বিষয়বস্তুতে চলুন

অ্যামান্ডা স্মিথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যামান্ডা স্মিথ
আনুমানিক ১৮৮৫ সালে টি. বি. ল্যাচমোর কর্তৃক অঙ্কিত আমান্ডা স্মিথ।
জন্ম
অ্যামান্ডা বেরি

(১৮৩৭-০১-২৩)২৩ জানুয়ারি ১৮৩৭
লং গ্রিন, মেরিল্যান্ড
মৃত্যু২৫ ফেব্রুয়ারি ১৯১৫(1915-02-25) (বয়স ৭৮)
সেব্রিং, ফ্লোরিডা
পেশাধর্মপ্রচারক
উল্লেখযোগ্য কর্ম
একটি আত্মজীবনী: কৃষ্ণাঙ্গ ধর্মপ্রচারক মিসেস আমান্ডা স্মিথের সাথে ঈশ্বরের আচরণের কাহিনী, ১৮৯৩

অ্যামান্ডা স্মিথ (বিবাহপূর্ব বেরি; ২৩ জানুয়ারি, ১৮৩৭ – ২৪ ফেব্রুয়ারি, ১৯১৫)[] ছিলেন আমেরিকার একজন মেথডিস্ট প্রচারক এবং প্রাক্তন দাসী, যিনি ইলিনয়ের হার্ভেতে (শিকাগোর বাইরে) প্রাক্তন আম্যান্ডা স্মিথ এতিমখানা এবং পরিত্যক্ত ও নিঃস্ব কৃষ্ণাঙ্গ শিশুদের জন্য শিল্প প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ওয়েসলিয়ান-হোলিনেস আন্দোলনের একজন নেত্রী ছিলেন এবং সারা বিশ্বের মেথডিস্ট ক্যাম্প বৈঠকগুলিতে সম্পূর্ণ পবিত্রতার মতবাদ প্রচার করতেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

স্মিথ ছিলেন মেরিল্যান্ডের বাল্টিমোর কাউন্টির একটি ছোট শহর লং গ্রিনের দাস দম্পতি স্যামুয়েল বেরি এবং মেরিয়াম ম্যাথিউসের তেরো সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ।[][] তার বাবা একজন অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এবং তার মালিকের বিধবা স্ত্রী তাকে এতটাই বিশ্বাস করতেন যে তিনি তার খামারের দায়িত্বে তাকে নিযুক্ত করেছিলেন। দিনের কাজ শেষ করার পর, মিস্টার বেরিকে নিজের এবং তার পরিবারের জন্য অতিরিক্ত অর্থ উপার্জনের অনুমতি দেওয়া হতো। অনেক রাত তিনি ঘুমাতেন না কারণ তিনি বাল্টিমোরের বাজারের জন্য ঝাড়ু এবং তুষের মাদুর তৈরিতে ব্যস্ত থাকতেন। তিনি প্রথমে নিজের এবং পরে তার পরিবারের স্বাধীনতা ফিরে পান[] এরপর তারা পেনসিলভেনিয়ায় বসতি স্থাপন করেন।[]

অন্যান্য অনেক দাস শিশু ও প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্নভাবে, স্মিথ বড় হওয়ার সময় পড়া ও লেখা শেখার সুযোগ পেয়েছিলেন: তার বাবা পরিবারকে বই পড়ে শোনাতেন এবং তার মা তাকে আট বছর বয়সের আগেই পড়তে শিখিয়েছিলেন, যে বয়সে তাকে এবং তার ছোট ভাইকে স্কুলে পাঠানো হয়েছিল। স্কুলে ভর্তির ছয় সপ্তাহ পরেই স্কুলটি বন্ধ হয়ে যায়। পাঁচ বছর পর তারা তাদের বাড়ি থেকে পাঁচ মাইল দূরের একটি স্কুলে পড়ার সুযোগ পায়, কিন্তু সেখানে কেবল শ্বেতাঙ্গ শিশুদের পাঠদানের পর সময় পেলে তাদের পড়ানো হতো; এভাবে দুই সপ্তাহ চলার পর তারা স্কুল ছেড়ে দেয় এবং বাড়িতে তাদের বাবা-মায়ের কাছে পড়াশোনা করে এবং কখনও কখনও নিজেরাই পড়তেন।[]

মাত্র সাড়ে তিন মাস আনুষ্ঠানিক স্কুলে পড়ার পর তিনি পেনসিলভেনিয়ার ইয়র্কের কাছে পাঁচ সন্তানের এক বিধবার বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করতে যান। সেখানে থাকাকালীন তিনি মেথডিস্ট এপিস্কোপাল চার্চে একটি পুনরুজ্জীবনমূলক উপাসনা সভায় যোগ দেন।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রাপ্তবয়স্ক জীবন

[সম্পাদনা]

আমেরিকান গৃহযুদ্ধে তার স্বামী নিহত হওয়ার পর স্মিথ নিজের এবং তার মেয়ের ভরণপোষণের জন্য রাঁধুনি ও ধোপার কাজ করতেন। বত্রিশ বছর বয়সের মধ্যে স্মিথ তার দুই স্বামী এবং পাঁচ সন্তানের মধ্যে চারজনকে হারিয়েছিলেন। ধর্মীয় ক্যাম্প বৈঠক এবং পুনরুজ্জীবনমূলক উপাসনা সভায় যোগ দেওয়া তাকে শোক কাটিয়ে উঠতে এবং বিষণ্ণতা এড়াতে সাহায্য করেছিল। তিনি আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল (এএমই) চার্চে নিজেকে নিমগ্ন করেন এবং ফোবি পামার নামে একজন মেথডিস্ট প্রচারকের সাথে পরিচিত হন, যিনি ওয়েসলিয়ান-হোলিনেস আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।[][] ১৮৬৮ সালে, আমান্ডা স্মিথ সাক্ষ্য দেন যে তিনি সম্পূর্ণ পবিত্রতার অভিজ্ঞতা লাভ করেছেন।[]

১৮৬৭ সালে, ন্যাশনাল ক্যাম্প মিটিং অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অফ হোলিনেস গঠিত হয় এবং স্মিথ ক্যাম্প বৈঠকগুলিতে সম্পূর্ণ পবিত্রতার মতবাদ প্রচার করা শুরু করেন।[] তার জন্য দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সুসমাচার প্রচারণার সুযোগ খুলে যায়। উনিশ শতকে আফ্রিকান-আমেরিকান নারীরা তাদের পোশাক-পরিচ্ছদের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন এবং অন্যরাও তাই ছিল।[] স্মিথ সবসময় একটি সাধারণ টুপি এবং বাদামী বা কালো রঙের কোয়েকার পোশাক পরতেন এবং একটি কার্পেটব্যাগ স্যুটকেস বহন করতেন।

১৮৭৮ সালে স্মিথ তার মেয়ে মেজিকে ইংল্যান্ডে পড়াশোনার ব্যবস্থা করে দেন, সেখানে তারা দুজনে দুই বছর ছিলেন।[] এরপর তিনি ভারতে ভ্রমণ করেন এবং সেখানে ধর্মীয় কাজ করেন, এখানে তিনি আঠারো মাস ছিলেন।[] এরপর স্মিথ আফ্রিকায় আট বছর কাটান, গির্জাগুলির সাথে কাজ করেন এবং ধর্মপ্রচার করেন। তিনি লাইবেরিয়া এবং পশ্চিম আফ্রিকায় ভ্রমণ করেন। স্মিথ দুটি আফ্রিকান ছেলেকে দত্তক নিয়ে তার পরিবারকেও বড় করেন।[]

আফ্রিকায় থাকাকালীন তিনি বারবার "আফ্রিকান জ্বরে" আক্রান্ত হন, কিন্তু তার কাজে অবিচল থাকেন। তিনি আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় স্থানেই মদ্যপানবিরোধী আন্দোলনের একজন শক্তিশালী সমর্থক ছিলেন এবং আমেরিকায় ফিরে আসার পর মদ্যপানবিরোধী আন্দোলনের সমর্থক রেভারেন্ড ডঃ থিওডোর লেডিয়ার্ড কুইলার তাকে নিউ ইয়র্কের ব্রুকলিনে তার লাফায়েট অ্যাভিনিউ প্রেসবিটারিয়ান চার্চে ধর্মপ্রচারের জন্য আমন্ত্রণ জানান, যা তখন তার সম্প্রদায়ের সবচেয়ে বড় গির্জা ছিল। মেথডিস্ট মন্ত্রী ফিনিয়াস ব্রেসি ১৮৯১ সালের মে মাসে অ্যামান্ডা স্মিথকে অ্যাসবেরি মেথডিস্ট এপিস্কোপাল চার্চে উপাসনা পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানান।[]

