অ্যান মেরি কোরিওলান
অ্যান মেরি কোরিওলান (১৯৫৬ – ১২ জানুয়ারী, ২০১০) একজন হাইতিয়ান নারীবাদী ও অধিকারকর্মী ছিলেন।[১]
কোরিওলান সলিডারিটি ফ্যানম আয়িশিয়েন (হাইতির নারীদের সলিডারিটি) নামক একটি অধিকার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি হাইতির মহিলা বিষয়ক মন্ত্রকতে সহকারী মন্ত্রিপরিষদ প্রধান এবং পরে সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি সলিডারিটি উইথ হাইতিয়ান উইমেন নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি সহিংসতার শিকার নারীদের সাহায্য করার উদ্দেশ্যে কাজ করত। কোরিওলান গৃহশ্রমিকদের জন্য সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিবাহে নারীদের সমতা উন্নত করার জন্যও কাজ করেছেন।[২] তিনি হাইতিতে আইন পরিবর্তন করে ধর্ষণকে "প্রেমের অপরাধ" হিসেবে না দেখে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করান।[৩][৪] তিনি সেন্ট্র ডি রেশার্চ এ ডি'অ্যাকশন পোর লে ডেভেলপমঁ (উন্নয়ন গবেষণা ও কর্ম কেন্দ্র) প্রতিষ্ঠা করেন। এটি একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।[৫]
কোরিওলান ৫৩ বছর বয়সে ২০১০ হাইতি ভূমিকম্পে মারা যান, যখন তার প্রেমিকের বাড়ি ধসে পড়ে।[৩][৬]
রেফারেন্স
[সম্পাদনা]- ↑ "বিশ্ব নারীদের দিবসে হাইতির প্রখ্যাত নারীদের স্মরণ"। ওয়ান ওয়ার্ল্ড (ওলন্দাজ ভাষায়)। ৫ মার্চ ২০১০।
- ↑ E.M. (২০১০)। "ইন মেমোরিয়াম"। ফেমিনিস্ট স্টাডিজ। ৩৬ (২): ৪৬২–৪৬৬। আইএসএসএন 0046-3663।
- 1 2 "নারীদের আন্দোলন ৩ জন হাইতিয়ান নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে"। CNN। ২০ জানুয়ারী, ২০১০।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "তিনটি অনুপ্রেরণামূলক নারী"। CARE অস্ট্রেলিয়া। ৮ মার্চ, ২০১০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "অ্যান-মারী কোরিওলান" (ফরাসি ভাষায়)। অ্যাসোসিয়েশন কিউবেকোইজ দেস অর্গানিজম দে কোঅপারেশন ইন্টারন্যাশনাল।
- ↑ "হাইতি ভূমিকম্প দেশটির প্রধান নারীবাদীদের জীবন কেড়ে নিয়েছে"। দ্য গার্ডিয়ান। ২২ জানুয়ারী, ২০১০।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)