অহীন্দ্র চৌধুরী
অহীন্দ্র চৌধুরী | |
|---|---|
![]() অহীন্দ্র চৌধুরী | |
| জন্ম | অহীন্দ্র চৌধুরী ৬ আগস্ট ১৮৯৫ বেলেঘাটা কলকাতা ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ৫ নভেম্বর ১৯৭৪ (বয়স ৭৯) |
| জাতীয়তা | |
| পেশা | অভিনেতা, পরিচালক |
| কর্মজীবন | ১৯২১ - ১৯৭৪ |
| পিতা-মাতা | চন্দ্রভূষণ চৌধুরী (পিতা) পঙ্কজিনী দেবী (মাতা) |
| পুরস্কার | পদ্মশ্রী সংগীত নাটক অকাদেমি পুরস্কার |
অহীন্দ্র চৌধুরী (৬ই আগস্ট, ১৮৯৫ - ৫ই নভেম্বর, ১৯৭৪) একজন ভারতীয় অভিনেতা, পরিচালক, মঞ্চনাটকশিল্পী[১][২] এবং বায়স্কোপ নাটক ভিত্তিক কলকাতা কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান ফটো প্লে সিন্ডিকেট এর সহ-প্রতিষ্ঠাতা।[৩][৪] ১৯৫৮ সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কার বিজয়ী।[৫] চলচ্চিত্রজগতে তার অবদানের জন্য ১৯৬৩ সালে ভারত সরকার, ভারতের চতুর্থ বেসামরিক পদক পদ্মশ্রী তাকে প্রদান করেন। [৬]
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]অহীন্দ্র চৌধুরী ১৮৯৬ (মতান্তরে ১৮৯৫) সালের ৬ আগস্ট [৭] ভারতের পশ্চিম বঙ্গের কলকাতার বেলেঘাটায় মামার বাড়িতে জন্ম গ্রহণ করেন। পিতা চন্দ্রভূষণ চৌধুরী ও মাতা পঙ্কজিনী দেবী।[৮] [১] চক্রবেড়িয়ার শিশু বিদ্যালয় থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন, পরবর্তীতে ১৯১১ সালে কলকাতার লন্ডন মিশনারি থেকে শিক্ষা জীবন সমাপ্ত করেন।[১] ১৯২১ সালে প্রফুল্ল ঘোষের সাথে বায়স্কোপ নাটকের প্রতিষ্ঠান ফটো প্লে সিন্ডিকেট প্রতিষ্ঠা করেন এবং এর মধ্য দিয়েই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। এর দুই বছর পর হেমচন্দ্র মুখার্জি পরিচালিত ও অভিনীত Soul of a Slave চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন। [১]
১৯৩১ সালে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের ঋষির প্রেম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। ১৯৫৭ সালের ১১ই সেপ্টেম্বর কলকাতার মিনারভা থিয়েটারে শাজাহান নামের নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগত হয়ে অবসর নেন। [১] বছর কয়েকপর, ১৯৭৪ সালে তাকে আবারও শ্রাবণ সন্ধ্যা নামের একটি চলচ্চিত্রে দেখা যায়। [৯] তিনি ৮৯টি চলচ্চিত্রে অভিনয় করেন,[১০] Soul of a Slave চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন এবং দুটি চলচ্চিত্র পরিচালনা করেন। [১১]
১৯৭৪ সালের ৪ নভেম্বর, ৮০ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। [১২]
চলচ্চিত্র
[সম্পাদনা]অভিনেতা হিসেবে
[সম্পাদনা]| সাল | শিরোনাম | পরিচালক | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯২৩ | Soul of a Slave | হেমচন্দ্র মুখার্জি | |
| ১৯২৪ | মিশার রাণী | জ্যোতিষ ব্যনার্জি | |
| প্রেমঅঞ্জলী | জ্যোতিষ ব্যনার্জি | ||
| ১৯২৭ | দূর্গেশ নন্দিনী | প্রিয়নাথ এন. গাঙ্গুলি | |
| ১৯২৮ | শাস্তি কি শান্তি | জ্যোতিষ ব্যনার্জি | |
| ১৯৩০ | রাজ সিংহা | জ্যোতিষ ব্যনার্জি | |
| ১৯৩১ | ঋষির প্রেম | জ্যোতিষ ব্যনার্জি | |
| ১৯৩২ | বিষ্ণুমায়া | জ্যোতিষ ব্যনার্জি | |
| কৃষ্ণকান্তের উইল | জ্যোতিষ ব্যনার্জি | ||
| Prahlad (হিন্দি) | কাঞ্জিভাই রাথর | ||
| ১৯৩৩ | সীতা | শিশির কুমার ভাদুরি | |
| ১৯৩৪ | চাঁদ সওদাগর | প্রফুল্ল রায় | |
| মহুয়া | হীরেন বোস | ||
| রূপ লেখা | পি.সি. বড়ুয়া | ||
| Dakshayajna | জ্যোতিষ ব্যনার্জি | ||
| ১৯৩৫ | বিদ্রোহী | ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি | |
| Balidan (হিন্দি) | প্রফুল্ল রায় | ||
