অ্যালফ্রি উডার্ড
অ্যালফ্রি উডার্ড | |
|---|---|
ইংরেজি: Alfre Woodard | |
২০১৩ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে উডার্ড | |
| জন্ম | ৮ নভেম্বর ১৯৫২ |
| শিক্ষা | বস্টন বিশ্ববিদ্যালয় (বিএফএ) |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৭৩–বর্তমান |
| রাজনৈতিক দল | ডেমোক্র্যাটিক |
| দাম্পত্য সঙ্গী | রোডরিক স্পেন্সার (বি. ১৯৮৩) |
| সন্তান | ২ |
অ্যালফ্রি উডার্ড (/ˈælfri
উডার্ড এনবিসির চিকিৎসা নাট্যধর্মী সেন্ট এলসওয়্যার ধারাবাহিকে ডক্টর রোক্সেন চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং ১৯৮৬ সালে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে এবং ১৯৮৮ সালে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি এনবিসির নাট্যধর্মী ধারাবাহিক হিল স্ট্রিট ব্লুজ এর জন্য ১৯৮৪ সালে, এনবিসিরি ধারাবাহিক এল.এ. ল এর জন্য ১৯৮৭ সালে, এইচবিওর টিভি চলচ্চিত্র মিস এভার্স' বয়েজ এর জন্য ১৯৯৭ সালে এবং দ্য প্র্যাকটিস এর জন্য ২০০৩ সালে চারটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত উডার্ড এবিসির হাস্যরসাত্মক নাট্যধর্মী ধারাবাহিক ডেসপারেট হাউজওয়াইভস-এ বেটি অ্যাপলহোয়াইট চরিত্রে অভিনয় করেন। তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে তিনি নেটফ্লিক্সের ধারাবাহিক লিউক কেজ (২০১৬-২০১৮)-এ "ব্ল্যাক" মারাইয়া স্টোকস-ডিলার্ড চরিত্রে অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]উডার্ড ১৯৫২ সালের ৮ই নভেম্বর ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা কনস্ট্যান্স একজন গৃহিণী এবং পিতা ম্যারিয়ন এইচ. উডার্ড একজন উদ্যোক্তা ও অভ্যন্তরীণ নকশাবিদ ছিলেন।[৪] উডার্ড তার পিতামাতার তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি টুলসার বেসরকারি ক্যাথলিক স্কুল বিশপ কেলি হাই স্কুলে পড়াশোনা করেন এবং সেখান থেকে ১৯৭০ সালে পাশ করেন। স্কুলে তিনি চিয়ারলিডার ছিলেন।[৫] তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ে নাট্যতত্ত্ব বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[৬] ২০০৪ সালে তিনি বস্টন বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় সম্মানসূচক ডক্টরাল ডিগ্রি (ডিএফএ) অর্জন করেন।[৭]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি এনবিসির নাট্যধর্মী ধারাবাহিক হিল স্ট্রিট ব্লুজ-এ ডরিস রবসন চরিত্রে অভিনয়ের জন্য ১৯৮৪ সালে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।[৬][৮]
উডার্ড ১৯৮৫ থেকে ১৯৮৬ সালে এনবিসির চিকিৎসা নাট্যধর্মী সেন্ট এলসওয়্যার ধারাবাহিকের নিয়মিত অভিনয়শিল্পী ছিলেন। এতে তিনি ডেনজেল ওয়াশিংটনের চরিত্রের প্রেমিকা ডক্টর রোক্সেন টার্নার চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তবে তিনি একটি মৌসুমে কাজ করার পর ধারাবাহিকটি ছেড়ে যান এবং ১৯৮৮ সালে অতিথি চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি ১৯৮৬ সালে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে এবং ১৯৮৮ সালে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৯] তিনি এনবিসিরি নাট্যধর্মী ধারাবাহিক এল.এ. ল-এর "পাইলট" পর্বে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত মৃত্যুপথযাত্রী নারী চরিত্রে অভিনয় করেন,[১০] যার জন্য তিনি ১৯৮৭ সালে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।[৯]
১৯৯৭ সালে তিনি এইচবিওর দ্য মেম্বার অব দ্য ওয়েডিং এবং মিস এভার্স' বয়েজ-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। মিস এভার্স' বয়েজ টিভি চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে তিনি বিপুল সমাদৃত হন।[১১][১২][১৩][১৪] এই কাজের জন্য তিনি সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, স্যাটেলাইট পুরস্কার, এনএএসিপি, ক্যাবলএইস ও অ্যাক্টর পুরস্কারসহ সকল টেলিভিশন পুরস্কার জিতেন। ১৯৯৮ সালে উডার্ড হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট ধারাবাহিকের ষষ্ঠ মৌসুমের "মার্সি" পর্বে তার সেন্ট এলসওয়্যার ধারাবাহিকে অভিনীত চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে আরেকটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৯]
তিনি দ্য প্র্যাকটিস এর জন্য ২০০৩ সালে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত উডার্ড এবিসির হাস্যরসাত্মক নাট্যধর্মী ধারাবাহিক ডেসপারেট হাউজওয়াইভস-এ বেটি অ্যাপলহোয়াইট চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি ২০০৬ সালে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৫]
তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নেটফ্লিক্সের ধারাবাহিক লিউক কেজ (২০১৬-২০১৮)-এ "ব্ল্যাক" মারাইয়া স্টোকস-ডিলার্ড চরিত্রে অভিনয় করেন।[১৬][১৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Voter Jawn - Alfre Woodard"। YouTube। ২৮ অক্টোবর ২০১৬। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ ডার্গিস, ম্যানোলা; স্কট, এ. ও. (২৫ নভেম্বর ২০২০)। "The 25 Greatest Actors of the 21st Century (So Far)"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ "East Africa | Global Outreach | Academy of Motion Picture Arts & Sciences"। Oscars.org। ২৪ আগস্ট ২০১২। ১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ "Alfre Woodard Biography (1952-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Alfre Woodard | Biography, Movie Highlights and Photos"। অলমুভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 "Alfre Woodard Biography"। টিভি গাইড। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "B.U. Bridge: Boston University community's weekly newspaper"। বিইউ.এডু। বস্টন বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ Berkshire, Geoff (৪ জুন ২০১৫)। "Alfre Woodard on Her First Emmy for 'Hill Street Blues'"। ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 "Alfre Woodard – Television Academy"। একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ জার্ভিস, জেফ (১৫ সেপ্টেম্বর ১৯৮৬)। "Picks and Pans Review: L.A. Law"। পিপল। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ জুরাউইক, ডেভিড (২২ ফেব্রুয়ারি ১৯৯৭)। "Heartbreaking 'Miss Evers' Preview: HBO drama of the infamous Tuskegee Study is television with a conscience. It's awash in Emmy Award performances"। দ্য বল্টিমোর সান। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ গ্লিয়াটো, টম (১৭ ফেব্রুয়ারি ১৯৯৭)। "Picks and Pans Review: Miss Evers' Boys"। People। ২৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Best of Tube"। পিপল। ২৯ ডিসেম্বর ১৯৯৭। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ম্যারিয়ট, মাইকেল (১৬ ফেব্রুয়ারি ১৯৯৭)। "First, Do No Harm: a Nurse And the Deceived Subjects Of the Tuskegee Study"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "'Desperate Housewives' Stars To Snub Emmy Awards?"। ডাব্লিউইএনএন। ১৯ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ অ্যান্ড্রিভা, নেলি (২১ আগস্ট ২০১৫)। "Marvel's 'Luke Cage': Alfre Woodard Cast In Key Role On Netflix Series"। ডেডলাইন হলিউড। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Alfre Woodard Joins Marvel's "Luke Cage" Netflix Series"। কমিক বুক রিসোর্সেস। ২১ আগস্ট ২০১৫। ২২ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- টুইটারে অ্যালফ্রি উডার্ড
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে অ্যালফ্রি উডার্ড (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে অ্যালফ্রি উডার্ড (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অ্যালফ্রি উডার্ড (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে অ্যালফ্রি উডার্ড (ইংরেজি)
- উপস্থিতি - সি-স্প্যানে
- Alfre Woodard ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত জুলাই ৯, ২০১৭ তারিখে Video produced by Makers: Women Who Make America
- ১৯৫২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর আফ্রিকান-মার্কিন অভিনেত্রী
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর আফ্রিকান-মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- অডিওবই পাঠক
- আফ্রিকান-মার্কিন খ্রিস্টান
- ওকলাহোমার অভিনেত্রী
- ওকলাহোমার ডেমোক্র্যাট
- বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন কণ্ঠাভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- অর্ডার অব দ্য কম্প্যানিয়ন্স অব ও. আর. ট্যাম্বো প্রাপক
- সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা অভিনেত্রী বিভাগে অ্যাক্টর পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী
- নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- সীমিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী