অ্যান্থোসায়ানিন


অ্যান্থোসায়ানিন ( প্রাচীন গ্রিক ἄνθος (ánthos) 'ফুল', এবং κυάνεος/κυανοῦς (kyaneos/kyanous) 'গাঢ় নীল'), যা অ্যান্থোসায়ান নামেও পরিচিত, হলো পানিতে দ্রবণীয় এক ধরণের ভ্যাকুয়োলার রঞ্জক। পিএইচ-এর মানের ওপর ভিত্তি করে এগুলো লাল, গোলাপি, বেগুনি, নীল বা কালো রঙের হতে পারে। ১৮৩৫ সালে জার্মান ফার্মাসিস্ট লুডভিগ ক্ল্যামার মারকোয়ার্ট তাঁর 'Die Farben der Blüthen' (ফুলের রঙ) নামক গবেষণাপত্রে একটি রাসায়নিক যৌগের নাম দেন 'Anthokyan', যা ফুলকে নীল রঙ প্রদান করে। প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ খাদ্যশস্য ও ফলের মধ্যে রয়েছে ব্লুবেরি, রাসবেরি, কালো চাল এবং কালো সয়াবিন। এ ছাড়াও লাল, গোলাপি, নীল, বেগুনি বা কালো রঙের আরও অনেক উদ্ভিদেই এটি পাওয়া যায়। শরতের পাতার কিছু রঙের উৎসও এই অ্যান্থোসায়ানিন।[১][২]
অ্যান্থোসায়ানিন ফ্ল্যাভোনয়েড নামক এক শ্রেণির অণুর অন্তর্ভুক্ত, যা ফিনাইলপ্রোপানয়েড প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লেষিত হয়। এগুলো পাতা, কাণ্ড, মূল, ফুল এবং ফলসহ উচ্চতর উদ্ভিদের সমস্ত কলায় থাকতে পারে । অ্যান্থোসায়ানিডিন-এর সাথে শর্করা বা চিনি যুক্ত হয়ে অ্যান্থোসায়ানিন তৈরি হয়।[৩] এগুলো গন্ধহীন এবং স্বাদে সামান্য কষযুক্ত।
যদিও ইউরোপীয় ইউনিয়নে অ্যান্থোসায়ানিন খাদ্য ও পানীয়ের রঞ্জক হিসেবে অনুমোদিত, তবে এটি ডায়েটারি সাপ্লিমেন্ট বা খাবারের উপাদান হিসেবে ব্যবহারের জন্য পুরোপুরি নিরাপদ বলে এখনও প্রমাণিত হয়নি। তাই একে সাধারণ ফুড অ্যাডিটিভ হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।[৪] মানুষের শরীরবৃত্তীয় কার্যক্রমে বা রোগ নিরাময়ে অ্যান্থোসায়ানিনের কোনো নিশ্চিত প্রভাব আছে এমন কোনো চূড়ান্ত প্রমাণও পাওয়া যায়নি।[৪][৫][৬]
অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ উদ্ভিদ
[সম্পাদনা]
বর্ণধারণ
[সম্পাদনা]ফুলে অ্যান্থোসায়ানিন জমার ফলে যে রঙের সৃষ্টি হয়, তা বিভিন্ন ধরণের পরাগায়নকারী প্রাণীকে আকর্ষণ করতে সাহায্য করে। আবার ফলের ক্ষেত্রে, লাল, নীল, কালো বা বেগুনি রঙের উপস্থিতিতে তৃণভোজী প্রাণীরা আকৃষ্ট হয় এবং ফল খাওয়ার মাধ্যমে বীজের বিস্তারে সহায়তা করে।
উদ্ভিদ শারীরতত্ত্ব
[সম্পাদনা]অ্যান্থোসায়ানিন উদ্ভিদকে চরম তাপমাত্রা থেকে সুরক্ষা দিতে ভূমিকা রাখতে পারে।[৭][৮] টমেটো গাছ অ্যান্থোসায়ানিনের সাহায্যে অতিমাত্রায় সক্রিয় অক্সিজেনকে প্রশমিত করে শীতের হাত থেকে নিজেকে রক্ষা করে, যার ফলে পাতায় কোষ মৃত্যুর হার কমে যায়।[৭]
আলোক শোষণ
[সম্পাদনা]অ্যান্থোসায়ানিনের লাল রঙের জন্য দায়ী আলোক শোষণ পদ্ধতিটি তরুণ ওক (Quercus coccifera) পাতার মতো সালোকসংশ্লেষণকারী টিস্যুতে সবুজ ক্লোরোফিলের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। এটি সবুজ রঙের প্রতি আকৃষ্ট হওয়া তৃণভোজী প্রাণীদের হাত থেকে পাতাকে রক্ষা করতে সাহায্য করতে পারে।[৯]
উপস্থিতি
[সম্পাদনা]অ্যান্থোসায়ানিন মূলত ফুলের কোষে এবং ফলে পাওয়া যায়, তবে এগুলো পাতা, কাণ্ড এবং মূলেও উপস্থিত থাকে। উদ্ভিদের এই অংশগুলোতে এগুলো সাধারণত কোষের বাইরের স্তর যেমন—এপিডার্মিস (ত্বক) এবং পেরিফেরাল মেসোফিল কোষে অবস্থান করে।
প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সায়ানিডিন (cyanidin), ডেলফিনিডিন (delphinidin), ম্যালভিডিন (malvidin), পেলারগোনিডিন (pelargonidin), পিওনিডিন (peonidin) এবং পিটুনিডিন (petunidin)-এর গ্লাইকোসাইডসমূহ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হওয়া মোট হাইড্রোকার্বন-এর প্রায় ২% ফ্ল্যাভোনয়েড এবং এর থেকে উদ্ভূত যৌগে (যেমন: অ্যান্থোসায়ানিন) রূপান্তরিত হয়। তবে সব স্থলজ উদ্ভিদে অ্যান্থোসায়ানিন থাকে না; ক্যারোফিলালেস (Caryophyllales) বর্গের উদ্ভিদে (যার মধ্যে ক্যাকটাস, বিট এবং অ্যামারান্থ অন্তর্ভুক্ত) অ্যান্থোসায়ানিনের পরিবর্তে বেটালাইন (betalain) থাকে। মজার ব্যাপার হলো, অ্যান্থোসায়ানিন এবং বেটালাইন কখনোই একই উদ্ভিদে একসাথে পাওয়া যায় না।[১০][১১]
কখনও কখনও উচ্চ মাত্রার অ্যান্থোসায়ানিন পাওয়ার জন্য পরিকল্পিতভাবে উদ্ভিদ প্রজনন করা হয়। যেমন—মিষ্টি মরিচ বা ক্যাপসিকামের কিছু জাত বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত উদ্ভিদের (অলংকারিক উদ্ভিদ) মতো চাষ করা হয়, যা তাদের বিশেষ রঙ ও নান্দনিকতার জন্য জনপ্রিয়।[১২]
ফুলে
[সম্পাদনা]অনেক উদ্ভিদের ফুলেই অ্যান্থোসায়ানিন পাওয়া যায়, যেমন—Meconopsis (মেকোনোপসিস) প্রজাতির নীল পোস্ত ফুল।[১৩] এছাড়াও বিভিন্ন টিউলিপ ফুল যেমন—Tulipa gesneriana, Tulipa fosteriana এবং Tulipa eichleri-তে অ্যান্থোসায়ানিন পাওয়া গেছে।[১৪]
খাদ্যে
[সম্পাদনা]| খাদ্যের উৎস | প্রতি ১০০ গ্রামে অ্যান্থোসায়ানিনের পরিমাণ (মিলিগ্রাম) |
|---|---|
| আসাই বেরি (Açaí) | ৪১০[১৫] |
| ব্ল্যাক কারেন্ট (Blackcurrant) | ১৯০–২৭০ |
| অ্যারোনিয়া বা চোকবেরি | ১,৪৮০[১৬] |
| মেরিয়ন ব্ল্যাকবেরি | ৩১৭[১৭] |
| ক্রোবেরি (Black crowberry) | ৪,১৮০[১৮] |
| কালো রাসবেরি (Black raspberry) | ৫৮৯[১৯] |
| রাসবেরি | ৩৬৫ |
| বুনো ব্লুবেরি | ৫৫৮[২০] |
| চেরি | ১২২[২১] |
| কুইন গার্নেট আলুবোখারা (plum) | ২৭৭[২২] |
| রেডকারেন্ট (Redcurrant) | ৮০–৪২০ |
| কালো চাল | ৬০ [২৩] |
| কালো শিম (Black bean) | ২১৩[২৪] |
| নীল ভুট্টা | ৭১[২৫] |
| বেগুনি ভুট্টা | ১,৬৪২ |
| বেগুনি ভুট্টার খোসা (শুকনো) | দানার তুলনায় ১০ গুণ বেশি |
| বেগুনি টমেটো (তাজা) | ২৮৩ ± ৪৬[২৬] |
| কনকর্ড আঙুর | ৩২৬[২৭] |
| নরটন আঙুর | ৮৮৮[২৭] |
| লাল বাঁধাকপি (তাজা) | প্রায় ১৫০[২৮] |
| লাল বাঁধাকপি (শুকনো) | প্রায় ১,৪৪২[২৮] |


অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ উদ্ভিদের মধ্যে রয়েছে Vaccinium প্রজাতি, যেমন—ব্লুবেরি, ক্র্যানবেরি এবং বিলবেরি; Rubus বেরি, যার মধ্যে রয়েছে কালো রাসবেরি, লাল রাসবেরি এবং ব্ল্যাকবেরি; এছাড়াও ব্ল্যাককারেন্ট, চেরি, বেগুনের খোসা, কালো চাল, উবে (ube), ওকিনাওয়ান মিষ্টি আলু, কনকর্ড আঙুর, মাসকাডাইন আঙুর, লাল বাঁধাকপি এবং ভায়োলেট ফুলের পাপড়ি। লাল শাঁসযুক্ত পিচ ফল এবং পিঙ্ক পার্ল আপেলে অ্যান্থোসায়ানিন থাকে।[২৯][৩০][৩১][৩২] কলা, অ্যাসপারাগাস, মটরশুঁটি, মৌরি (fennel), নাশপাতি এবং আলুতে অ্যান্থোসায়ানিনের পরিমাণ তুলনামূলক কম থাকে এবং সবুজ গুসবেরির কিছু জাতের মধ্যে এটি একেবারেই অনুপস্থিত থাকতে পারে।[১৬]
এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ পরিমাণ অ্যান্থোসায়ানিন পাওয়া গেছে কালো সয়াবিন-এর (Glycine max L. Merr.) বীজের আবরণে, যাতে প্রতি ১০০ গ্রামে প্রায় ২ গ্রাম অ্যান্থোসায়ানিন থাকে।[৩৩] এছাড়াও বেগুনি ভুট্টার দানা ও খোসা এবং কালো চোকবেরি-র (Aronia melanocarpa L.) খোসা ও মজ্জায় প্রচুর পরিমাণে এটি পাওয়া যায় (ছক দেখুন)। তবে নমুনার উৎস, প্রস্তুতি এবং নিষ্কাশন পদ্ধতির পার্থক্যের কারণে,[৩৪][৩৫] পাশের ছকে দেওয়া মানগুলো সরাসরি তুলনাযোগ্য নাও হতে পারে।
প্রকৃতিগতভাবে, ঐতিহ্যবাহী কৃষিপদ্ধতি এবং উদ্ভিদ প্রজননের মাধ্যমে বিভিন্ন ধরণের অসাধারণ ফসল তৈরি করা হয়েছে যেগুলোতে অ্যান্থোসায়ানিন থাকে। যেমন—নীল বা লাল শাঁসযুক্ত আলু এবং বেগুনি বা লাল ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, গাজর এবং ভুট্টা। বাগানের টমেটো প্রজনন কর্মসূচির আওতায় আনা হয়েছে (বিশেষ করে চিলি এবং গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বুনো প্রজাতির বেগুনি রঙের জিনগত ভিত্তি বোঝার জন্য)।[৩৬] ২০১২ সালে "ইন্ডিগো রোজ" নামক জাতটি বাণিজ্যিকভাবে কৃষকদের কাছে উপলব্ধ হয়।[৩৬] টমেটোতে উচ্চমাত্রার অ্যান্থোসায়ানিন থাকলে তা এদের স্থায়িত্ব (shelf-life) দ্বিগুণ করে এবং ফসল কাটার পরবর্তী ছত্রাকজনিত রোগ Botrytis cinerea-এর বৃদ্ধি রোধ করে।[৩৭]
কিছু টমেটোকে জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে (স্ন্যাপড্রাগন থেকে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ব্যবহার করে) যাতে ফলে উচ্চমাত্রার অ্যান্থোসায়ানিন উৎপন্ন হয়।[৩৮] প্রাকৃতিকভাবে পাকা জলপাই-এও অ্যান্থোসায়ানিন পাওয়া যায়,[৩৯] যা কিছু জাতের জলপাইয়ের লাল বা বেগুনি রঙের জন্য দায়ী।
খাবার উপযোগী ফলের পাতায়
[সম্পাদনা]বেগুনি ভুট্টা, ব্লুবেরি বা লিঙ্গনবেরির মতো রঙিন উদ্ভিদের পাতায় অ্যান্থোসায়ানিনের পরিমাণ এদের ভোজ্য দানা বা ফলের তুলনায় প্রায় দশগুণ বেশি থাকে।[৪০][৪১]
আঙুর গাছের পাতার কালার স্পেকট্রাম বিশ্লেষণ করে অ্যান্থোসায়ানিনের পরিমাণ নির্ণয় করা যায়, যা ফলের পরিপক্কতা এবং ফসল কাটার সময় নির্ধারণে সাহায্য করে।
শরতের পাতার রঙ
[সম্পাদনা]
শরৎকালে গাছের পাতায় যে লাল, বেগুনি এবং তাদের মিশ্র রঙ দেখা যায়, তা মূলত অ্যান্থোসায়ানিনের কারণে হয়। ক্যারোটিনয়েড-এর মতো অ্যান্থোসায়ানিন পুরো ক্রমবর্ধমান ঋতুতে পাতায় থাকে না, বরং গ্রীষ্মের শেষের দিকে এটি সক্রিয়ভাবে তৈরি হয়।[২] এগুলো পাতার কোষের রসে (sap) তৈরি হয়। এদের গঠন মূলত আলোর উপস্থিতিতে শর্করার ভাঙন এবং পাতায় ফসফেটের মাত্রা কমে যাওয়ার ওপর নির্ভর করে।[১] শরতের কমলা রঙের পাতাগুলো অ্যান্থোসায়ানিন এবং ক্যারোটিনয়েডের সমন্বয়ে তৈরি হয়।
নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রায় ১০% বৃক্ষ প্রজাতিতে অ্যান্থোসায়ানিন থাকে, যদিও নিউ ইংল্যান্ডের মতো কিছু এলাকায় প্রায় ৭০% বৃক্ষ প্রজাতিতে এটি তৈরি হতে পারে।[২]
রঞ্জকের নিরাপদ ব্যবহার
[সম্পাদনা]ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অ্যান্থোসায়ানিন খাদ্য রঞ্জক হিসেবে ব্যবহারের জন্য অনুমোদিত, যার রঞ্জক কোড হলো E163।[৪২][৪৩] ২০১৩ সালে ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের একদল বিশেষজ্ঞ জানান যে, বিভিন্ন ফল ও সবজি থেকে পাওয়া অ্যান্থোসায়ানিন কতটা নিরাপদ বা শরীরের জন্য বিষাক্ত কি না, সে বিষয়ে যথেষ্ট তথ্য নেই। পর্যাপ্ত গবেষণার অভাব থাকায় তারা সিদ্ধান্ত নেন যে, খাবার বা পানীয়র সাথে ফুড অ্যাডিটিভ হিসেবে এগুলোকে ঢালাওভাবে ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব নয়।[৪] তবে ইউরোপে খাদ্যদ্রব্য রঙিন করতে লাল আঙুরের খোসার নির্যাস এবং ব্ল্যাককারেন্ট নির্যাস ব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসায় এটি নিরাপদ হিসেবে গণ্য হয়। তাই প্যানেল এই উৎসগুলোকে ওই নিয়মের ব্যতিক্রম হিসেবে গণ্য করেছে।[৪]
মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদিত খাদ্য রঞ্জকগুলোর তালিকায় অ্যান্থোসায়ানিন নির্যাস বিশেষভাবে তালিকাভুক্ত নয়; তবে আঙুরের রস, লাল আঙুরের খোসা এবং অনেক ফল ও সবজির রস (যেগুলো রঞ্জক হিসেবে ব্যবহারের জন্য অনুমোদিত) প্রাকৃতিক অ্যান্থোসায়ানিনে সমৃদ্ধ।[৪৪] ওষুধ বা প্রসাধনীতে ব্যবহারের জন্য অনুমোদিত রঞ্জকগুলোর মধ্যে অ্যান্থোসায়ানিনের কোনো উৎস অন্তর্ভুক্ত নেই।[৪৫] ফ্যাটি অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটিয়ে (এস্টারিফিকেশন) অ্যান্থোসায়ানিনকে চর্বিতে দ্রবণীয় (লাইপোফিলিক) রঞ্জক হিসেবে খাবারে ব্যবহার করা যেতে পারে।[৪৬]
মানবদেহে এর প্রভাব
[সম্পাদনা]যদিও কৃত্রিম পরিবেশে (ইন ভিট্রো) অ্যান্থোসায়ানিনের অ্যান্টি-অক্সিডেন্ট গুণাগুণ দেখা গেছে,[৪৭] তবে অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ খাবার খাওয়ার পর মানবদেহে কোনো অ্যান্টি-অক্সিডেন্ট প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি।[৫][৪৮][৪৯] নিয়ন্ত্রিত পরীক্ষাগারের পরিস্থিতির বিপরীতে, জীবন্ত দেহে (ইন ভিভো) দেখা গেছে যে, গবেষণায় দেখা গেছে যে, আমাদের শরীর অ্যান্থোসায়ানিন খুব সামান্যই ধরে রাখতে পারে (৫ শতাংশের কম)। এর বেশিরভাগ অংশই রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে শরীরে অন্য উপাদানে পরিণত হয় এবং খুব দ্রুত প্রস্রাব বা অন্যান্য রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।[৫০] অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ খাবার খাওয়ার পর রক্তে অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষমতা বৃদ্ধির যে লক্ষণ দেখা যায়, তা সরাসরি খাবারের অ্যান্থোসায়ানিনের কারণে নাও হতে পারে। বরং খাবারে থাকা ফ্ল্যাভোনয়েড বিপাকের ফলে উৎপন্ন ইউরিক অ্যাসিড-এর মাত্রা বাড়ার কারণে এটি হতে পারে।[৫০] এমনটাও হতে পারে যে, গ্রহণকৃত অ্যান্থোসায়ানিনের বিপাকীয় রূপগুলো পরিপাকতন্ত্র থেকে পুনরায় শোষিত হতে পারে এবং ক্ষুদ্র অণু হিসেবে রক্তে মিশে শরীরের বিভিন্ন অংশে প্রভাব ফেলতে পারে।[৫০]
২০১০ সালে ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ অ্যান্থোসায়ানিনের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা নিয়ে এক বৈজ্ঞানিক পর্যালোচনা শেষে জানায় যে: ১) মানুষের খাদ্যতালিকায় থাকা অ্যান্থোসায়ানিন থেকে কোনো উপকারী অ্যান্টি-অক্সিডেন্ট প্রভাবের ভিত্তি নেই; ২) অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ খাবার গ্রহণ এবং ডিএনএ, প্রোটিন ও লিপিডকে জারণজনিত ক্ষতি (অক্সিডেটিভ ড্যামেজ) থেকে রক্ষার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক পাওয়া যায়নি; এবং ৩) সাধারণভাবে অ্যান্থোসায়ানিন আছে এমন খাবার খেলেই যে শরীরে "অ্যান্টি-অক্সিডেন্ট" কাজ করবে, "ক্যানসার" দূর হবে কিংবা "বার্ধক্য" বা বুড়িয়ে যাওয়া ঠেকানো যাবে—এমন কথার পেছনে শক্তিশালী কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অর্থাৎ, কেবল এই খাবারগুলো খেয়েই সুস্থ বার্ধক্য নিশ্চিত করা সম্ভব, এমনটা বিজ্ঞান এখনো নিশ্চিত করেনি।[৫]
রাসায়নিক বৈশিষ্ট্য
[সম্পাদনা]ফ্লেভিলিয়াম ক্যাটায়ন ডেরিভেটিভসমূহ
[সম্পাদনা]| মূল গঠন | অ্যান্থোসায়ানিডিন | R3′ | R4′ | R5′ | R3 | R5 | R6 | R7 |
|---|---|---|---|---|---|---|---|---|
| অরেন্টিনিডিন | −H | −OH | −H | −OH | −OH | −OH | −OH | |
| সায়ানিডিন | −OH | −OH | −H | −OH | −OH | −H | −OH | |
| ডেলফিনিডিন | −OH | −OH | −OH | −OH | −OH | −H | −OH | |
| ইউরোপিনিডিন | −OCH 3 |
−OH | −OH | −OH | −OCH 3 |
−H | −OH | |
| পেলারগোনিডিন | −H | −OH | −H | −OH | −OH | −H | −OH | |
| ম্যালভিডিন | −OCH 3 |
−OH | −OCH 3 |
−OH | −OH | −H | −OH | |
| পিওনিডিন | −OCH 3 |
−OH | −H | −OH | −OH | −H | −OH | |
| পিটুনিডিন | −OH | −OH | −OCH 3 |
−OH | −OH | −H | −OH | |
| রোসিনিডিন | −OCH 3 |
−OH | −H | −OH | −OH | −H | −OCH 3 |
অ্যান্থোসায়ানিডিনের গ্লাইকোসাইডসমূহ
[সম্পাদনা]অ্যান্থোসায়ানিন মূলত শর্করা বা চিনিযুক্ত অ্যান্থোসায়ানিডিন, যা সাধারণত অ্যান্থোসায়ানিডিনের ৩-গ্লুকোসাইড (3-glucosides) হিসেবে থাকে। অ্যান্থোসায়ানিনকে শর্করাহীন অ্যান্থোসায়ানিডিন অ্যাগ্লাইকোন (aglycones) এবং অ্যান্থোসায়ানিন গ্লাইকোসাইড—এই দুই ভাগে ভাগ করা যায়। ২০০৩ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪০০-এরও বেশি অ্যান্থোসায়ানিন সম্পর্কে জানা গিয়েছিল,[৫১] যেখানে ২০০৬ সালের শুরুর দিকে এই সংখ্যা ৫৫০-এর বেশি বলে উল্লেখ করা হয়েছে। pH-এর পরিবর্তনের ফলে এদের রাসায়নিক গঠনে যে ভিন্নতা আসে, সেই কারণেই অ্যান্থোসায়ানিনকে প্রায়শই pH নির্দেশক (pH indicator) হিসেবে ব্যবহার করা হয়। কারণ এগুলো হ্যালোক্রোমিজম (halochromism) নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে অম্লীয় বা অ্যাসিড মাধ্যমে লাল থেকে ক্ষারীয় মাধ্যমে নীল রঙে পরিবর্তিত হয়।
স্থায়িত্ব
