অ্যান্টিগুয়া ও বার্বুডা জাতীয় অলিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | ANT |
| প্রতিষ্ঠিত | ১৯৬৫ |
| স্বীকৃত | ১৯৭৬ |
| মহাদেশীয় সংস্থা | পিএএসও |
| সদর দপ্তর | সেন্ট জন'স, অ্যান্টিগুয়া ও বার্বুডা |
| সভাপতি | ইপি শেত গ্রিন |
| মহাসচিব | ক্লিফ এল উইলিয়ামস |
| ওয়েবসাইট | antiguabarbudanoc |
অ্যান্টিগুয়া ও বার্বুডা জাতীয় অলিম্পিক কমিটি (ইংরেজি: Antigua and Barbuda National Olympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এএনটি দ্বারা পরিচিত) হলো অ্যান্টিগুয়া ও বার্বুডার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ১১ বছর পর ১৯৭৬ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর অ্যান্টিগুয়া ও বার্বুডার সেন্ট জন'সে অবস্থিত।
বর্তমানে অ্যান্টিগুয়া ও বার্বুডা জাতীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ইপি শেত গ্রিন, যিনি ২০০৫ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন ক্লিফ এল উইলিয়ামস।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৫ সালে অ্যান্টিগুয়া ও বার্বুডার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে অ্যান্টিগুয়া ও বার্বুডা জাতীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে।[১]
প্রতিষ্ঠার প্রায় এগারো বছর পর অ্যান্টিগুয়া ও বার্বুডা ১৯৭৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – Antigua and Barbuda [অলিম্পিডিয়া – অ্যান্টিগুয়া ও বার্বুডা]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Antigua and Barbuda [অ্যান্টিগুয়া ও বার্বুডা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)