অ্যামি পোলার
অ্যামি পোলার | |
|---|---|
ইংরেজি: Amy Poehler | |
২০২৪ সালে পোলার | |
| জন্ম | অ্যামি মেরেডিথ পোলার ১৬ সেপ্টেম্বর ১৯৭১ |
| শিক্ষা | বস্টন কলেজ (বিএ) |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৯৫-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | উইল আর্নেট (বি. ২০০৩; বিচ্ছেদ. ২০১৬) |
| সন্তান | ২ |
| আত্মীয় | গ্রেগ পোলার (ভাই) |
| কৌতুকাভিনয় কর্মজীবন | |
| মাধ্যম |
|
| ধরন | |
| বিষয়(সমূহ) | |
অ্যামি মেরেডিথ পোলার (ইংরেজি: Amy Meredith Poehler, /ˈpoʊlər/; জন্ম ১৬ সেপ্টেম্বর ১৯৭১) একজন মার্কিন অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী। স্কেচ কৌতুকাভিনয়, সিটকম ও হাস্যরসাত্মক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত পোলার একটি প্রাইমটাইম এমি পুরস্কার (২৬টি মনোনয়ন থেকে) ও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন এবং একটি পিবডি পুরস্কার ও একটি গ্র্যামি পুরস্কারের মনোনয়নসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। পোলার টাইম সাময়িকীর ২০১১ সালে বিশ্বের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তালিকায় স্থান লাভ করেন এবং কৌতুকাভিনয়ে অবদানের জন্য ২০১৫ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।
পোলার ১৯৯০-এর দশকের শুরুতে শিকাগোর সেকেন্ড সিটি ও ইমপ্রোভঅলিম্পিক এবং ১৯৯৫ সালে আপরাইট সিটিজেন্স ব্রিগেট তাৎক্ষণিক অভিনয়ের মঞ্চদলের সাথে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে দলটি নিউ ইয়র্ক সিটিতে স্থানান্তরিত হয়, সেখানে তাদের পরিবেশনা ১৯৯৮ সালে কমেডি সেন্ট্রালের আধা-ঘন্টার হাস্যরসাত্মক ধারাবাহিকে রূপ নেয়। এই কৌতুকাভিনয় দলের অন্যান্য সদস্যদের সাথে পোলার আপরাইট সিটিজেন্স ব্রিগেট মঞ্চের প্রতিষ্ঠাতা ছিলেন। ২০০১ সালে পোলার এনবিসির স্কেচ কৌতুকাভিনয় অনুষ্ঠান স্যাটারডে নাইট লাইভ-এর অভিনয়শিল্পীদলে যোগ দেন, সেখানে তিনি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত উইকেন্ড আপডেট-এর সহ-উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পার্কস অ্যান্ড রিক্রেশন (২০০৯-২০১৫) প্রযোজনা করেন এবং এতে লেসলি নোপ চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
তিনি প্রায়ই টিনা ফে'র সাথে স্যাটারডে নাইট লাইভ-এ কাজ করতেন এবং পরে মিন গার্লস (২০০৪), বেবি মামা (২০০৮), সিস্টার্স (২০১৫) ও ওয়াইন কান্ট্রি (২০১৯) চলচ্চিত্রে একসাথে অভিনয় করেন। তারা একত্রে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০২১ সালে চারবার গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন। পোলার ওয়েলকাম টু সুইডেন, ব্রড সিট, ডিফিকাল্ট পিপল, ডানকানভিল, থ্রি বিজি ডেব্রাস ও রাশিয়ান ডল টেলিভিশন ধারাবাহিকে নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অ্যানিমেটেড শ্রেক দ্য থার্ড (২০০৭), হর্টন হিয়ার্স আ হু! (২০০৮), মনস্টার্স ভার্সাস অ্যালিয়েন্স (২০০৯) ও ইনসাইড আউট ফ্র্যাঞ্চাইজে (২০১৫-বর্তমান) কণ্ঠ দেন।