[সম্পাদনা]অ্যান্থোসায়ানিন আমাদের শরীরের ভেতরে (in vivo) হোক বা বাইরের পরিবেশে (in vitro)—যেকোনো জায়গাতেই ভৌত বা রাসায়নিক কারণে নষ্ট হয়ে যেতে পারে। এর রঙ কতটা উজ্জ্বল থাকবে বা এটি কতদিন স্থায়ী হবে, তা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। যেমন: এর গঠন কেমন, চারপাশের তাপমাত্রা কতটুকু, আলো বা অক্সিজেনের উপস্থিতি কতটা, কিংবা এটি কোনো ধাতব কণা বা অন্যান্য উপাদানের (যেমন: প্রোটিন, চিনি বা এনজাইম) সাথে যুক্ত আছে কি না। এই বিষয়গুলো বদলে গেলেই অ্যান্থোসায়ানিনের রঙ এবং স্থায়িত্বেও পরিবর্তন আসে।[৫২] দেখা গেছে যে, B-রিংয়ের হাইড্রক্সিলেশন অবস্থা এবং pH-এর মান অ্যান্থোসায়ানিনকে ভেঙে ফেনোলিক অ্যাসিড ও অ্যালডিহাইডে পরিণত করতে ভূমিকা রাখে।[৫৩] প্রকৃতপক্ষে, গ্রহণের পর শরীরে অ্যান্থোসায়ানিনের একটি উল্লেখযোগ্য অংশ ফেনোলিক অ্যাসিড ও অ্যালডিহাইডে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বৈশিষ্ট্যের কারণে মানবদেহের ভেতরে অ্যান্থোসায়ানিনের নির্দিষ্ট কার্যপ্রণালী বৈজ্ঞানিকভাবে আলাদা করা কঠিন হয়ে পড়ে।
pH
[সম্পাদনা]
অ্যান্থোসায়ানিন সাধারণত উচ্চতর pH-এ নষ্ট হয়ে যায়। তবে কিছু অ্যান্থোসায়ানিন, যেমন পেটানিন, pH ৮ মাত্রাতেও নষ্ট হয় না এবং এগুলো কার্যকরভাবে খাদ্য রঞ্জক হিসেবে ব্যবহার করা যেতে পারে।[৫৪]
পরিবেশগত pH নির্দেশক হিসেবে ব্যবহার
[সম্পাদনা]
অ্যান্থোসায়ানিনকে pH নির্দেশক হিসেবে ব্যবহার করা যেতে পারে কারণ pH-এর পরিবর্তনের সাথে এদের রঙ বদলায়; এগুলো অম্লীয় দ্রবণে (pH < ৭) লাল বা গোলাপি, নিরপেক্ষ দ্রবণে (pH ≈ ৭) বেগুনি, ক্ষারীয় দ্রবণে (pH > ৭) সবুজাভ-হলুদ এবং অত্যন্ত ক্ষারীয় দ্রবণে বর্ণহীন হয়ে যায় (যেখানে রঞ্জকটি সম্পূর্ণ বিজারিত হয়)।[৫৫]
জৈব সংশ্লেষণ
[সম্পাদনা]
- অ্যান্থোসায়ানিন রঞ্জকগুলো কোষের অন্যান্য ফ্ল্যাভোনয়েড-এর মতোই দুটি ভিন্ন রাসায়নিক কাঁচামালের ধারা থেকে তৈরি হয়:
- একটি ধারায় শিকিমেট (shikimate) পথের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড ফিনাইলঅ্যালানিন তৈরি হয়।
- অন্য ধারায় অ্যাসিটাইল-CoA (C2 একক) থেকে তিন অণু মেলোনাইল-CoA (C3 একক) তৈরি হয়।[৫৬]
- এই ধারা দুটি একত্রিত হয় এবং চ্যালকোন সিন্থেজ (chalcone synthase) এনজাইমের মাধ্যমে যুক্ত হয়, যা একটি চ্যালকোন-জাতীয় যৌগ তৈরি করে।
- এরপর চ্যালকোন আইসোমারেজ এনজাইমের মাধ্যমে চ্যালকোনটি রূপান্তরিত হয়ে নারিনজেনিন (naringenin) নামক রঞ্জক তৈরি করে।
- নারিনজেনিন পরবর্তীতে ফ্লাভানোন হাইড্রোক্সিলেজ এবং ফ্ল্যাভোনয়েড ৩'-হাইড্রোক্সিলেজ-এর মতো এনজাইম দ্বারা জারিত হয়।
- এই জারণজাত পদার্থগুলো পরবর্তীতে ডাইহাইড্রোফ্ল্যাভোনল ৪-রিডাক্টেজ এনজাইম দ্বারা বিজারিত হয়ে বর্ণহীন লিউকোঅ্যান্থোসায়ানিডিন-এ পরিণত হয়।[৫৭]
- এরপর অ্যান্থোসায়ানিডিন সিন্থেজ এনজাইমের ক্রিয়ায় অস্থায়ী অ্যান্থোসায়ানিডিন তৈরি হয়।
- সবশেষে, UDP-3-O-গ্লুকোসিলট্রান্সফারেজ-এর মতো এনজাইমের সাহায্যে এই অস্থায়ী অ্যান্থোসায়ানিডিনগুলোর সাথে শর্করার অণু যুক্ত হয়ে চূড়ান্ত ও স্থিতিশীল অ্যান্থোসায়ানিন তৈরি করে।[৫৮]
এই রঞ্জকগুলো সংশ্লেষ করতে পাঁচটি বা তার বেশি এনজাইমের প্রয়োজন হয় এবং এদের প্রতিটি সমন্বিতভাবে কাজ করে। এই এনজাইমগুলোর কার্যপ্রণালীতে সামান্য ব্যাঘাত ঘটলে অ্যান্থোসায়ানিন উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। যদিও অ্যান্থোসায়ানিন তৈরি করতে উদ্ভিদের বেশ শক্তি ব্যয় হয়, তবুও পরিবেশগত অভিযোজন এবং রোগ ও পোকা-মাকড় প্রতিরোধের ক্ষেত্রে উদ্ভিদ এ থেকে অনেক সুবিধা পায়।
অ্যান্থোসায়ানিন জৈব সংশ্লেষণের মাধ্যমে, ফিনাইলঅ্যালানিন অ্যামোনিয়ালাইজেজ এবং অন্যান্য এনজাইমের ক্রিয়ায় L-ফিনাইলঅ্যালানিন নারিনজেনিনে রূপান্তরিত হয়। এরপর আরও কিছু এনজাইমের প্রভাবে জটিল অ্যাগ্লাইকোন এবং অ্যান্থোসায়ানিন গঠিত হয়।[৫৯]
জেনেটিক বিশ্লেষণ
[সম্পাদনা]জিনের ট্রান্সজেনেসিস (এক উদ্ভিদের জিন অন্যটিতে বসানো) প্রক্রিয়ার মাধ্যমে গাছের ভেতরে কীভাবে ফেনোলিক উপাদান তৈরি হয় এবং এনজাইমগুলো কীভাবে কাজ করে, তা নিয়ে গবেষণা করা সম্ভব। উদাহরণ হিসেবে বলা যায়, অ্যারাবিডোপসিস (এক ধরণের সর্ষে গোত্রীয় উদ্ভিদ) গাছের একটি বিশেষ জিন আছে যার নাম AtPAP1। এই জিনটি মূলত ওই গাছে অ্যান্থোসায়ানিন বা রঙের কণা তৈরি করতে সাহায্য করে। বিজ্ঞানীরা চাইলে এই জিনটি অন্য কোনো উদ্ভিদে ঢুকিয়ে দিয়ে সেখানেও চমৎকার রঙ বা রঞ্জক তৈরি করতে পারেন।[৬০]
ডাই-সেনসিটাইজড সৌর কোষ
[সম্পাদনা]আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করার ক্ষমতার কারণে অ্যান্থোসায়ানিনকে জৈব সৌর কোষে (organic solar cells) ব্যবহার করা হয়েছে।[৬১] সাধারণ সিলিকন দিয়ে তৈরি p-n জাংশন সৌর কোষের বদলে ডাই-সেনসিটাইজড সৌর কোষ ব্যবহার করার অনেকগুলো সুবিধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো এটি তৈরি করার উপাদানগুলো খুব সহজেই পাওয়া যায় এবং সিলিকন কোষের মতো এতে খুব বেশি নিখুঁত বা অতি-বিশুদ্ধ উপাদানের প্রয়োজন হয় না। এছাড়া এই কোষগুলো নমনীয় বা বাঁকানো যায় এমন স্তরের ওপর তৈরি করা সম্ভব, যা রোল-টু-রোল প্রিন্টিং পদ্ধতিতে (যেমনটা খবরের কাগজ ছাপা হয়) খুব দ্রুত এবং বড় আকারে উৎপাদনের জন্য একদম উপযুক্ত।[৬২]
প্রতিপ্রভ ধর্ম
[সম্পাদনা]অ্যান্থোসায়ানিনগুলোর মধ্যে এক ধরণের বিশেষ 'প্রতিপ্রভ' বা আলো বিকিরণ করার (fluoresce) ক্ষমতা রয়েছে। উদ্ভিদ কোষ নিয়ে গবেষণার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। এর বড় সুবিধা হলো, বাইরে থেকে অন্য কোনো কৃত্রিম ফ্লুরোফোর ছাড়াই সরাসরি জীবিত কোষের ছবি তোলা বা পর্যবেক্ষণ (live cell imaging) করা যায়। [৬৩] এছাড়াও জেনেটিক্যালি মডিফাইড বা রূপান্তরিত উপাদানগুলোকে দৃশ্যমানভাবে শনাক্ত করার জন্য সেগুলোর মধ্যে কৃত্রিমভাবে অ্যান্থোসায়ানিন উৎপাদনের বৈশিষ্ট্য যুক্ত করা যেতে পারে।[৬৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Davies, Kevin M. (২০০৪)। Plant pigments and their manipulation। Wiley-Blackwell। পৃ. ৬। আইএসবিএন ৯৭৮-১-৪০৫১-১৭৩৭-১।
- 1 2 3 Archetti, Marco; Döring, Thomas F.; Hagen, Snorre B.; এবং অন্যান্য (২০১১)। "Unravelling the evolution of autumn colours: an interdisciplinary approach"। Trends in Ecology & Evolution। ২৪ (3): ১৬৬–৭৩। ডিওআই:10.1016/j.tree.2008.10.006। পিএমআইডি 19178979।
- ↑ Andersen, Øyvind M (১৭ অক্টোবর ২০০১)। "Anthocyanins"। Encyclopedia of Life Sciences। John Wiley & Sons। ডিওআই:10.1038/npg.els.0001909। আইএসবিএন ৯৭৮-০-৪৭০-০১৬১৭-৬।
- 1 2 3 4 "Scientific opinion on the re-evaluation of anthocyanins (E 163) as a food additive"। EFSA Journal। ১১ (4)। European Food Safety Authority: ৩১৪৫। এপ্রিল ২০১৩। ডিওআই:10.2903/j.efsa.2013.3145।
- 1 2 3 EFSA Panel on Dietetic Products, Nutrition and Allergies (২০১০)। "Scientific Opinion on the substantiation of health claims related to various food(s)/food constituent(s) and protection of cells from premature aging, antioxidant activity, antioxidant content and antioxidant properties, and protection of DNA, proteins and lipids from oxidative damage pursuant to Article 13(1) of Regulation (EC) No 1924/20061"। EFSA Journal। ৮ (2): ১৪৮৯। ডিওআই:10.2903/j.efsa.2010.1752।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Flavonoids"। Micronutrient Information Center। Corvallis, Oregon: Linus Pauling Institute, Oregon State University। ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- 1 2 Qiu, Zhengkun; Wang, Xiaoxuan; Gao, Jianchang; Guo, Yanmei; Huang, Zejun; Du, Yongchen (৪ মার্চ ২০১৬)। "The Tomato Hoffman's Anthocyaninless Gene Encodes a bHLH Transcription Factor Involved in Anthocyanin Biosynthesis That Is Developmentally Regulated and Induced by Low Temperatures"। PLOS ONE। ১১ (3) e0151067। বিবকোড:2016PLoSO..1151067Q। ডিওআই:10.1371/journal.pone.0151067। আইএসএসএন 1932-6203। পিএমসি 4778906। পিএমআইডি 26943362।
- ↑ Breusegem, Frank Van; Dat, James F. (১ জুন ২০০৬)। "Reactive Oxygen Species in Plant Cell Death"। Plant Physiology (ইংরেজি ভাষায়)। ১৪১ (2): ৩৮৪–৩৯০। ডিওআই:10.1104/pp.106.078295। আইএসএসএন 1532-2548। পিএমসি 1475453। পিএমআইডি 16760492।
- ↑ Karageorgou P; Manetas Y (২০০৬)। "The importance of being red when young: anthocyanins and the protection of young leaves of Quercus coccifera from insect herbivory and excess light"। Tree Physiol। ২৬ (5): ৬১৩–৬২১। ডিওআই:10.1093/treephys/26.5.613। পিএমআইডি 16452075।
- ↑ Francis, F.J. (১৯৯৯)। Colorants। Egan Press। আইএসবিএন ৯৭৮-১-৮৯১১২৭-০০-৭।
- ↑ Stafford, Helen A. (১৯৯৪)। "Anthocyanins and betalains: evolution of the mutually exclusive pathways"। Plant Science। ১০১ (2): ৯১–৯৮। বিবকোড:1994PlnSc.101...91S। ডিওআই:10.1016/0168-9452(94)90244-5।
- ↑ Stommel J, Griesbach RJ (সেপ্টেম্বর ২০০৬)। "Twice as Nice Breeding Versatile Vegetables"। Agricultural Research Magazine, US Department of Agriculture। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Colour range within genus"। Meconopsis Group। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮।
- ↑ N. Marissen, W. G. van Doorn and U. van Meeteren, International Society for Horticultural Science গুগল বইয়ে Proceedings of the Eighth International Symposium on Postharvest Physiology of Ornamental Plants, 2005, পৃ. 248,
- ↑ Moura, Amália Soares dos Reis Cristiane de; Silva, Vanderlei Aparecido da; Oldoni, Tatiane Luiza Cadorin; এবং অন্যান্য (মার্চ ২০১৮)। "Optimization of phenolic compounds extraction with antioxidant activity from açaí, blueberry and goji berry using response surface methodology"। Emirates Journal of Food and Agriculture। ৩০ (3): ১৮০–১৮৯। ডিওআই:10.9755/ejfa.2018.v30.i3.1639।
- 1 2 Wu X; Gu L; Prior RL; এবং অন্যান্য (ডিসেম্বর ২০০৪)। "Characterization of anthocyanins and proanthocyanidins in some cultivars of Ribes, Aronia, and Sambucus and their antioxidant capacity"। Journal of Agricultural and Food Chemistry। ৫২ (26): ৭৮৪৬–৫৬। বিবকোড:2004JAFC...52.7846W। ডিওআই:10.1021/jf0486850। পিএমআইডি 15612766।
