অ্যালাই সপ্তাহ
অ্যালাই উইক বা মিত্র সপ্তাহ হল একটি জাতীয়, যুব-নেতৃত্বাধীন উদ্যোগ, যার মূল লক্ষ্য হল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শীক্ষার্থীদের এলজিবিটি ( সমকামী, সমকামী, উভকামী এবং ট্রান্সজেন্ডার )সম্প্রদায়ের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা এবং তাদের বিরুদ্ধে হওয়া গুন্ডামি ও হয়রানির প্রতিবাদে একাত্মতা প্রকাশ করা। এই সপ্তাহব্যাপী কর্মসূচিটি সাধারণত যুক্তরাষ্ট্রের কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিদ্যালয় এবং কলেজগুলোতে পালিত হয়। [১][২] এটি একটি শিক্ষামূলক উদ্যোগ, যার উদ্দেশ্য হল এলজিবিটি-বিরোধী হয়রানির বিষয়ে সচেতনতা তৈরি করা এবং একে প্রতিরোধে ছাত্রছাত্রীদের মধ্যে ইতিবাচক ভূমিকা গড়ে তোলা। [৩][৪] অ্যালাই সপ্তাহ সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পালিত হয়। [২]
ইতিহাস
[সম্পাদনা]২০০৫ সালে জো মন্টানা এবং জিএলএসইএন ন্যাশনাল জাম্পস্টার্ট স্টুডেন্ট লিডারশিপ টিমের অন্যান্য যুব সদস্যরা অ্যালাই উইক উদযাপন শুরু করে।[৫][৬] ই উদ্যোগটি ধীরে ধীরে বিস্তার লাভ করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এলজিবিটি ছাত্রছাত্রীদের প্রতি সহমর্মিতা এবং সমর্থনের বার্তা ছড়িয়ে পড়ে। [৭]
২০০৮ সালে একটি বিতর্ক সৃষ্টি হয়, যখন তারা ভুলবশত কেজি শ্রেণির শিক্ষার্থীদের এমন কিছু কার্ড বিতরন করে যা তাদের বয়সের জন্য উপযুক্ত নয়। সমলিঙ্গ বিবাহ বিরোধীরা এই ঘটনার বিরোধিতা করে বিতর্ক উস্কে দেয়। এর পরিপ্রেক্ষিতেজিএলএসইএন সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, তারা ভবিষ্যতে এই ধরনের শিক্ষা সামগ্রী সব শ্রেণির জন্য উপযুক্ত কি না তা পর্যালোচনা করবে।[৮]
২০১০ সালে অ্যালাই উইকের মাধ্যমে নিরাপদ স্কুল উন্নয়ন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হয়, যা LGBT শিক্ষার্থীদের উৎপীড়ন থেকে রক্ষা করার জন্য ফলপ্রসূ হবে। [৯][১০]
স্থান
[সম্পাদনা]অ্যালি উইকের মূল লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানে এলজিবিটি শিক্ষার্থীদের প্রতি বিদ্যমান কুসংস্কার ও বর্জনের প্রবণতা হ্রাস করা এবং এই বার্তাটি তুলে ধরা যে, তারা যেন তাদের এলজিবিটি সহপাঠীদের মানসিকভাবে সমর্থন করে এক শক্তিশালী সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলে। [১১] অ্যালিরা হল কোনো নিপীড়িত গোষ্ঠীর সদস্য নয়, কিন্তু তারা নিপিড়িত মানুষদের পাশে দাঁড়ায় এবং সমর্থন জানায়- শীক্ষার্থীদের মধ্যে এই ধারনার প্রচার করা হয়।[২]
অ্যালি উইকের সময়, অংশগ্রহণকারীদের একটি প্রতিশ্রুতি-নামায় স্বাক্ষর করতে উৎসাহিত করা হয়, যেখানে তারা অ্যান্টি-এলজিবিটি ভাষা ও অবমাননাকর শব্দ ব্যবহার না করার অঙ্গীকার করেন। সেই সঙ্গে, তাঁরা প্রতিশ্রুতি দেন যে, এলজিবিটি সহপাঠীদের উপর কোনো ধরনের পীড়ন বা হয়রানি হলে তাঁরা সম্ভাব্য পরিস্থিতিতে হস্তক্ষেপ করবেন এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ে তুলতে সচেষ্ট হবেন। [২][১১]
প্রভাব
[সম্পাদনা]একটি সমীক্ষায় ২৪০ জন স্নাতক শিক্ষার্থীর উপর গবেষণা করে দেখা যায় যে, এলজিবিটি শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের কাছ থেকে যে ধরনের সহানুভূতি বা সমর্থন পায় বলে মনে করে, বাস্তবে সেই সহানুভূতি ও সমর্থন তাদের ধারণার চেয়ে অনেক বেশি ইতিবাচক। গবেষণায় আরও প্রকাশ পায় যে, অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও মনোভাব ছিল যথেষ্ট ইতিবাচক, তবে তারা মনে করতেন তাদের বন্ধুবান্ধব ও অন্যান্য সহপাঠীরা ততটা সহানুভূতিশীল নন। [১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Windmeyer, 256.
- 1 2 3 4 Meyer, 78.
- ↑ Goldman, 323.
- ↑ Marcus, 115.
- ↑ Goldman, 261.
- ↑ Jason Lamphier, "Hottest Young Gay Activist", page 131, Out, June 2006.
- ↑ Daryl Presgraves, "GLSEN's Ally Week Brings Attention to Importance of 'Allies'in Safe Schools Movement; Students Across Country Take Pledge to be Allies Against Anti-LGBT+ Bullying", U.S. Newswire, October 16, 2006.
- ↑ "Parents protest student pledge forms on gays", Associated Press, October 30, 2008.
- ↑ Joseph Pedro, "Going Back to School — Let's Make it Safe!", Passport Magazine, August 30, 2010.
- ↑ Joseph Pedro, "New York Governor Signs Comprehensive Anti-Bullying Legislation", Passport Magazine, September 8, 2010.
- 1 2 3 Goldman, 187.
বহিঃসূত্র
[সম্পাদনা]- গোল্ডম্যান, লিন্ডা: মূলধারার সমাজে সমকামী যুবকদের সুস্থতা এবং অন্তর্ভুক্তির লালনপালন, সিআরসি প্রেস, ২০০৮,আইএসবিএন ০-৪১৫-৯৫৮২৪-৫ ,আইএসবিএন ৯৭৮-০-৪১৫-৯৫৮২৪-০ ।
- মার্কাস, এরিক, আমার পরিচিত কেউ যদি সমকামী হয়? সাইমন এবং শুস্টার, ২০০৭,আইএসবিএন ১-৪১৬৯-৪৯৭০-৪ ,আইএসবিএন ৯৭৮-১-৪১৬৯-৪৯৭০-১ ।
- মেয়ার, এলিজাবেথ জে., লিঙ্গ এবং স্কুলে যৌন বৈচিত্র্য: শিক্ষাগত উদ্দেশ্যের অন্বেষণের খণ্ড ১০, স্প্রিংগার, ২০১০,আইএসবিএন ৯০-৪৮১-৮৫৫৮-০ ,আইএসবিএন ৯৭৮-৯০-৪৮১-৮৫৫৮-০ ।
- উইন্ডমেয়ার, শেন এল., এলজিবিটি+ শিক্ষার্থীদের জন্য অ্যাডভোকেট কলেজ গাইড, অ্যালিসন বুকস, ২০০৬,আইএসবিএন ১-৫৫৫৮৩-৮৫৭-X, ৯৭৮১৫৫৫৮৩৮৫৭৭।