পোলার হাস্যরসাত্মক বই ইয়েস প্লিজ (২০১৪) রচনা করেন এবং এই বইয়ের অডিওয়ের জন্য শ্রেষ্ঠ কথ্য শব্দের অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০২৫ সালে তিনি গুড হ্যাং উইথ অ্যামি পোলার পডকাস্ট শুরু করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ পডকাস্ট বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]পোলার ১৯৭১ সালের ১৬ই সেপ্টেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিউটন শহরে জন্মগ্রহণ করেন।[১][২] তার মাতা এইলিন ও পিতা উইলিয়াম পোলার দুজনেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।[৩][৪] পোলার সামাজিক বাঁধা ভাঙ্গা ও ঝুঁকি নেওয়ায় অনুপ্রাণিত করার জন্য তার পিতাকে কৃতিত্ব দেন।[৫] তার ছোট ভাই গ্রেগ পোলার একজন প্রযোজক ও অভিনেতা।[৬][৫] পোলারের পূর্বপুরুষগণ আইরিশ ছিলেন, যারা কাউন্টি স্লিগো ও কাউন্টি কর্কের বাসিন্দা ছিলেন। পাশাপাশি তার পূর্বপুরুষগণ জার্মান, পর্তুগিজ ও ইংরেজ ছিলেন।[৪] তার প্র-পিতামহী ১৮০০-এর দশকের শেষভাগে কানাডার নোভা স্কোশিয়া থেকে বস্টনে আসেন।[৭] পোলার ক্যাথলিক ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেন।[৮]
পোলার বার্লিংটন, ম্যাসাচুসেটসে বেড়ে ওঠেন, তিনি এই শহরটিকে শ্রমিকদের শহর বলে বর্ণনা করেন।[৩][৫] তার প্রিয় অভিনয়শিল্পী ও অনুপ্রেরণা ছিলেন স্কেচ কৌতুকাভিনেত্রী ক্যারল বার্নেট, গিল্ড র্যাডনার ও ক্যাথরিন ওহ্যারা।[৯] তার যখন ১০ বছর বয়স, তখন তিনি বিদ্যালয়ের মঞ্চস্থ এল. ফ্র্যাঙ্ক বাউমের দ্য উইজার্ড অব অজ নাটকে ডরথি গেল চরিত্রে অভিনয় করেন।[১০] এই অভিজ্ঞতা থেকে তার অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে।[১০][১১]
১৯৮৯ সালে উচ্চ বিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি বস্টন কলেজে ভর্তি হন।[১২] কলেজে পোলার মাই মাদার্স ফ্লিব্যাগ তাৎক্ষণিক কৌতুকাভিনয় দলের সদস্য হন।[৩] তিনি ১৯৯৩ সালে বস্টন কলেজ থেকে গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[১৩]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৫–২০০০: তাৎক্ষণিক কৌতুকাভিনয় দিয়ে কর্মজীবনের সূত্রপাত
[সম্পাদনা]কলেজে তাৎক্ষণিক কৌতুকাভিনয় অধ্যয়নকালীন পোলারের পেশাদারী কৌতুকাভিনয়ের প্রতি আগ্রহ জন্মে।[১৪] কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি শিকাগোতে পাড়ি জমান, সেখানে তিনি ইমপ্রভঅলিম্পিকে শার্না হ্যালপার্নের অধীনে তাৎক্ষণিক কৌতুকাভিনয়ের প্রথম ক্লাস করেন।[১৫] এর আগে অর্থ উপার্জনের জন্য পোলার খাদ্য পরিবেশক ও অন্যান্য কাজ করতেন।[১৪] ইমপ্রভঅলিম্পিকের মাধ্যমে পোলার ডেল ক্লোজের নিকট থেকে কৌতুকাভিনয় শিখেন এবং সেখানে তিনি তার বন্ধু ও প্রায়ই সহশিল্পী হিসেবে কাজ করা টিনা ফের সাথে পরিচিত হন।[১৫][১৬] পোলার ও ফে একই সময়ে সেকেন্ড সিটি সফরকারী কোম্পানিতে যোগ দেন এবং পোলার সেকেন্ড সিটির প্রধান কোম্পানিতে যোগ দেন, যেখানে ফে তার বদলি হিসেবে কাজ করতেন।[১৬]