- ↑ Siriwoharn T; Wrolstad RE; Finn CE; এবং অন্যান্য (ডিসেম্বর ২০০৪)। "Influence of cultivar, maturity, and sampling on blackberry (Rubus L. Hybrids) anthocyanins, polyphenolics, and antioxidant properties"। Journal of Agricultural and Food Chemistry। ৫২ (26): ৮০২১–৩০। বিবকোড:2004JAFC...52.8021S। ডিওআই:10.1021/jf048619y। পিএমআইডি 15612791।
- ↑ Ogawa K; Sakakibara H; Iwata R; এবং অন্যান্য (জুন ২০০৮)। "Anthocyanin Composition and Antioxidant Activity of the Crowberry (Empetrum nigrum) and Other Berries"। Journal of Agricultural and Food Chemistry। ৫৬ (12): ৪৪৫৭–৬২। বিবকোড:2008JAFC...56.4457O। ডিওআই:10.1021/jf800406v। পিএমআইডি 18522397।
- ↑ Wada L; Ou B (জুন ২০০২)। "Antioxidant activity and phenolic content of Oregon caneberries"। Journal of Agricultural and Food Chemistry। ৫০ (12): ৩৪৯৫–৫০০। বিবকোড:2002JAFC...50.3495W। ডিওআই:10.1021/jf011405l। পিএমআইডি 12033817।
- ↑ Hosseinian FS; Beta T (ডিসেম্বর ২০০৭)। "Saskatoon and wild blueberries have higher anthocyanin contents than other Manitoba berries"। Journal of Agricultural and Food Chemistry। ৫৫ (26): ১০৮৩২–৮। বিবকোড:2007JAFC...5510832H। ডিওআই:10.1021/jf072529m। পিএমআইডি 18052240।
- ↑ Wu X; Beecher GR; Holden JM; এবং অন্যান্য (নভেম্বর ২০০৬)। "Concentrations of anthocyanins in common foods in the United States and estimation of normal consumption"। Journal of Agricultural and Food Chemistry। ৫৪ (11): ৪০৬৯–৭৫। বিবকোড:2006JAFC...54.4069W। ডিওআই:10.1021/jf060300l। পিএমআইডি 16719536।
- ↑ Fanning K; Edwards D; Netzel M; এবং অন্যান্য (নভেম্বর ২০১৩)। "Increasing anthocyanin content in Queen Garnet plum and correlations with in-field measures"। Acta Horticulturae। ৯৮৫ (985): ৯৭–১০৪। ডিওআই:10.17660/ActaHortic.2013.985.12।
- ↑ Hiemori M; Koh E; Mitchell A (এপ্রিল ২০০৯)। "Influence of Cooking on Anthocyanins in Black Rice (Oryza sativa L. japonica var. SBR)"। Journal of Agricultural and Food Chemistry। ৫৭ (5): ১৯০৮–১৪। বিবকোড:2009JAFC...57.1908H। ডিওআই:10.1021/jf803153z। পিএমআইডি 19256557।
- ↑ Takeoka G; Dao L; Full G; এবং অন্যান্য (সেপ্টেম্বর ১৯৯৭)। "Characterization of Black Bean (Phaseolus vulgaris L.) Anthocyanins"। Journal of Agricultural and Food Chemistry। ৪৫ (9): ৩৩৯৫–৩৪০০। বিবকোড:1997JAFC...45.3395T। ডিওআই:10.1021/jf970264d।
- ↑ Herrera-Sotero M; Cruz-Hernández C; Trujillo-Carretero C; Rodríguez-Dorantes M; García-Galindo H; Chávez-Servia J; Oliart-Ros R; Guzmán-Gerónimo R (২০১৭)। "Antioxidant and antiproliferative activity of blue corn and tortilla from native maize"। Chemistry Central Journal। ১১ (1): ১১০। ডিওআই:10.1186/s13065-017-0341-x। পিএমসি 5662526। পিএমআইডি 29086902।
- ↑ Butelli E, Titta L, Giorgio M, এবং অন্যান্য (২০০৮)। "Enrichment of tomato fruit with health-promoting anthocyanins by expression of select transcription factors"। Nat Biotechnol। ২৬ (11): ১৩০১–১৩০৮। ডিওআই:10.1038/nbt.1506। পিএমআইডি 18953354। এস২সিআইডি 14895646।
- 1 2 Muñoz-Espada, A. C.; Wood, K. V.; Bordelon, B.; এবং অন্যান্য (২০০৪)। "Anthocyanin Quantification and Radical Scavenging Capacity of Concord, Norton, and Marechal Foch Grapes and Wines"। Journal of Agricultural and Food Chemistry। ৫২ (22): ৬৭৭৯–৮৬। বিবকোড:2004JAFC...52.6779M। ডিওআই:10.1021/jf040087y। পিএমআইডি 15506816।
- 1 2 Ahmadiani, Neda; Robbins, Rebecca J.; Collins, Thomas M.; Giusti, M. Monica (২০১৪)। "Anthocyanins Contents, Profiles, and Color Characteristics of Red Cabbage Extracts from Different Cultivars and Maturity Stages"। Journal of Agricultural and Food Chemistry। ৬২ (30): ৭৫২৪–৩১। বিবকোড:2014JAFC...62.7524A। ডিওআই:10.1021/jf501991q। পিএমআইডি 24991694।
- ↑ Cevallos-Casals, BA; Byrne, D; Okie, WR; এবং অন্যান্য (২০০৬)। "Selecting new peach and plum genotypes rich in phenolic compounds and enhanced functional properties"। Food Chemistry। ৯৬ (2): ২৭৩–৩২৮। ডিওআই:10.1016/j.foodchem.2005.02.032।
- ↑ Sekido, Keiko; এবং অন্যান্য (২০১০)। "Efficient breeding system for red-fleshed apple based on linkage with S3-RNase allele in 'Pink Pearl'."। HortScience। ৪৫ (4): ৫৩৪–৫৩৭। ডিওআই:10.21273/HORTSCI.45.4.534।
- ↑ Oki, Tomoyuki; Kano, Mitsuyoshi; Watanabe, Osamu; Goto, Kazuhisa; Boelsma, Esther; Ishikawa, Fumiyasu; Suda, Ikuo (২০১৬)। "Effect of consuming a purple-fleshed sweet potato beverage on health-related biomarkers and safety parameters in Caucasian subjects with elevated levels of blood pressure and liver function biomarkers: a 4-week, open-label, non-comparative trial"। Bioscience of Microbiota, Food and Health। ৩৫ (3): ১২৯–১৩৬। ডিওআই:10.12938/bmfh.2015-026। পিএমসি 4965517। পিএমআইডি 27508114।
- ↑ Moriya, Chiemi; Hosoya, Takahiro; Agawa, Sayuri; Sugiyama, Yasumasa; Kozone, Ikuko; Shin-ya, Kazuo; Terahara, Norihiko; Kumazawa, Shigenori (৭ এপ্রিল ২০১৫)। "New acylated anthocyanins from purple yam and their antioxidant activity"। Bioscience, Biotechnology, and Biochemistry। ৭৯ (9): ১৪৮৪–১৪৯২। ডিওআই:10.1080/09168451.2015.1027652। পিএমআইডি 25848974। এস২সিআইডি 11221328।
- ↑ Choung, Myoung-Gun; Baek, In-Youl; Kang, Sung-Taeg; এবং অন্যান্য (ডিসেম্বর ২০০১)। "Isolation and determination of anthocyanins in seed coats of black soybean (Glycine max (L.) Merr.)"। J. Agric. Food Chem.। ৪৯ (12): ৫৮৪৮–৫১। বিবকোড:2001JAFC...49.5848C। ডিওআই:10.1021/jf010550w। পিএমআইডি 11743773।
- ↑ Krenn, L; Steitz, M; Schlicht, C; এবং অন্যান্য (নভেম্বর ২০০৭)। "Anthocyanin- and proanthocyanidin-rich extracts of berries in food supplements—analysis with problems"। Pharmazie। ৬২ (11): ৮০৩–১২। পিএমআইডি 18065095।
- ↑ Siriwoharn, T; Wrolstad, RE; Finn, CE; এবং অন্যান্য (ডিসেম্বর ২০০৪)। "Influence of cultivar, maturity, and sampling on blackberry (Rubus L. Hybrids) anthocyanins, polyphenolics, and antioxidant properties"। J Agric Food Chem। ৫২ (26): ৮০২১–৩০। বিবকোড:2004JAFC...52.8021S। ডিওআই:10.1021/jf048619y। পিএমআইডি 15612791।
- 1 2 Scott J (২৭ জানুয়ারি ২০১২)। "Purple tomato debuts as 'Indigo Rose'"। Oregon State University Extension Service, Corvallis। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ Zhang, Y.; Butelli, E.; De Stefano, R.; এবং অন্যান্য (২০১৩)। "Anthocyanins Double the Shelf Life of Tomatoes by Delaying Overripening and Reducing Susceptibility to Gray Mold"। Current Biology। ২৩ (12): ১০৯৪–১০০। বিবকোড:2013CBio...23.1094Z। ডিওআই:10.1016/j.cub.2013.04.072। পিএমসি 3688073। পিএমআইডি 23707429।
- ↑ Butelli, Eugenio; Titta, Lucilla; Giorgio, Marco; এবং অন্যান্য (নভেম্বর ২০০৮)। "Enrichment of tomato fruit with health-promoting anthocyanins by expression of select transcription factors"। Nature Biotechnology। ২৬ (11): ১৩০১–৮। ডিওআই:10.1038/nbt.1506। পিএমআইডি 18953354। এস২সিআইডি 14895646।
- ↑ Agati, Giovanni; Pinelli, Patrizia; Cortés Ebner, Solange; এবং অন্যান্য (মার্চ ২০০৫)। "Nondestructive evaluation of anthocyanins in olive (Olea europaea) fruits by in situ chlorophyll fluorescence spectroscopy"। Journal of Agricultural and Food Chemistry। ৫৩ (5): ১৩৫৪–৬৩। বিবকোড:2005JAFC...53.1354A। ডিওআই:10.1021/jf048381d। পিএমআইডি 15740006।
- ↑ Li, C. Y.; Kim, H. W.; Won, S. R.; এবং অন্যান্য (২০০৮)। "Corn husk as a potential source of anthocyanins"। Journal of Agricultural and Food Chemistry। ৫৬ (23): ১১৪১৩–৬। বিবকোড:2008JAFC...5611413L। ডিওআই:10.1021/jf802201c। পিএমআইডি 19007127।
- ↑ Vyas, P; Kalidindi, S; Chibrikova, L; এবং অন্যান্য (২০১৩)। "Chemical analysis and effect of blueberry and lingonberry fruits and leaves against glutamate-mediated excitotoxicity"। Journal of Agricultural and Food Chemistry। ৬১ (32): ৭৭৬৯–৭৬। বিবকোড:2013JAFC...61.7769V। ডিওআই:10.1021/jf401158a। পিএমআইডি 23875756।
- ↑ "Current EU approved additives and their E Numbers"। United Kingdom: Food Standards Agency। ২০১০। ৭ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 – Labelling of ingredients"। ৮ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১১।
- ↑ "Summary of Color Additives for Use in the United States in Foods, Drugs, Cosmetics, and Medical Devices"। US Food and Drug Administration। মে ২০১৫। ১১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭।
- ↑ "Summary of Color Additives for Use in the United States in Foods, Drugs, Cosmetics, and Medical Devices"। US Food and Drug Administration। মে ২০১৫। ১১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৭।
- ↑ Marathe, Sandesh J.; Shah, Nirali N.; Bajaj, Seema R.; Singhal, Rekha S. (১ এপ্রিল ২০২১)। "Esterification of anthocyanins isolated from floral waste: Characterization of the esters and their application in various food systems"। Food Bioscience (ইংরেজি ভাষায়)। ৪০ 100852। ডিওআই:10.1016/j.fbio.2020.100852। আইএসএসএন 2212-4292। এস২সিআইডি 233070680।
- ↑ De Rosso, VV; Morán Vieyra, FE; Mercadante, AZ; এবং অন্যান্য (অক্টোবর ২০০৮)। "Singlet oxygen quenching by anthocyanin's flavylium cations"। Free Radical Research। ৪২ (10): ৮৮৫–৯১। ডিওআই:10.1080/10715760802506349। এইচডিএল:11336/54522। পিএমআইডি 18985487। এস২সিআইডি 21174667।
- ↑ Lotito SB; Frei B (২০০৬)। "Consumption of flavonoid-rich foods and increased plasma antioxidant capacity in humans: cause, consequence, or epiphenomenon?"। Free Radic. Biol. Med.। ৪১ (12): ১৭২৭–৪৬। ডিওআই:10.1016/j.freeradbiomed.2006.04.033। পিএমআইডি 17157175।
- ↑ Williams RJ; Spencer JP; Rice-Evans C (এপ্রিল ২০০৪)। "Flavonoids: antioxidants or signalling molecules?"। Free Radical Biology & Medicine। ৩৬ (7): ৮৩৮–৪৯। ডিওআই:10.1016/j.freeradbiomed.2004.01.001। পিএমআইডি 15019969।
- 1 2 3 "Studies force new view on biology of flavonoids ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে", by David Stauth, EurekAlert!. Adapted from a news release issued by Oregon State University
- ↑ Kong, JM; Chia, LS; Goh, NK; এবং অন্যান্য (নভেম্বর ২০০৩)। "Analysis and biological activities of anthocyanins"। Phytochemistry। ৬৪ (5): ৯২৩–৩৩। বিবকোড:2003PChem..64..923K। ডিওআই:10.1016/S0031-9422(03)00438-2। পিএমআইডি 14561507।
- ↑ Andersen, Øyvind M.; Jordheim, Monica (২০০৮)। "Anthocyanins- food applications"। 5th Pigments in Food congress- for quality and health। University of Helsinki। আইএসবিএন ৯৭৮-৯৫২-১০-৪৮৪৬-৩।
- ↑ Woodward, G; Kroon, P; Cassidy, A; এবং অন্যান্য (জুন ২০০৯)। "Anthocyanin stability and recovery: implications for the analysis of clinical and experimental samples"। J. Agric. Food Chem.। ৫৭ (12): ৫২৭১–৮। বিবকোড:2009JAFC...57.5271W। ডিওআই:10.1021/jf900602b। পিএমআইডি 19435353।
- ↑ Fossen T; Cabrita L; Andersen OM (ডিসেম্বর ১৯৯৮)। "Colour and stability of pure anthocyanins influenced by pH including the alkaline region"। Food Chemistry। ৬৩ (4): ৪৩৫–৪৪০। ডিওআই:10.1016/S0308-8146(98)00065-X। এইচডিএল:10198/3206।
- ↑ Michaelis, Leonor; Schubert, M.P.; Smythe, C.V. (১ ডিসেম্বর ১৯৩৬)। "Potentiometric Study of the Flavins"। J. Biol. Chem.। ১১৬ (2): ৫৮৭–৬০৭। ডিওআই:10.1016/S0021-9258(18)74634-6।
- ↑ Jack Sullivan (১৯৯৮)। "Anthocyanin"। Carnivorous Plant Newsletter। ১ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০০৯।
- ↑ Nakajima, J; Tanaka, Y; Yamazaki, M; এবং অন্যান্য (জুলাই ২০০১)। "Reaction mechanism from leucoanthocyanidin to anthocyanidin 3-glucoside, a key reaction for coloring in anthocyanin biosynthesis"। The Journal of Biological Chemistry। ২৭৬ (28): ২৫৭৯৭–৮০৩। ডিওআই:10.1074/jbc.M100744200। পিএমআইডি 11316805।
- ↑ Kovinich, N; Saleem, A; Arnason, JT; এবং অন্যান্য (আগস্ট ২০১০)। "Functional characterization of a UDP-glucose:flavonoid 3-O-glucosyltransferase from the seed coat of black soybean (Glycine max (L.) Merr.)"। Phytochemistry। ৭১ (11–12): ১২৫৩–৬৩। বিবকোড:2010PChem..71.1253K। ডিওআই:10.1016/j.phytochem.2010.05.009। পিএমআইডি 20621794।
- ↑ Da Qiu Zhao; Chen Xia Han; Jin Tao Ge; এবং অন্যান্য (১৫ নভেম্বর ২০১২)। "Isolation of a UDP-glucose: Flavonoid 5-O-glucosyltransferase gene and expression analysis of anthocyanin biosynthetic genes in herbaceous peony (Paeonia lactiflora Pall.)"। Electronic Journal of Biotechnology। ১৫ (6)। ডিওআই:10.2225/vol15-issue6-fulltext-7।
- ↑ Li, Xiang; Gao, Ming-Jun; Pan, Hong-Yu; এবং অন্যান্য (২০১০)। "Purple canola: Arabidopsis PAP1 increases antioxidants and phenolics in Brassica napus leaves"। J. Agric. Food Chem.। ৫৮ (3): ১৬৩৯–১৬৪৫। বিবকোড:2010JAFC...58.1639L। ডিওআই:10.1021/jf903527y। পিএমআইডি 20073469।
- ↑ Cherepy, Nerine J.; Smestad, Greg P.; Grätzel, Michael; Zhang, Jin Z. (১৯৯৭)। "Ultrafast Electron Injection: Implications for a Photoelectrochemical Cell Utilizing an Anthocyanin Dye-Sensitized TiO
2 Nanocrystalline Electrode" (পিডিএফ)। The Journal of Physical Chemistry B। ১০১ (45): ৯৩৪২–৫১। ডিওআই:10.1021/jp972197w। - ↑ Grätzel, Michael (অক্টোবর ২০০৩)। "Dye-sensitized solar cells"। Journal of Photochemistry and Photobiology। ৪ (2): ১৪৫–৫৩। ডিওআই:10.1016/S1389-5567(03)00026-1।
- ↑ Wiltshire EJ; Collings DA (অক্টোবর ২০০৯)। "New dynamics in an old friend: dynamic tubular vacuoles radiate through the cortical cytoplasm of red onion epidermal cells"। Plant & Cell Physiology। ৫০ (10): ১৮২৬–৩৯। ডিওআই:10.1093/pcp/pcp124। পিএমআইডি 19762337।
- ↑ Kovinich, N; Saleem, A; Rintoul, TL; এবং অন্যান্য (আগস্ট ২০১২)। "Coloring genetically modified soybean grains with anthocyanins by suppression of the proanthocyanidin genes ANR1 and ANR2"। Transgenic Res.। ২১ (4): ৭৫৭–৭১। ডিওআই:10.1007/s11248-011-9566-y। পিএমআইডি 22083247। এস২সিআইডি 15957685।
আরও পড়ুন
[সম্পাদনা]- Andersen, O.M. (২০০৬)। Flavonoids: Chemistry, Biochemistry and Applications। Boca Raton FL: CRC Press। আইএসবিএন ৯৭৮-০-৮৪৯৩-২০২১-৭।
- Gould, K.; Davies, K.; Winefield, C., সম্পাদকগণ (২০০৮)। Anthocyanins: Biosynthesis, Functions, and Applications। Springer। আইএসবিএন ৯৭৮-০-৩৮৭-৭৭৩৩৪-৬।