| ১৯৩৬ | Dalit Kusum (হিন্দি) | এম.এল. টন্ডন | |
| সোনার সংসার | দেবাকি বোস | ||
| সরলা | প্রেমাঙ্কুর অতর্থি | ||
| রজনী | জ্যোতিষ ব্যনার্জি | ||
| কৃষ্ণ সুধামা | ফানি বার্মা | ||
| ১৯৩৭ | প্রবাস মিলন | ফানি বার্মা | |
| Talkie of Talkies | শিশির কুমার ভাদুরি | ||
| ইন্দিরা | তড়িত বোস | ||
| Samaj Patan (হিন্দি) | প্রফুল্ল রায় | ||
| ১৯৩৮ | দেবী ফুলারা | তিনকড়ি চক্রবর্তী | |
| অভিন্ন | মধু বোস | ||
| ১৯৩৯ | যক্ষের ধন | হরিচরণ বাঞ্জা | |
| বামনাবতার | হরিচরণ বাঞ্জা | ||
| রিক্তা | সুশীল মজুমদার | ||
| নাড়া নারায়ন | জ্যোতিষ ব্যনার্জি | ||
| জৈনক নন্দিনী | ফানি বার্মা | ||
| চাণক্য | শিশির কুমার ভাদুরি | ||
| ১৯৪০ | ডক্টর | ফানি মজুমদার, সুবোধ মিত্র | |
| শুকতারা | নিরঞ্জন পাল | ||
| কমেলি কামিনী | ফানি বার্মা, নিরমল গোস্বামী | ||
| ১৯৪১ | অবতার | প্রেমাঙ্কুর অতর্থি | |
| উত্তরায়ণ | পি.সি. বড়ুয়া | ||
| নন্দীনী | সাইলাজানান্দ মুখার্জি | ||
| কারণ অর্জুন | জ্যোতিষ ব্যানার্জি, সতিস দাসগুপ্ত | ||
| এপার ওপার | চিত্তা বোস, সুকুমার দাসগুপ্ত | ||
| Doctor (হিন্দি) | সুবোধ মিত্র | ||
| ১৯৪২ | জীবন সঙ্গী | গুণময় ব্যানার্জি | |
| মিনাক্ষ্মী | মধু বোস | ||
| জয়াব | পি.সি. বড়ুয়া | ||
| অভয়ের বিয়ে | সুশীল মজুমদার | ||
| ১৯৪৩ | যোগাযোগ | সুশীল মজুমদার | |
| দেওয়ানা | হীমেন গুপ্ত | ||
| দেবর | জ্যোতিষ ব্যনার্জি | ||
| ১৯৪৪ | মাটির ঘর | হরিচরণ বাঞ্জা | |
| নন্দিতা | সুকুমার দাসগুপ্ত | ||
| Sandhi (হিন্দি) | অপূর্ব মিত্র | ||
| ১৯৪৫ | Ban Phool (হিন্দি) | নিরেন লাহিড়ী | |
| বন্দিতা | হেমন্ত গুপ্ত | ||
| দুই পুরুষ | সুবোধ মিত্র | ||
| মানে না মানে | সাইলাজানান্দ মুখার্জি | ||
| কলঙ্কিনী | জ্যোতিষ ব্যনার্জি | ||
| ১৯৪৬ | সালেহ্ | অপূর্ব কুমার মিত্র | |
| প্রেম কি দুনিয়া | জ্যোতিষ ব্যনার্জি | ||
| পথের সাথী | নরেশ মিত্র | ||
| মন্দির | নরেশ মিত্র | ||
| Suleh (হিন্দি) | অপুরা মিত্র | ||
| ১৯৪৭ | বার্মার পথে | হিরেন্ময় সেন | |
| অলোক আনন্দ | রতন চ্যাটার্জি | ||
| অভিযোগ | সুশীল মজুমদার | ||
| ১৯৪৮ | বিচারক | দেব নারায়ণ গুপ্ত | |
| স্যার শঙ্করনাথ | দেবাকি বোস | ||
| কালো ঘোড়া | জ্যোতিষ ব্যনার্জি | ||
| জয় যাত্রা | নিরেন লাহিড়ী | ||
| ঘুমিয়ে আছে গ্রাম | সাইলাজানান্দ মুখার্জি | ||
| ১৯৪৯ | দাসীপুত্র | দেব নারায়ণ গুপ্ত | |
| অভিযাত্রা | সুকুমার দাসগুপ্ত | ||
| নিরুদ্দেশ | নিরেন লাহিড়ী | ||
| বন্ধুর পথ | চিত্তা বোস | ||
| Nirdosh Abla (হিন্দি) | |||
| ১৯৫০ | Pattharar Kahini | দেব নারায়ণ গুপ্ত | |
| বিদ্যাসাগর | কালি প্রসাদ ঘোষ | ||
| মাইকেল মধসূদন | মধু বোস | ||
| ১৯৫১ | দত্ত | সাম্যেন মুখোপাধ্যায় | [১৩][১৪] |
| ১৯৫২ | বিদ্যাসাগর | কালি প্রসাদ ঘোষ | |
| ১৯৫৪ | মন্ত্র শক্তি | চিত্তা বোস | |
| ১৯৫৫ | দেবার্ত | হরিদাস ভট্টাচার্য | |
| কঙ্কাবতীর ঘাট | চিত্তা বোস | ||
| বীর হাম্বীর | শ্যাম দাস | ||
| ১৯৫৬ | শ্যামলী | অজয় কর | |
| পরাধীন | মধু বোস | ||
| চির কুমার সভা | দেবাকি বোস | ||
| ১৯৫৭ | নীলাচলে মহাপ্রভু | কার্তিক চট্টোপাধ্যায় | |
| ১৯৭৪ | শ্রাবণ সন্ধ্যা | বীরেশ্বর বসু | |
পরিচালক হিসেবে
[সম্পাদনা]- কৃষ্ণ শখা(১৯২৭)
- ভিপ্রনারায়ন (১৯৩৭)
চিত্রনাট্যকার হিসেবে
[সম্পাদনা]- Soul of a Slave (১৯২৩)
সম্মাননা
[সম্পাদনা]- ১৯৫৮-তে 'সঙ্গীত নাটক আকাদেমি' কর্তৃক পুরস্কৃত হন।[৫]