১৯৯১ সালে শিকাগোতে স্কেচ ও তাৎক্ষণিক কৌতুকাভিনয় দল হিসেবে আপরাইট সিটিজেন্স ব্রিগেট (ইউসিবি) গঠিত হয়।[১৭][১৮] এই দলের প্রারম্ভিক সদস্য ছিলেন হোরাশিও সাঞ্জ, অ্যাডাম ম্যাকি, ইয়ান রবার্টস, নিল ফ্লিন ও ম্যাট বেসার, যদিও সদস্যপদ পরিবর্তনশীল ছিল।[১৭][১৮][১৯] ম্যাকি ১৯৯৫ সালে দলটি ত্যাগ করেন এবং পোলার তার বদলি হিসেবে স্থলাভিষিক্ত হন।[১৭][১৮] ১৯৯৬ সালে ইউসিবির চারজন মূল সদস্য, পোলার, বেসার, রবার্টস ও ম্যাট ওয়ালশ নিউ ইয়র্ক সিটিতে চলে যান।[১৯][২০][২১] "ইউসিবি ফোর" শহরের ছোট ছোট ভেন্যুতে কৌতুক পরিবেশন শুরু করেন, যা পরবর্তী কয়েক মাসে চারটি নিয়মিত সরাসরি পরিবেশনা অনুষ্ঠানে রূপ নেয়।[১৭] কৌতুক পরিবেশন অনুষ্ঠানের বাইরে অর্থ উপার্জনের জন্য ইউসিবি তাৎক্ষণিক কৌতুকাভিনয়ের ক্লাস নিতেন।[১৭] এছাড়াও পোলার লেট নাইট উইথ কোনান ওব্রায়েন-এ কাজ করতে থাকেন, সেখানে তিনি প্রায়ই অ্যান্ডি রিখটারের ছোট বোন স্ট্যাসি চরিত্রে অভিনয় করতেন।[৮][২২]
১৯৯৮ সালে কমেডি সেন্ট্রালে ইউসিবি'র একই নামের আধা-ঘণ্টার স্কেচ হাস্যরসাত্মক ধারাবাহিকের প্রচার শুরু হয়।[১৭] এই অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমে দলটি নিউ ইয়র্ক সিটির ওয়েস্ট টুয়েন্টিসেকেন্ড স্ট্রিটে একটি সাবেক স্ট্রিপ ক্লাবের জায়গায় একটি তাৎক্ষণিক কৌতুকাভিনয় মঞ্চ/প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে।[১৭] ইউসিবি থিয়েটারে সপ্তাহের সাতদিন রাতেই অনুষ্ঠান আয়োজন করা হত এবং এর পাশাপাশি স্কেচ কৌতুক রচনা ও তাৎক্ষণিক কৌতুকাভিনয়ের ক্লাস করানো হত।[৮] ২০০০ সালের গ্রীষ্মে কমেডি সেন্ট্রাল আপরাইট সিটিজেন্স ব্রিগেডের তৃতীয় মৌসুমের পর অনুষ্ঠানটি বাতিল করে,[১৯] তবে ইউসিবি থিয়েটার তাদের কার্যক্রম চালিয়ে যায়।[২৩] পোলার, বেসার, রবার্টস ও ওয়ালশকে ইউসিবির প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় এবং নিউ ইয়র্কে দীর্ঘস্থায়ী তাৎক্ষণিক কৌতুকাভিনয়কে জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়।[১৭][২৪][২৫] ২০১১ সালের মধ্যে ইউসিবির নিউ ইয়র্কে দুটি থিয়েটার ও লস অ্যাঞ্জেলেসে একটি থিয়েটার ছিল, যেখানে প্রতি বছর ৮,০০০ শিক্ষার্থী ক্লাস করত।[১৭]
১৯৯৯ সালে পোলার ও টিনা ফে ডিয়ার অ্যাভেঞ্জার ২: ডিয়ার ইন দ্য সিটি ভিডিও গেমে কণ্ঠ দেন।[২৬] একই বছর পোলার ডোস বিগালো: মেল গিগোলো চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন।[২৭] ২০০০ সালে তখনও অপরিচিত পোলার মার্কিন ইন্ডি রক সঙ্গীতদল ইয়ো লা টেঙ্গোর একক গান "ইউ ক্যান হ্যাভ ইট অল"-এর সঙ্গীত ভিডিওতে কাজ করেন।[২৮] পরের বছর তিনি উই হট আমেরিকান সামার চলচ্চিত্রে অভিনয় করেন।[২৯] এটি ডেভিড ওয়েনের প্রথম চলচ্চিত্র, যিনি আপরাইট সিটিজেন্স ব্রিগেডে পোলারের কাজের ভিত্তিতে তাকে নির্বাচন করেন।[২৯] মাত্র ১.৮ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত চলচ্চিত্রটি ২০০১ সালে মুক্তির পর সফলতা অর্জন করতে পারেনি, তবে ডিভিডি মুক্তির পর এটি জনপ্রিয়তা লাভ করে।[২৯]
২০০১–বর্তমান: স্যাটারডে নাইট লাইভ ও চলচ্চিত্রজীবন
[সম্পাদনা]
