বিষয়বস্তুতে চলুন

অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি
অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি logo
দেশ/অঞ্চল অস্ট্রেলিয়া
কোডAUS
প্রতিষ্ঠিত১৯২০; ১০৫ বছর আগে (1920)
স্বীকৃত১৯২০
মহাদেশীয়
সংস্থা
ওএনওসি
সদর দপ্তরসিডনি, অস্ট্রেলিয়া
সভাপতিইয়ান চেস্টারম্যান
মহাসচিবমার্ক আরবিব
ওয়েবসাইটwww.olympics.com.au

অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি (ইংরেজি: Australian Olympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এইউএস দ্বারা পরিচিত) হলো অস্ট্রেলিয়ার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত।

বর্তমানে অস্ট্রেলীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়ান চেস্টারম্যান, যিনি ২০২২ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন মার্ক আরবিব।[২]

ইতিহাস

[সম্পাদনা]

১৯২০ সালে অস্ট্রেলিয়ার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। জেমস টেইলর এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯২০ হতে ১৯৪৪ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]

প্রতিষ্ঠার পূর্বেই অস্ট্রেলিয়া ১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯২৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Olympedia – Australia [অলিম্পিডিয়া – অস্ট্রেলিয়া]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. ↑ Australia [অস্ট্রেলিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ওশেনিয়া জাতীয় অলিম্পিক কমিটি