বিষয়বস্তুতে চলুন

অ্যাক্রোজোম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যাক্রোজোম (ইংরেজি: Acrosome) হল শুক্রাণুর অগ্রভাগে অবস্থিত উৎসেচক পূর্ণ থলি, যা নিউক্লিয়াসকে ঢেকে রাখে। এর উৎসেচকগুলি (মূলত হায়ালুরনিডেজ, অ্যাক্রোসিন)[] ডিম্বাণুর প্রাচীর নষ্ট করে নিষেক ক্রিয়ায় সাহায্য করে।[] এটি গলগি বস্তুর পরিবর্তনের ফলে সৃষ্ট।

মানব শুক্রাণুর গঠন

এর গঠন অসম্পূর্ণ হলে গ্লোবোজুস্পার্মিয়া রোগ হয়, যাতে শুক্রাণুর মাথা গোলাকার হয় ও অ্যাক্রোজোম গঠন ঠিকমতো হয়না। ফলে পুরুষদের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।[]


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "acrosome definition - Dictionary - MSN Encarta"। ১৪ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০০৭
  2. Larson, Jennine L.; Miller, David J. (১৯৯৯)। "Simple histochemical stain for acrosomes on sperm from several species"। Molecular Reproduction and Development (ইংরেজি ভাষায়)। ৫২ (4): ৪৪৫–৪৪৯। ডিওআই:10.1002/(SICI)1098-2795(199904)52:4<445::AID-MRD14>3.0.CO;2-6আইএসএসএন 1098-2795পিএমআইডি 10092125এস২সিআইডি 24542696
  3. Hermann Behre; Eberhard Nieschlag (২০০০)। Andrology : Male Reproductive Health and Dysfunction। Berlin: Springer। পৃ. ১৫৫। আইএসবিএন ৩-৫৪০-৬৭২২৪-৯