স্মিথ শিকাগোর দক্ষিণে একটি শহরতলির হার্ভেতে পরিত্যক্ত ও নিঃস্ব কৃষ্ণাঙ্গ শিশুদের জন্য অ্যামান্ডা স্মিথ এতিমখানা ও শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের জন্য তহবিল সংগ্রহ করেন যা ১৮৯৯ সালের ২৮শে জুন খোলা হয়েছিল।[] তহবিল এসেছিল যুক্তরাজ্যের বার্মিংহামের লেডিস নিগ্রোস ফ্রেন্ড সোসাইটি থেকে, যার সাথে তিনি ইংল্যান্ডে থাকাকালীন সম্পর্ক স্থাপন করেছিলেন।[]

আর্থিক সমস্যা, আগুনে ভবন ধ্বংস হয়ে যাওয়া, স্মিথ এবং কর্মীদের মধ্যে সংঘাত, প্রতিবেশীদের অভিযোগ এবং এতিমখানার তদন্তকারীদের দ্বারা পরিদর্শনে ব্যর্থতার মতো সমস্যার কারণে তাকে এতিমখানাটি নিয়ে বিরোধের সম্মুখীন হতে হয়েছিল। স্মিথের মৃত্যুর দুই বছর পর বাড়িটিতে আরেকটি আগুন লাগে, এতে দুটি মেয়ে মারা যায় এবং এরপর এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তী জীবন ও মৃত্যু

[সম্পাদনা]

তার আত্মজীবনী ১৮৯৩ সালে প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল অ্যান অটোবায়োগ্রাফি, দ্য স্টোরি অফ দ্য লর্ড'স ডিলিং উইথ মিসেস আমান্ডা স্মিথ, দ্য কালার্ড ইভানজেলিস্ট কনটেইনিং অ্যান অ্যাকাউন্ট অফ হার লাইফ ওয়ার্ক অফ ফেইথ, অ্যান্ড হার ট্রাভেলস ইন আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইন্ডিয়া, অ্যান্ড আফ্রিকা, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মিশনারি[][]

তিনি ১৯১৫ সালে ৭৮ বছর বয়সে মারা যান।

আরও দেখুন

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]
  • ইসরায়েল, অ্যাড্রিয়েন। ১৯৯৮। আমান্ডা বেরি স্মিথ: ধোপানি থেকে ধর্মপ্রচারক। ল্যানহাম, এমডি: স্কেয়ারক্রো প্রেস।
  • ওয়ালস, ইনগ্রিড রেনো। ২০২০। আমান্ডা বেরি স্মিথের মায়াবী জীবন (১৮৩৭–১৯১৫): একজন ঊনবিংশ শতাব্দীর আফ্রিকান-আমেরিকান বিশ্ব খ্রিস্টান। জার্নাল অফ আফ্রিকান ক্রিশ্চিয়ান থট ২৩.১:১৪-১৯।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "The Final Ministry of Amanda Berry Smith"Illinois Heritage। ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০০৭
  2. 1 2 3 4 5 Ingersol, Stan। "African Methodist Women in the Wesleyan-Holiness Movement" (English ভাষায়)। Church of the Nazarene। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২১{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  3. 1 2 3 4 5 6 7 8 Johnson, Yvonne (২০১০)। Feminist Frontiers: Women Who Shaped the Midwest। Kirksville, Missouri: Truman State University Press।
  4. Ruth Bogin, and Bert James Loewenberg, "Amanda Berry Smith": Black Women in Nineteenth-Century American Life: Their Words, Their Thoughts, Their Feelings, (University Park: Pennsylvania State University Press, 1976.), 143
  5. Ruth Bogin, and Bert James Loewenberg, "Amanda Berry Smith." Black Women in Nineteenth-Century American Life: Their Words, Their Thoughts, Their Feelings, (University Park: Pennsylvania State University Press, 1976.), 142
  6. Klassen, Pamela E. "The Robes of Womanhood: Dress and Authenticity among African American Methodist Women in the Nineteenth Century." Religion & American Culture 14, no. 1 (Winter 2004) America: History & Life, EBSCOhost (December 20, 2013), p. 43
  7. "Amanda Smith"Connecting Histories। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২০
  8. Smith, Amanda (১৮৯৩)। An Autobiography, The Story of the Lord's Dealing with Mrs. Amanda Smith, the Colored Evangelist Containing an Account of her Life Work of Faith, and Her Travels in America, England, Ireland, Scotland, India, and Africa, as An Independent Missionary। Chicago: Meyer & Brother। আইএসবিএন ৯৭৮-১-৬২১৭১-৬৮০-৮ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য) (ISBN is of 2017 reprint by First Fruits Press)