অ্যাজ গুড অ্যাজ ইট গেটস
| অ্যাজ গুড অ্যাজ ইট গেটস | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
| ইংরেজি: As Good as It Gets | |
| পরিচালক | জেমস এল. ব্রুকস |
| প্রযোজক |
|
| চিত্রনাট্যকার |
|
| কাহিনিকার | মার্ক অ্যান্ড্রাস |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | হান্স জিমার |
| চিত্রগ্রাহক | জন বেইলি |
| সম্পাদক | রিচার্ড মার্কস |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | সনি পিকচার্স রিলিজিং |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৩৯ মিনিট |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $৫০ মিলিয়ন[১] |
| আয় | $৩১৪.১ মিলিয়ন[১] |
অ্যাজ গুড অ্যাজ ইট গেটস (ইংরেজি: As Good as It Gets) হল জেমস এল. ব্রুকস পরিচালিত ১৯৯৭ সালের মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। মার্ক অ্যান্ড্রাস ও ব্রুকস যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেন। এতে একজন মানবতাবিরোধী, গোঁড়া ও অত্যধিক-বাধ্যকারী ঔপন্যাসিক চরিত্রে জ্যাক নিকোলসন, দীর্ঘস্থায়ী অসুস্থ সন্তানসহ একক মা চরিত্রে হেলেন হান্ট ও সমকামী চিত্রশিল্পী চরিত্রে গ্রেগ কিনিয়ার অভিনয় করেন।
১৯৯৭ সালের ৬ই ডিসেম্বর রিজেন্সি ভিলেজ থিয়েটারে অ্যাজ গুড অ্যাজ ইট গেটস চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয় এবং ২৫শে ডিসেম্বর বড়দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি সমাদৃত হয় এবং ৫০ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণব্যয়ের বিপরীতে ৩১৪.১ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ব্যবসাসফল হয়। এটি ৭০তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৭টি মনোনয়ন লাভ করে। নিকোলসন শ্রেষ্ঠ অভিনেতা ও হান্ট শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করে, যার ফলে এটি অভিনয়ের প্রধান দুই বিভাগে পুরস্কার বিজয়ী সবচেয়ে সাম্প্রতিক চলচ্চিত্র। এটি এম্পায়ার সাময়িকীর "সর্বকালের সেরা ৫০০ চলচ্চিত্র" তালিকায় ১৪০তম স্থান অধিকার করে।[২]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- জ্যাক নিকোলসন - মেলভিন উডল
- হেলেন হান্ট - ক্যারল কনেলি
- গ্রেগ কিনিয়ার - সিমন বিশপ
- কিউবা গুডিং জুনিয়র - ফ্র্যাঙ্ক স্যাকস
- স্কিট উলরিখ - ভিনসেন্ট লোপিয়ানো
- শার্লি নাইট - বেভারলি কনেলি
- ইয়ার্ডলি স্মিথ - জ্যাকি সিমসন
- ল্যুপ অন্টিভেরস - নোর ম্যানিং
- জিল - ভের্ডল
- বিবি অস্টারওয়াল্ড - প্রতিবেশী নারী
- ব্রায়ান ডয়েল-মারি - কাজের লোক
- মিসি পাইল - ক্যাফে ২৪-এর পরিবেশনাকারী
- লেসলি স্টেফানসন - ক্যাফে ২৪-এর পরিবেশনাকারী
- শেন ব্ল্যাক - ব্রায়ান, ক্যাফে ২৪-এর পরিবেশনাকারী
- র্যান্ডল ব্যাটিনকফ - ক্যারলের প্রেমিক
- জেসি জেমস - স্পেন্সার "স্পেন্স" কনেলি
- জেমি কেনেডি - রাস্তার লোক
- জাস্টিন হারউইক - রাস্তার লোক
- মায়া রুডলফ - মহিলা পুলিশ কর্মকর্তা
- লরেন্স ক্যাসডান - ডক্টর গ্রিন
- উড হ্যারিস - ক্যাফে ২৪-এর বাসবয়
- জুলি বেঞ্জ - অভ্যর্থনাকারী
- হ্যারল্ড রেমিস - ডক্টর মার্টিন বেটস
- ড্যানিয়েল স্পেন্সার - পশুচিকিত্সক
- টড সলন্ডস - বাসের ব্যক্তি
- টম ম্যাকগোয়ান - মাস্টার
বক্স অফিস