টিনা ফে কয়েক বছর ধরে স্যাটারডে নাইট লাইভ (এসএনএল)-এ পোলারকে যোগদান করানোর চেষ্টার পর তিনি ২০০১-২০০২ মৌসুমে এসএনএলের অভিনয়শিল্পীদলে যোগ দেন।[১৬] পোলার ১১ সেপ্টেম্বরের আক্রমণের পর নির্মিত প্রথম পর্ব দিয়ে তার অভিষেক হয়। তার প্রথম মৌসুমেই তিনি চরিত্রাভিনেত্রী থেকে মূল অভিনয়শিল্পীদলে উন্নীত হন, তিনি এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় সদস্য[ক] ও প্রথম নারী।[৩০][৩১] পোলারের নিয়মিত অভিনীত চরিত্রাবলির মধ্যে ছিল দশ বছর বয়সী কেইটলিন, এক পা-বিশিষ্ট আপাতবাস্তব অনুষ্ঠানের প্রতিযোগী অ্যাম্বার ও ব্রংক্স বিট কথোপকথন অনুষ্ঠানের সহ-উপস্থাপক বেটি ক্যারুসো।[১৯][৩২] মৌলিক চরিত্রের পাশাপাশি পোলার একাধিক ব্যক্তিদের ভূমিকায় কাজ করতেন, তন্মধ্যে রয়েছে হিলারি ক্লিনটন, ডাকোটা ফ্যানিং, অ্যাভ্রিল লাভিন, মাইকেল জ্যাকসন, কিম জং-ইল, ন্যান্সি গ্রেস, কেলি রিপা, ক্যাটি কারিক, শ্যারন স্টোন, শ্যারন অসবর্ন, জুলিয়া রবার্টস, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনা, পলা আবদুল, ডলি প্যার্টন, ডেনিস কুচিনিচ, অ্যান কৌল্টার, পামেলা অ্যান্ডারসন, ক্রিশ্চিয়ান সিরিয়ানো, রোজি পেরেস, ক্যাথরিন জিটা-জোন্স ও ফ্যারা ফসেট।[১৯][৩২]
২০০৪-২০০৫ মৌসুমের শুরুতে পোলার জিমি ফ্যালনের স্থলাভিষিক্ত হয়ে টিনা ফের সাথে যৌথভাবে উইকেন্ড আপডেট অনুষ্ঠানের সহ-উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। ফে ও পোলার প্রথম নারী সহ-উপস্থাপক হিসেবে এসএনএল-এ দীর্ঘদিন কাজ করেন।[১৬] পোলার, ফে ও মায়া রুডলফ সেই মৌসুমে এই অনুষ্ঠানের অন্যতম তারকা ছিলেন এবং এই অনুষ্ঠানে আরও নারীদের স্কেচ অন্তর্ভুক্তিতে ভূমিকা পালন করেন।[১৯][৩১][৩৩] ২০০৫-২০০৬ মৌসুমে ফে তার নিজের নির্মিত সিটকম থার্টি রক-এ সময় দেওয়ার জন্য এই অনুষ্ঠান ছেড়ে গেলে উইকেন্ড আপডেট-এ তার স্থলাভিষিক্ত হন সেথ মায়ার্স। ২০০৮ সালে পোলার হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন,[৩৪] এই বছরই প্রথম এই বিভাগের জন্য এসএনএল-এর অভিনয়শিল্পীদলের সদস্যদের যোগ্য বিবেচনা করা হয়।[৩৫]
২০০৮ সালে তিনি বেবি মামা চলচ্চিত্রে পুনরায় টিনা ফে'র সাথে কাজ করেন।[৩৬] এতে পোলার অ্যাঞ্জি অস্ট্রোউইস্কি চরিত্রে অভিনয় করেন, যাকে ফে'র অভিনীত চরিত্র কেট হলব্রুক সারোগেট মা হিসেবে ভাড়া করেন।[৩৭] ২০০৮ সালের ২৫শে এপ্রিল মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি প্রথম সপ্তাহে বক্স অফিসে এক নাম্বার চলচ্চিত্র ছিল।[৩৮] এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ৬০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে।[৩৯] এই সময়ে তিনি এনভি (২০০৪), সাউথল্যান্ড টেলস (২০০৬), টেনাসিয়াস ডি ইন দ্য পিক অব ডেস্টিনি (২০০৬), ব্লেডস অব গ্লোরি (২০০৭), মিস্টার উডকক (২০০৭), হ্যামলেট ২ (২০০৮), স্প্রিং ব্রেকডাউন (২০০৯) চলচ্চিত্রে অভিনয় করেন এবং শ্রেক দ্য থার্ড (২০০৭), হর্টন হিয়ার্স আ হু! (২০০৮), অ্যালভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস: দ্য স্কুইয়েকোয়েল ও মনস্টার্স ভার্সাস অ্যালিয়েন্স (২০০৯) চলচ্চিত্রে কণ্ঠ প্রদান করেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]পোলার ২০০৩ সালের ২৯শে আগস্ট কানাডীয় অভিনেতা উইল আর্নেটকে বিয়ে করেন।