ জানুয়ারি ২০১৬। ২০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৬।
- ↑ Saul, Heather (১৫ জানুয়ারি ২০১৬)। "Alan Rickman: British actor died from 'pancreatic cancer'"। The Independent। ১৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮।