অ্যাপালাচীয় পর্বতমালা
| অ্যাপালাচীয় পর্বতমালা | |
|---|---|
ব্লু রিজ পর্বতমালা, অ্যাপালাচীয় পর্বতমালার অংশ, স্পার্টা, উত্তর ক্যারোলাইনা | |
| সর্বোচ্চ বিন্দু | |
| উচ্চতা | ৬,৬৮৪ ফুট (২,০৩৭ মিটার) |
| ভূতত্ত্ব | |
| শিলার বয়স | মধ্য-আদ্যজীবীয় (মেসোপ্রোটেরোজোইক) যুগ (স্টেনীয় পর্যায়)[১]–প্রত্নজীবীয় (প্যালেওজোইক) যুগ (পার্মীয় পর্যায়); ১২০ কোটি বছর থেকে ৩০ কোটি বছর আগে |
অ্যাপালাচীয় পর্বতমালা পূর্ব-উত্তরপূর্ব উত্তর আমেরিকার একটি পর্বতশ্রেণী। "অ্যাপালাচীয়" বিশেষণটি দিয়ে এই পর্বতশ্রেণী ও তার আশেপাশের ভূখণ্ডের সাথে সম্পর্কিত বিভিন্ন অঞ্চলকে বোঝায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ এবং কানাডার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা দুইটি সংশ্লিষ্ট দেশগুলি ভূপ্রাকৃতিক অঞ্চলগুলি বর্ণনা করার জন্য এটির সাধারণ সংজ্ঞা অনুসরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপালাচীয় উচ্চভূমি (হাইল্যান্ডস) শব্দবন্ধটি ব্যবহার করে এবং কানাডা অ্যাপালাচীয় উচ্চভূমি (আপল্যান্ডস) শব্দবন্ধটি ব্যবহার করে। অ্যাপালাচীয় পর্বতমালা অ্যাপালাচিয়ান মালভূমির সমার্থক নয়। শেষোক্তটি অ্যাপালাচীয় উচ্চভূমির (মার্কিন অংশ) একটি ভৌগোলিক প্রদেশ।
অ্যাপালাচীয় পর্বতমালা উত্তরে কানাডার নিউফাউন্ডল্যান্ড দ্বীপ থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিমে ২,০৫০ মা (৩,৩০০ কিমি) মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য আলাবামা পর্যন্ত বিস্তৃত।[ক] নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণে এটি ৯৬-বর্গমাইল (২৪৮.৬ কিমি২) আয়তনবিশিষত সাঁ পিয়ের ও মিকলোঁ দ্বীপপুঞ্জ অতিক্রম করেছে, যেটি ফ্রান্সের অধীনস্থ একটি সামুদ্রিক স্বায়ত্তশাসিত অঞ্চল। ফলে এটি কাগজে কলমে তিনটি দেশে অবস্থিত। পর্বতশ্রেণীটির সর্বোচ্চ শৃঙ্গ হল উত্তর ক্যারোলিনার মিচেল পর্বত, যার উচ্চতা ৬,৬৮৪ ফুট (২,০৩৭ মিটার); পর্বতশীর্ষটি মিসিসিপি নদীর পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিন্দু।
এই পর্বতমালাটি উত্তর আমেরিকার অপর প্রধান পর্বতমালা, অর্থাৎ পশ্চিমের রকি পর্বতমালার চেয়েও পুরাতন। অ্যাপালাচীয় পর্বতমালার কিছু কিছু উদ্গত অংশে প্রাক-ক্যামব্রীয় যুগে গঠিত শিলা বিদ্যমান। অ্যাপালাচীয় পর্বতমালার গঠনের ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলি আজ থেকে ১১০ কোটি বছর আগে শুরু হয়েছিল। লরেনশিয়া এবং আমাজোনিয়া মহাদেশের সংঘর্ষের ফলে এই অঞ্চলে প্রথম পর্বতমালা তৈরি হয়েছিল, যার ফলে রোডিনিয়া নামে একটি অতিমহাদেশ তৈরি হয়েছিল। এই মহাদেশগুলির সংঘর্ষের ফলে শিলাগুলি ভঙ্গিত হয়ে চ্যুতির সৃষ্টি হয়, যার ফলে এই অঞ্চলে প্রথম পর্বতমালা তৈরি হয়।[২] সেই ঘটনার সময় গঠিত অনেক শিলা এবং খনিজ পদার্থ বর্তমান অ্যাপালাচীয় পর্বতমালার পৃষ্ঠদেশে দেখা যায়।[২] প্রায় ৪৮ কোটি বছর আগে এমন কিছু ভূতাত্ত্বিক প্রক্রিয়া শুরু হয়, যার ফলে তিনটি স্বতন্ত্র গিরিজনি যুগের সৃষ্টি হয়ে আজকের অ্যাপালাচীয় পর্বতগুলির পৃষ্ঠের কাঠামোর বেশিরভাগ অংশ গঠিত হয়।[খ] এই সময়কালে পর্বতমালাটি এক সময় আল্পস এবং রকি পর্বতমালার মতো উচ্চতায় পৌঁছেছিল। তবে গত ২৪ কোটি বছর ধরে প্রাকৃতিক ক্ষয় ঘটার ফলে এটি বর্তমান অবস্থায় পৌঁছেছে।[৩]
অ্যাপালাচীয় পর্বতমালা পূর্ব-পশ্চিম ভ্রমণের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকের কাজ করে, কারণ এগুলি পূর্ব-পশ্চিমে চলমান বেশিরভাগ মহাসড়ক এবং রেলপথের সাথে আড়াআড়িভাবে পর্যায়ক্রমিক পাহাড়ি ঢাল এবং উপত্যকার একটি ধারা তৈরি করে। ঔপনিবেশিক যুগে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমমুখী সম্প্রসারণকে রূপ দেওয়ার ক্ষেত্রে এই প্রতিবন্ধকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।[৪]