[৪০] ১৯৯৬ সালে পোলারের কৌতুকাভিনয় পরিবেশন দেখার পর পোলারের সাথে আর্নেটের পরিচয় হয় এবং চার বছর পর তারা প্রেমের সম্পর্কে জড়ান।[১৪] বৈবাহিক সম্পর্ক থাকাকালীন পোলার ও আর্নেট একসাথে অ্যারেস্টেড ডেভলপমেন্ট টেলিভিশন ধারাবাহিক এবং ব্লেডস অব গ্লোরি, হর্টন হিয়ার্স আ হু! ও দ্য সিক্রেট ওয়ার্ল্ড অব অ্যারিয়েটি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে পোলার ও আর্নেট আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন[৪১] এবং আর্নেট ২০১৪ সালের এপ্রিল মাসে বিবাহবিচ্ছেদের মামলা করেন।[৪২] ২০১৬ সালের জুলাই মাসে এর চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।[৪৩][৪৪]
পোলার ও আর্নেটের দুই পুত্র রয়েছে, তারা হলেন আর্চি আর্নেট, জন্ম ২৫ অক্টোবর ২০০৮[৪৫] এবং অ্যাবল আর্নেট, জন্ম ৬ আগস্ট ২০১০।[৪৬] পোলার তার সন্তানদের সাথে লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন।[৫]
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত কৌতুকাভিনেতা নিক ক্রলের সাথে পোলারের প্রেমের সম্পর্ক ছিল।[৪৭] ২০২৪ সাল থেকে জোয়েল লাভেলের সাথে তিনি প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন।[৪৮]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ এডি মার্ফি তার প্রথম মৌসুমে চরিত্রাভিনেতা থেকে মূল অভিনয়শিল্পীদলে উন্নীত হওয়া প্রথম ব্যক্তি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Monitor"। এন্টারটেইনমেন্ট উইকলি। নং ১২৭৭/১২৭৮। ২০–২৭ সেপ্টেম্বর ২০১৩। পৃ. ৩৬।
- ↑ ক্যামবেল, জেরোম (৮ ডিসেম্বর ২০১৫)। "Amy Poehler"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 "Amy Poehler Biography: Theater Actress, Comedian, Film Actress, Television Actress (1971–)"। বায়োগ্রাফি.কম। এফওয়াইআই / এঅ্যান্ডই নেটওয়ার্কস। ১৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬। টীকা: কয়েকটি সূত্রে বলা হয়েছে তিনি ম্যাসাচুসেটসের বার্লিংটনে বেড়ে ওঠেছেন।
- 1 2 ক্লার্ক, ডোনাল্ড (২৪ জুলাই ২০১৫)। "How did Amy Poehler become Hollywood's favourite person?"। দি আইরিশ টাইমস। ১৪ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 4 গুথরি, মারিসা (২৪ এপ্রিল ২০১৯)। "Amy Poehler's Coming-of-Rage Story: Comedy's Subversive Star Is Defining Her Own Feminism"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ স্টোরি, কেট (২৯ জুন ২০১৪)। "The Poehler siblings are ruling the comedy world"। নিউ ইয়র্ক পোস্ট। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "SNL Shocker! Are Kristen Wiig And Amy Poehler Secret Canadians?"। ইটিকানাডা.কম। ১২ ফেব্রুয়ারি ২০১৫। ৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 পোলার, অ্যামি (২০০৯)। "ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও" (সাক্ষাৎকার)।
