অ্যাপল এ১২
| সাধারণ তথ্য | |
|---|---|
| উদ্বোধন | ১২ সেপ্টেম্বর ২০১৮ |
| নকশাকরণে | অ্যাপল |
| প্রচলিত প্রস্তুতকারক | |
| পণ্য কোড | APL1W81[২] |
| কর্মক্ষমতা | |
| সর্বোচ্চ সিপিইউ ক্লক রেট | ২.৪৯ গিগাহার্জ[৩] |
| ক্যাশ | |
| L1 cache | 128 KB instruction, 128 KB data |
| L2 cache | 8 MB |
| আর্কিটেকচার এবং শ্রেণিবিভাগ | |
| অ্যাপ্লিকেশন | মোবাইল |
| ন্যূনতম বৈশিষ্ট্য আকার | ৭ ন্যানোমিটার[৪][৫] |
| মাইক্রোআর্কিটেকচার | "ভোর্টেক্স" এবং "টেম্পেস্ট" |
| নির্দেশনা সেট | Aarch64; ARMv8.3-A |
| ফিজিক্যাল স্পেসিফিকেশন | |
| ট্রানজিস্টর |
|
| কোর |
|
| জিপিইউ | Apple-designed 4 core "Apple G11P"[৪][৬] |
| পণ্য, মডেল, প্রকরণ | |
| প্রকরণ | অ্যাপল এ১২এক্স, অ্যাপল এ১২জেড |
| ইতিহাস | |
| পূর্বসূরি | অ্যাপল এ১১ |
| উত্তরাধিকারী | অ্যাপল এ১৩ |
অ্যাপল এ১২ বায়োনিক হলো অ্যাপল দ্বারা ডিজাইন করা ৬৪-বিট এআরএম-ভিত্তিক সিস্টেম অন চিপ (SoC)।[৭] এটি আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর এবং আইপ্যাড এয়ার, আইপ্যাড মিনি, আইপ্যাড (২০২০) এর ২০১৯ সালের সংস্করণগুলোতে ব্যবহার করা হয়েছে।[৫][৭] অ্যাপলের মতে উচ্চ-পারফরম্যান্স কোর দুটি অ্যাপল এ১১ এর তুলনায় ১৫% দ্রুত ও ৫০% বেশি শক্তি-সাশ্রয়ী, এবং উচ্চ-দক্ষতার চারটি কোর এ১১ এর তুলনায় ৫০% কম শক্তি ব্যবহার করে।[৬][৭] ভোক্তা বাজারে প্রকাশিত ৭ ন্যানোমিটার নোডে নির্মিত চিপের মধ্যে এটিই প্রথম।[৮]
ডিজাইন
[সম্পাদনা]অ্যাপল এ১২ বায়োনিক অ্যাপলের ডিজাইন করা একটি ৬৪-বিট হেক্সা-কোর সিপিইউ, যেখানে ARMv8.3-A আর্কিটেকচার বাস্তবায়ন করা হয়েছে। এটিতে ২.৪৯ গিগাহার্জের ভোর্টেক্স নামে দুটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন (high-performance) কোর এবং টেম্পেস্ট নামে চারটি শক্তি-সাশ্রয়ী (energy-efficient) কোর রয়েছে।[৪][৫] ভোর্টেক্স কোরগুলি হলো ৭-প্রশস্ত ডিকোড আউট-অফ-অর্ডার সুপারস্কেলার ডিজাইন, যেখানে টেম্পেস্ট কোরগুলি ৩-প্রশস্ত ডিকোড আউট-এর-অর্ড সুপারস্কেলার ডিজাইন। মিস্ট্রাল কোরগুলির মতো টেম্পেস্ট কোরগুলিও অ্যাপলের এ৬ এর সুইফ্ট কোরগুলির উপর ভিত্তি করে তৈরি।[৯]
এছাড়াও এ১২ তে অ্যাপলের ডিজাইন করা চার-কোরের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) সংযুক্ত করা হয়েছে যা এ১১ এর তুলনায় ৫০% দ্রুত গ্রাফিক্স কর্মক্ষমতা সম্পন্ন।[৪][৭] এ১২-তে ডেডিকেটেড নিউরাল নেটওয়ার্ক হার্ডওয়্যার অন্তর্ভুক্ত করা হয়েছে যা অ্যাপল "নেক্সট-জেনারেশন নিউরাল ইঞ্জিন" বলে সম্বোধন করছে।[১০] এই নিউরাল নেটওয়ার্কটির আটটি কোর রয়েছে[৬] এবং প্রতি সেকেন্ডে ৫ ট্রিলিয়ন ৮-বিট অপারেশন করতে পারে। [৪][৫] এ১২ এর নিউরাল ইঞ্জিন এ১১ এর নিউরাল ইঞ্জিনের মতো নয়, একারনে তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলি এটিকে অ্যাক্সেস করতে পারে।[১১]