- ১৯৬৭-তে 'রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়' হতে ডি-লিট উপাধি গ্রহণ করেন।
- ১৯৭২-এ নাট্য শতবার্ষিকী উৎসবে স্টার থিয়েটার পদক লাভ করেন।[১৫]
- কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'গিরিশ অধ্যাপক' হিসেবে বক্তৃতা প্রদান করেন।[১]
- ১৯৭৮ খ্রিস্টাব্দে কলকাতার চেতলায় ৫ আগস্ট অহীন্দ্র মঞ্চ গঠিত হয়।[১৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 "Go Molo Biography"। Go Molo Biography। ২০০৮। ২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।
- ↑ "I Baburao"। I Baburao। ২০১৫। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।
- ↑ "Westminster research" (পিডিএফ)। Westminster research। ২০১৫। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।
- ↑ "The Indian Stage Vol. IV"। Internet Archive। ২০১৫। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।
- 1 2 "Sangeet Natak Akademi award"। Sangeet Natak Akademi। ২০১৫। ৩০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।
- ↑ "Padma Shri" (পিডিএফ)। Padma Shri। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৪।
- ↑ "Enter 10 Buzz"। Enter 10 Buzz। ২০১৫। ৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।
- ↑ "অর্জুনের ভূমিকায় অভিনয়ের জন্য শিখেছিলেন তির-ধনুক চালনা"। আনন্দবাজার পত্রিকা । ১২ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৫।
- ↑ "Know Your Films"। Know Your Films। ২০১৫। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "KYF Profile"। Know Your Films। ২০১৫। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।
- ↑ "IMDB Filmography"। IMDB। ২০১৫। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।
- ↑ "IMDB Profile"। IMDB Profile। ২০১৫। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।
- ↑ YouTube
- ↑ Moviebuff
- ↑ http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80,_%E0%A6%85%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0_%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%B8%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF
- ↑ প্রাত্যহিক, আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ৫ ই আগস্ট ২০২২ তারিখে প্রচারিত
আরও দেখুন
[সম্পাদনা]আরও পড়ুন
[সম্পাদনা]- শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (২০০৬)। Natasurya Ahindra Choudhury: Jiban-Alekhya। কলকাতা এম.সি. সরকার এন্ড সন্স। পৃ. ১১২। ওসিএলসি 70776090।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অহীন্দ্র চৌধুরী (ইংরেজি)
- মধু বোস (পরিচালক), পৃথ্বীরাজ কাপুর, সাধনা বোস, অহীন্দ্র চৌধুরী (১৯৪১)। Raj Narthaki (ইউটিউব ভিডিও)। Wadia Movietone।
- বাঙালি অভিনেতা
- ১৮৯৫-এ জন্ম
- ১৯৭৪-এ মৃত্যু
- কলকাতার অভিনেতা
- কলকাতার চলচ্চিত্র পরিচালক
- পদ্মশ্রী প্রাপক
- সংগীত নাটক অকাদেমি পুরস্কার প্রাপক
- ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ভারতীয় ব্যক্তি
- কলকাতা জেলার ব্যক্তি
- হিন্দি ভাষার চলচ্চিত্র পরিচালক
- সাহিত্য ও শিক্ষায় পদ্মশ্রী প্রাপক
- ১৮৯৬-এ জন্ম
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় পুরুষ চিত্রনাট্যকার
- ২০শ শতাব্দীর ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- ২০শ শতাব্দীর ভারতীয় চিত্রনাট্যকার
- ২০শ শতাব্দীর ভারতীয় পুরুষ লেখক