- ↑ শ্যানাহ্যান, মার্ক (২ মে ২০১৯)। "Amy Poehler directs her first feature film with 'Wine Country'"। দ্য বস্টন গ্লোব (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 ফ্রিম্যান, হ্যাডলি (১১ জুলাই ২০১৫)। "Amy Poehler: 'I see life as being attacked by a bear'"। দ্য গার্ডিয়ান (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ লিভেয়ার, জেন (৩০ নভেম্বর ২০১৪)। "'SNL' Stars Amy Poehler And Seth Meyers Reunite To Discuss Poehler's New Book And Career"। ফোর্বস (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ কার্ডারেলি, লিন্ডসি (৪ নভেম্বর ২০০৫)। "Burlington's Amy Poehler brings local laughs"। ওবার্ন ডেইলি টাইমস ক্রনিকল। ৭ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ এডেলস্টাইন, অ্যান্ডি (২৫ জুলাই ২০১৮)। "Five things you need to know about Amy Poehler"। নিউজডে (ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 উলফ, জেনিফার (১৮ এপ্রিল ২০০৫)। "Poehler Express"। পিপল। ৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 জিনোম্যান, জেসন (১৫ জুন ২০১৬)। "She's the Hidden Architect of Modern Comedy"। দ্য নিউ ইয়র্ক টাইমস (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। ২ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 4 ফক্স, জেসি ডেভিড (১৫ ডিসেম্বর ২০১৫)। "The History of Tina Fey and Amy Poehler's Best Friendship"। ভালচার.কম। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 4 5 6 7 8 9 র্যাফটারি, ব্রায়ান (২৩ সেপ্টেম্বর ২০১১)। "Looking Back at the Upright Citizens Brigade's Early Years"। নিউ ইয়র্ক (ইংরেজি ভাষায়)। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 মেট্জ, নিনা (১৭ ডিসেম্বর ২০১৫)। "Adam McKay moves beyond funny business in 'The Big Short'"। শিকাগো ট্রিবিউন (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 4 5 6 রাইট, মেগ (৮ ফেব্রুয়ারি ২০১২)। "Saturday Night's Children: Amy Poehler (2001-2008)"। ভালচার.কম (ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ জিনোম্যান, জেসন (২০ ফেব্রুয়ারি ২০১৪)। "Get the Laughs, but Follow the Rules: Upright Citizens Brigade Writes Its Book on Improv"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ হাইন্স, রি। "Amy Poehler, UCB gang look back on 'legit poor' days and 25 years of laughs"। নং ২৬ জুন ২০১৫। টুডে। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ কর্মিয়ার, রজার (১৩ সেপ্টেম্বর ২০১৩)। "The 20 Best Characters From Conan O'Brien's Late Night Shows"। ভালচার.কম (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ জিবোম্যান, জেসন (১৯ ফেব্রুয়ারি ২০১৩)। "Laughs Can Be Cheap at a Comedy Theater"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ৩১ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ অ্যালেন, এমা (২৯ আগস্ট ২০১৬)। "How the Upright Citizens Brigade Improvised a Comedy Empire"। দ্য নিউ ইয়র্কার (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0028-792X। ২২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ রহমান, রে (২৩ জুন ২০১৭)। "UCB's Founding Members Announce Reunion Performance"। এন্টারটেইনমেন্ট উইকলি। ২৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "That Time Tina Fey And Amy Poehler Voiced A PC Video Game Called 'Deer Avenger 2'"। ৬ মে ২০১৫। ২২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০।
