বিষয়বস্তুতে চলুন

অ্যাডাম হ্যারি ওয়েবস্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডাম ওয়েবস্টার
২০২২ সালে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের হয়ে ওয়েবস্টার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যাডাম হ্যারি ওয়েবস্টার
জন্ম (1995-01-04) ৪ জানুয়ারি ১৯৯৫ (বয়স ৩১)
জন্ম স্থান চিচিস্টার, ইংল্যান্ড
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ব্রাইটন
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৪৮, ১৫ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অ্যাডাম হ্যারি ওয়েবস্টার (ইংরেজি: Adam Webster; জন্ম: ৪ জানুয়ারি ১৯৯৫; অ্যাডাম ওয়েবস্টার নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১২ সালে, ওয়েবস্টার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অ্যাডাম হ্যারি ওয়েবস্টার ১৯৯৫ সালের ৪ঠা জানুয়ারি তারিখে ইংল্যান্ডের চিচিস্টারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ওয়েবস্টার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Brighton & Hove Albion - Men's Team [ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন - পুরুষদের দল]brightonandhovealbion.com (ইংরেজি ভাষায়)। ব্রাইটন অ্যান্ড হোভ: ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাব। ৮ আগস্ট ২০১৯। ৯ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
  2. "Brighton & Hove Albion FC Squad Information 2022/2023" [ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাব দলীয় সদস্যের তথ্য ২০২২/২০২৩]premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ১২ আগস্ট ২০১৮। ৯ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]