অ্যাপালাচীয় পর্বতমালাটিতে একটি অত্যন্ত জনপ্রিয় বিনোদনমূলক স্থান অবস্থিত, যার নাম অ্যাপালাচীয় পদব্রাজন পথ। এটি প্রায় ২,১৭৫-মাইল (৩,৫০০-কিলোমিটার) দীর্ঘ একটি দুর্গম পদব্রাজন পথ, যা মেইন অঙ্গরাজ্যের কাটাডিন পর্বত থেকে জর্জিয়া অঙ্গরাজ্যের স্প্রিংগার পর্বত পর্যন্ত বিস্তৃত। পথটি অ্যাপালাচীয় পর্বতশ্রেণীর একটি বড় অংশের উপর দিয়ে বা পাশ দিয়ে অতিক্রম করেছে। আন্তর্জাতিক অ্যাপালাচীয় পদব্রাজন পথ হল কানাডার নিউ ব্রান্সউইক এবং কেবেকের অ্যাপালাচীয় পর্বতমালার কানাডীয় অংশে এই পদব্রাজন পথের একটি সম্প্রসারণ।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Thomas, William A.; Hatcher, Jr., Robert D. (২০২১)। "Southern-Central Appalachians-Ouachitas Orogen"। Encyclopedia of Geology। ৪ – Elsevier Science Direct এর মাধ্যমে।
The foundations of the Appalachian-Ouachita orogen were laid when the assembly of supercontinent Rodinia was completed. The collisional events were accompanied by high-grade metamorphism and magmatism during the Grenville orogeny in the time span of 1300–950 Ma.
- 1 2 Clark, Sandra H. B. (১৯৯৬)। Birth of the Mountains: The Geologic Story of the Southern Appalachian Mountains (পিডিএফ)। United States Geologic Survey। পৃ. ৪।
- ↑ "Geology of the Great Smoky Mountains"। usgs। ১৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১২।
- ↑ Brown, Daniel। "Cumberland Gap: A new beginning"। National Park Service।
To the English settlers of North America the Appalachian Mountains formed an almost impenetrable geographic barrier.
- Ryder, R.T.। "Appalachian Basin Province (067)" (পিডিএফ)। USGS। ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১০।
- Palmer, M. A.; Bernhardt, E. S.; Schlesinger, W. H.; Eshleman, K. N.; Foufoula-Georgiou, E.; Hendryx, M. S.; Lemly, A. D.; Likens, G. E.; Loucks, O. L.; Power, M. E.; White, P. S.; Wilcock, P. R. (৮ জানুয়ারি ২০১০)। "Mountaintop Mining Consequences"। Science। ৩২৭ (5962): ১৪৮–১৪৯। বিবকোড:2010Sci...327..148P। ডিওআই:10.1126/science.1180543। আইএসএসএন 1095-9203। পিএমআইডি 20056876। এস২সিআইডি 206522928।
- "Physiographic divisions of the conterminous U. S."। U.S. Geological Survey। ৫ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০০৭।
<references>-এ সংজ্ঞায়িত "appBasin" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি:
<references>-এ সংজ্ঞায়িত "Palmer et al 2010" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি:
<references>-এ সংজ্ঞায়িত "USGS-Water" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উৎসপঞ্জি
[সম্পাদনা]- Topographic maps and Geologic Folios of the United States Geological Survey
- Goodge, J. W.; Vervoort, J. D.; Fanning, C. M.; Brecke, D. M.; Farmer, G. L.; Williams, I. S.; Myrow, P. M.; DePaolo, D. J. (২০০৮)। "A positive test of East Antarctica–Laurentia juxtaposition within the Rodinia supercontinent" (পিডিএফ)। Science। ৩২১ (5886): ২৩৫–২৪০। বিবকোড:2008Sci...321..235G। ডিওআই:10.1126/science.1159189। আইএসএসএন 0036-8075। পিএমআইডি 18621666। এস২সিআইডি 11799613। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৬।
- Loewy, S. L.; Dalziel, I. W. D.; Pisarevsky, S.; Connelly, J. N.; Tait, J.; Hanson, R. E.; Bullen, D. (২০১১)। "Coats Land crustal block, East Antarctica: A tectonic tracer for Laurentia?"। Geology। ৩৯ (9): ৮৫৯–৮৬২। বিবকোড:2011Geo....39..859L। ডিওআই:10.1130/G32029.1। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
আরও পড়ুন
[সম্পাদনা]- Brooks, Maurice (1965), The Appalachians: The Naturalist's America; illustrated by Lois Darling and Lo Brooks. Boston; Houghton Mifflin Company.