- ↑ বাকসবাউম, সিডনি (৪ সেপ্টেম্বর ২০১৩)। "'Parks and Recreation's' Amy Poehler: Before the Emmys, 'Deuce Bigalow: Male Gigolo' and 'Undeclared'"। স্ক্রিনার (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Amy Poehler Explains Why She Was On The Cover Of Yo La Tengo's "You Can Have It All" CD Single"। স্টেরেওগাম (ইংরেজি ভাষায়)। ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 কলিস, ক্লার্ক (২৪ জুন ২০১১)। "'Wet Hot American Summer': The crazy story behind the cult classic"। এন্টারটেইনমেন্ট উইকলি (ইংরেজি ভাষায়)। ২১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ রবিনসন, মেলিয়া (৮ মার্চ ২০১৬)। "21 times women made history on 'Saturday Night Live'"। বিজনেস ইনসাইডার। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 ইভান্স, ব্র্যাডফোর্ড (২৫ জানুয়ারি ২০১১)। "The Groundbreaking Women of Sketch Comedy"। ভালচার.কম। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 স্পেন্সার, অ্যামি (৩ মে ২০১৯)। "Amy Poehler and Maya Rudolph Go to Wine Country in Their Upcoming Netflix Movie"। প্যারেড (ইংরেজি ভাষায়)। ৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ স্ট্যানলি, আলেসান্দ্রা (এপ্রিল ২০০৮)। "Who Says Women Aren't Funny?"। দ্য হাইভ (ইংরেজি ভাষায়)। ভ্যানিটি ফেয়ার। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Amy Poehler"। এমিস.কম (ইংরেজি ভাষায়)। টেলিভিশন একাডেমি। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ মারি, নোয়েল (২১ সেপ্টেম্বর ২০০৮)। "The 60th Primetime Emmy Awards"। দি এ.ভি. ক্লাব (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Amy Poehler career highlights"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০১০। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ করলিস, রিচার্ড (২৫ এপ্রিল ২০০৮)। "Come to Baby Mama"। টাইম (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0040-781X। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ""Baby Mama" Delivers Box Office Win"। সিবিএস নিউজ (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৮ এপ্রিল ২০০৮। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Baby Mama (2008)"। বক্স অফিস মোজো। ২০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ক্লার্ক, সিন্ডি (৬ সেপ্টেম্বর ২০১২)। "Amy Poehler and Will Arnett have split"। ইউএসএ টুডে। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Amy Poehler and Will Arnett Separate"। পিপল। ৬ সেপ্টেম্বর ২০১২। ১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ টাকেডা, অ্যালিসন (১৬ এপ্রিল ২০১৪)। "Will Arnett Files for Divorce From Amy Poehler 19 Months After Split"। ইউএস উইকলি। ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ওং, ব্রিটানি (৩ আগস্ট ২০১৬)। "Amy Poehler And Will Arnett Finalize Their Divorce"। হাফপোস্ট। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Amy Poehler and Will Arnett's divorce finalized"। সিবিএস নিউজ। ২ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ লডাডিও, মারিসা (২৬ অক্টোবর ২০০৮)। "Amy Poehler Gives Birth to Baby Boy"। পিপল। ২৭ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ওহ, ইউনিস (৬ আগস্ট ২০১০)। "Amy Poehler and Will Arnett Welcome Baby No. 2"। পিপল। ১৬ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ ব্ল্যাসবার্গ, ডেরেক (১ নভেম্বর ২০১৬)। "Nick Kroll, Comedy's Ultimate Tool, Is Actually a Pretty Decent Guy"। ভ্যানিটি ফেয়ার (ইংরেজি ভাষায়)। ২৩ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Amy Poehler is Dating Former New York Times Editor Joel Lovell (Exclusive)"। পিপল। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অ্যামি পোলার (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে অ্যামি পোলার (ইংরেজি)
| গণমাধ্যম ক্ষেত্রের পদ | ||
|---|---|---|
| পূর্বসূরী টিনা ফে ও জিমি ফেলন |
উইকেন্ড আপডেট উপস্থাপক ২০০৪–২০০৮ সাথে: টিনা ফে'র সাথে ২০০৪–২০০৬, সেথ মায়ার্সের সাথে ২০০৬–২০০৮ |
উত্তরসূরী সেথ মায়ার্স একক উপস্থাপক হিসেবে |
- ১৯৭১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২০শ শতাব্দীর মার্কিন কৌতুকাভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন কৌতুকাভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন চিত্রনাট্যকার
- ২১শ শতাব্দীর মার্কিন লেখিকা
- ২১শ শতাব্দীর মার্কিন স্মৃতিকথাকার
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- কানাডীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- পর্তুগিজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- অডিওবই পাঠক
- নিউটন, ম্যাসাচুসেটসের অভিনেত্রী
- মার্কিন কণ্ঠাভিনেত্রী
- মার্কিন কৌতুকাভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন পরিচালক
- মার্কিন টেলিভিশন লেখিকা
- মার্কিন নারী চিত্রনাট্যকার
- মার্কিন নারী টেলিভিশন পরিচালক
- মার্কিন নারী টেলিভিশন প্রযোজক
- মার্কিন নারী স্মৃতিকথাকার
- মার্কিন নারীবাদী
- মার্কিন স্কেচ কৌতুকাভিনেত্রী
- ম্যাসাচুসেটসের কৌতুকাভিনয়শিল্পী
- ম্যাসাচুসেটসের চিত্রনাট্যকার
- ম্যাসাচুসেটসের টেলিভিশন প্রযোজক
- শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক অভিনেত্রী (টেলিভিশন) বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- রাইটার্স গিল্ড অব আমেরিকা পুরস্কার বিজয়ী