[সম্পাদনা]অ্যাজ গুড অ্যাজ ইট গেটস বক্স অফিসে ব্যবসাসফল হয়। এটি প্রথম সপ্তাহান্তে ১২.৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে টাইটানিক ও টুমরো নেভার ডাইস-এর পর বক্স অফিসে তৃতীয় স্থান দখল করে।[৩][৪][৫] এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ১৪৮ মিলিয়ন মার্কিন ডলার এবং বিশ্বব্যাপী ৩১৪.১ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।[১] এটি ব্যাটম্যান (১৯৮৯)-এর পর জ্যাক নিকোলসনের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Box office statistics for As Good as It Gets (1997)"। বক্স অফিস মোজো। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৫।
- ↑ "Empire Features"। এম্পায়ার। ১৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৫।
- ↑ উইলসন, জেফ (৩০ ডিসেম্বর ১৯৯৭)। "'Scream 2' losing its voice at box office"। দ্য ডেইলি নিউজ। পৃ. ৮। ১৩ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৫ – নিউজপেপার্স.কম এর মাধ্যমে।

- ↑ "Weekend Box Office Results for December 26–28, 1997"। বক্স অফিস মোজো। ২৩ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৫।
- ↑ "Top 10 movies for the weekend of December 26–28"। দ্য টাইমস অব নর্থওয়েস্ট ইন্ডিয়ানা। মানস্টার, ইন্ডিয়ানা। ২ জানুয়ারি ১৯৯৮। পৃ. ২৩। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৫ – নিউজপেপার্স.কম এর মাধ্যমে।
- ↑ "Batman (1989)"। বক্স অফিস মোজো। ১১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে As Good as It Gets
- ইন্টারনেট মুভি ডেটাবেজে As Good as It Gets (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে As Good as It Gets
- বক্স অফিস মোজোতে As Good as It Gets (ইংরেজি)
- রটেন টম্যাটোসে As Good as It Gets
- দ্য নিউ ইয়র্ক টাইমস-এ As Good as It Gets
- অলমিউজিকে As Good as It Gets soundtrack review
| পুরস্কার | ||
|---|---|---|
| পূর্বসূরী দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস |
শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী | উত্তরসূরী এরপর কোন চলচ্চিত্র এই মর্যাদা অর্জন করেনি |
- ১৯৯৭-এর চলচ্চিত্র
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৯৭-এর এলজিবিটিকিউ সম্পর্কিত চলচ্চিত্র
- ১৯৯৭-এর প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ইংরেজি ভাষার এলজিবিটিকিউ সম্পর্কিত চলচ্চিত্র
- ইংরেজি ভাষার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র
- মার্কিন এলজিবিটিকিউ সম্পর্কিত চলচ্চিত্র
- মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র
- গ্রেসি ফিল্মসের চলচ্চিত্র
- ট্রাইস্টার পিকচার্সের চলচ্চিত্র
- সনি পিকচার্স রিলিজিংয়ের চলচ্চিত্র
- জেমস এল. ব্রুকস পরিচালিত চলচ্চিত্র
- জেমস এল. ব্রুকস প্রযোজিত চলচ্চিত্র
- জেমস এল. ব্রুকসের চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- হান্স জিমার সুরারোপিত চলচ্চিত্র
- মা-ছেলে সম্পর্ক সম্পর্কে চলচ্চিত্র
- লেখক সম্পর্কিত চলচ্চিত্র
- নিউ ইয়র্ক শহরের পটভূমিতে চলচ্চিত্র
- বল্টিমোরের পটভূমিতে চলচ্চিত্র
- নিউ ইয়র্ক শহরে ধারণকৃত চলচ্চিত্র
- শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী চলচ্চিত্র
- ১৯৯৭-এর মার্কিন চলচ্চিত্র
- ১৯৯৭-এর ইংরেজি ভাষার চলচ্চিত্র
- সমকামী পুরুষ সম্পর্কিত চলচ্চিত্র