- Caudill, Harry M. (1963), Night Comes to the Cumberlands. আইএসবিএন ০-৩১৬-১৩২১২-৮.
- Constantz, George (2004), Hollows, Peepers, and Highlanders: an Appalachian Mountain Ecology (2nd edition). West Virginia University Press; Morgantown. 359 p.
- Olson, Ted (1998), Blue Ridge Folklife. University Press of Mississippi, 211 pages, আইএসবিএন ১-৫৭৮০৬-০২৩-০.
- Rehder, John (2013) "Appalachian Folkways", Koxville: University of Tennessee Press.
- Chapters iii., iv. and v. of Miss E. C. Semple's American History and its Geographic Conditions (Boston, 1903).
- Weidensaul, Scott (2000), Mountains of the Heart: A Natural History of the Appalachians. Fulcrum Publishing, 288 pages, আইএসবিএন ১-৫৫৫৯১-১৩৯-০.
- Bailey Willis, The Northern Appalachians, and C. W. Hayes, The Southern Appalachians, both in National Geographic Monographs, vol. 9.
- অ্যাপালাচিয়ান উদ্ভিদ এবং প্রাণীজগত সম্পর্কিত গবেষণা সাময়িকী
- Castanea, the journal of the Southern Appalachian Botanical Society.
- Banisteria, a journal devoted to the natural history of Virginia.
- The Journal of the Torrey Botanical Society.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Appalachian/Blue Ridge Forests images at bioimages.Vanderbilt.edu (slow modem version)
- Appalachian Mixed Mesophytic Forests images at bioimages.Vanderbilt.edu (slow modem version)
- University of Kentucky Appalachian Center (archived May 8, 2010)
- Forests of the Central Appalachians Project Detailed inventories of forest species at dozens of sites.
- ↑ measured from Montgomery, Alabama which is at the southwestern end of the Coosa Valley, to Belle Island, Newfoundland and Labrador which is the northeastern-most extent of Newfoundland
- ↑ Many internet sources cite 480 million years as the age of the Appalachians. This statement ignores some of the highest and most prominent features of the range that exposes scientifically-dated metamorphic rocks that are at least 1 billion years old.
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি- মার্কিন যুক্তরাষ্ট্রের পর্বতমালা
- পূর্ব কানাডা
- কানাডার ভূ-প্রাকৃতিক অঞ্চল
- ভূ-প্রাকৃতিক বিভাগ
- লিহাই উপত্যকার পর্বত
- পশ্চিম ভার্জিনিয়ার পর্বতশ্রেণী
- ভার্জিনিয়ার পর্বতশ্রেণী
- ভার্মন্টের পর্বতশ্রেণী
- টেনেসির পর্বতশ্রেণী
- দক্ষিণ ক্যারোলাইনার পর্বতশ্রেণী
- কেবেকের পর্বতশ্রেণী
- পেনসিলভেনিয়ার পর্বতশ্রেণী
- নোভা স্কোশিয়ার পর্বতশ্রেণী
- নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের পর্বতশ্রেণী
- নিউ জার্সির পর্বতশ্রেণী
- নিউ হ্যাম্পশায়ারের পর্বতশ্রেণী
- নিউ ব্রান্সউইকের পর্বতশ্রেণী
- ম্যাসাচুসেটসের পর্বতশ্রেণী
- মেরিল্যান্ডের পর্বতশ্রেণী
- মেইনের পর্বতশ্রেণী
- কেন্টাকির পর্বতশ্রেণী
- জর্জিয়ার (মার্কিন অঙ্গরাজ্য) পর্বতশ্রেণী
- কানাডার পর্বতশ্রেণী
- অ্যালাবামার পর্বতশ্রেণী
- লিহাই উপত্যকার ভূগোল
- গ্রেট স্মোকি পর্বতমালা জাতীয় উদ্যান
- অ্যাপালাচিয়ার ভূগোল
- পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র
- অ্যাপালাচিয়ার সংস্কৃতি
- অ্যাপালাচিয়া
- অ্যাপালাচীয় পর্বতমালা