এ১২ চিপটি টিএসএমসি[১] ৭ ন্যানোমিটার[৫] ফিনফেট প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করেছে যা প্রথমবার কোনও ভোগ্য পণ্যে ব্যবহার করা হয়েছিল।[৪][১] এটিতে ৬.৯ বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে।[১] এ১২ এর ডাই আকার ৮৩.২৭ mm2, যা এ১১ এর চেয়ে ৫% ছোট।[১২]
| SoC | এ১২ (৭ ন্যানোমিটার) | এ১১ (১০ ন্যানোমিটার) |
|---|---|---|
| মোট ডাই | ৮৩.২৭ | ৮৭.৬৬ |
| বড় কোর | ২.০৭ | ২.৬৮ |
| ছোট কোর | ০.৪৩ | ০.৫৩ |
| সিপিইউ কমপ্লেক্স (কোর সহ) | ১১.৯০ | ১৪.৪৮ |
| জিপিইউ কোর | ৩.২৩ | ৪.৪৩ |
| জিপিইউ মোট | ১৪.৮৮ | ১৫.২৮ |
| এনপিইউ | ৫.৭৯ | ১.৮৩ |
অ্যাপল এ১২ বায়োনিক ব্যবহার করে এমন পণ্য
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- অ্যাপল-ডিজাইন প্রসেসর, অ্যাপলের ডিজাইন করা এআরএম-ভিত্তিক প্রসেসরের পরিসর
- অ্যাপল এ১২এক্স বায়োনিক
- অ্যাপল এ১২জেড বায়োনিক
তথ্যসূুত্র
[সম্পাদনা]- 1 2 3 4 Summers, Nick (১২ সেপ্টেম্বর ২০১৮)। "Apple's A12 Bionic is the first 7-nanometer smartphone chip"। Engadget। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "iPhone XS and XS Max Teardown"। iFixit। ২১ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "iPhone XS Benchmarks - Geekbench Browser"। Geekbench। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮।
- 1 2 3 4 5 6 7 Smith, Ryan (১২ সেপ্টেম্বর ২০১৮)। "Apple Announces the 2018 iPhones: iPhone XS, iPhone XS Max, & iPhone XR"। AnandTech। ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
- 1 2 3 4 5 "iPhone Xs and iPhone Xs Max bring the best and biggest displays to iPhone" (সংবাদ বিজ্ঞপ্তি)। Apple। ১২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
- 1 2 3 4 "A12 Bionic"। Apple। ১২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
- 1 2 3 4 "Apple introduces iPhone XR" (সংবাদ বিজ্ঞপ্তি)। Apple। ১২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ Shankland, Stephen। "Apple's A12 Bionic CPU for the new iPhone XS is ahead of the industry moving to 7nm chip manufacturing tech"। CNET (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ Frumusanu, Andrei। "The iPhone XS & XS Max Review: Unveiling the Silicon Secrets"। AnandTech। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "iPhone XS - Technical Specification"। Apple Inc.। ১২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ Frumusanu, Andrei (৫ অক্টোবর ২০১৮)। "The iPhone XS & XS Max Review: Unveiling the Silicon Secrets"। AnandTech। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ Yang, Daniel; Wegner, Stacy (২১ সেপ্টেম্বর ২০১৮)। "Apple iPhone Xs Max Teardown"। TechInsights। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Frumusanu, Andrei। "The iPhone XS & XS Max Review: Unveiling the Silicon Secrets"। AnandTech। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯।
