বিষয়বস্তুতে চলুন

অস্ট্রেলিয়া এ ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্ট্রেলিয়া এ
Australia A
দলের তথ্য
প্রতিষ্ঠা১৯৯৪–৯৫
দাপ্তরিক ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

প্রথম শ্রেণীর

লিস্ট এ

অস্ট্রেলিয়া এ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী একটি ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের দ্বিতীয় দল।

পটভূমি

[সম্পাদনা]

১৯৯৪-৯৫ মৌসুমের অস্ট্রেলীয় গ্রীষ্মে, (তৎকালীন) বেনসন এন্ড হেজেস বিশ্ব সিরিজ কাপকে প্রসারিত করে স্বাভাবিক তিনটি দলের পরিবর্তে চারটি দলকে অন্তর্ভুক্ত করা হয় - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া এ (যদিও অস্ট্রেলিয়া এ এর সাথে জড়িত খেলাগুলি অফিসিয়াল একদিনের আন্তর্জাতিক হিসাবে বিবেচিত হয় না)। বিস্ময়কর ফলাফলে, অস্ট্রেলিয়া এ দল (অধিনায়ক ড্যামিয়েন মার্টিন এবং রিকি পন্টিং, ম্যাথু হেইডেন এবং গ্রেগ ব্লেওয়েটের পাশাপাশি অভিজ্ঞ - উইকেট-রক্ষক ফিল এমরি এবং পেসার পল রেইফেল এবং মার্ভ হিউজ) ইংল্যান্ডকে সিরিজ থেকে বহিষ্কার করে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বেস্ট অফ-৩ ফাইনালে চলে যায়। তারা ২–০ ব্যবধানে পরাজিত হয়েছিল, তবে এটি নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার পরবর্তী প্রজন্মের দক্ষতার প্রদর্শন ছিল। ১৯৯৪-৯৫ এ দলের অনেক খেলোয়াড় পরবর্তীতে অস্ট্রেলিয়ার পক্ষে খেলেছেন।

পূর্ববর্তী সময়ে, অস্ট্রেলিয়া প্রায়শই জাতীয় নির্বাচনের প্রান্তে থাকা খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দ্বিতীয় একাদশের দলকে বিদেশ সফরে পাঠাত। ১৯৪৯-৫০ ও ১৯৫৯-৬০ মৌসুমে নিউজিল্যান্ডে এ ধরনের ঘটনা ঘটে।

একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়া এ দলের রঙ অস্ট্রেলিয়ার মতোই ছিল, কেবল বোতল সবুজের পরিবর্তে গাঢ় সবুজ এবং ওয়াটল গোল্ডের পরিবর্তে ক্যানারি হলুদ রঙ ছিল।

বর্তমান দলীয় সদস্য

[সম্পাদনা]

২০২২ সালের শ্রীলঙ্কা সফরের জন্য অস্ট্রেলিয়া এ দলের নাম ঘোষণা করা হয়েছিল।[]

ক্রম. নাম জন্ম তারিখ ব্যাটিং শৈলী বোলিং শৈলী রাজ্য দল
ব্যাটসম্যান
১৪মার্কাস হ্যারিস২১ জুলাই ১৯৯২ (বয়স ৩৩)ডানহাতিডানহাতি অফ ব্রেকভিক্টোরিয়া
২৭হেনরি হান্ট৭ জানুয়ারি ১৯৯৭ (বয়স ২৯)ডানহাতিডানহাতি মিডিয়ামদক্ষিণ অস্ট্রেলিয়া
৩৪ট্রাভিস হেড২৯ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩২)বাঁহাতিডানহাতি অফ ব্রেকদক্ষিণ অস্ট্রেলিয়া
৫৩নিক ম্যাডিনসন২১ ডিসেম্বর ১৯৯১ (বয়স ৩৪)বাঁহাতিবাঁহাতি অর্থোডক্স স্পিনভিক্টোরিয়া
৭২ম্যাট রেনশ২৮ মার্চ ১৯৯৬ (বয়স ২৯)বাঁহাতিডানহাতি অফ ব্রেককুইন্সল্যান্ড
অলরাউন্ডার
নাথান ম্যাকঅ্যান্ড্রু ১৪ জুলাই ১৯৯৩ (বয়স ৩২)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়ামদক্ষিণ অস্ট্রেলিয়া
২০অ্যারন হার্ডি৭ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৭)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্টপশ্চিম অস্ট্রেলিয়া
উইকেট-রক্ষক
২২জোশ ফিলিপ১ জুন ১৯৯৭ (বয়স ২৮)ডানহাতিডানহাতি মিডিয়ামপশ্চিম অস্ট্রেলিয়া
৪৮জশ ইংলিশ৪ মার্চ ১৯৯৫ (বয়স ৩০)ডানহাতিপশ্চিম অস্ট্রেলিয়া
৫৯জিমি পিয়ারসন১৩ অক্টোবর ১৯৯২ (বয়স ৩৩)ডানহাতিকুইন্সল্যান্ড
বোলার
১৬মার্ক স্টেকেটি১৭ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩২)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়ামকুইন্সল্যান্ড
১৯স্কট বোল্যান্ড১১ এপ্রিল ১৯৮৯ (বয়স ৩৬)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়ামভিক্টোরিয়া
২৬তানভীর সংঘ২৬ নভেম্বর ২০০১ (বয়স ২৪)ডানহাতিডানহাতি লেগ ব্রেকনিউ সাউথ ওয়েলস
২৮টড মার্ফি১৫ নভেম্বর ২০০০ (বয়স ২৫)ডানহাতিডানহাতি অফ ব্রেকভিক্টোরিয়া
৩০ ম্যাথু কুহনেমান ২০ সেপ্টেম্বর ১৯৯৬ (বয়স ২৯)বাঁহাতিবাঁহাতি অর্থোডক্স স্পিনকুইন্সল্যান্ড
৪১জন হল্যান্ড২৯ মে ১৯৮৭ (বয়স ৩৮)ডানহাতিবাঁহাতি অর্থোডক্স স্পিনভিক্টোরিয়া

কোচিং স্টাফ

[সম্পাদনা]

২০২৩ সালের এপ্রিলে অস্ট্রেলিয়া এ দলের নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে নিম্নোক্ত কোচিং প্যানেলের নাম ঘোষণা করা হয়েছিল।[]

অবস্থান নাম
প্রধান কোচ এ্যাডাম ভোজেস
ব্যাটিং কোচ থিলান সামারাবীরা
বোলিং কোচ স্কট প্রেস্টউইজ

সাবেক খেলোয়াড়

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Smith, Martin। "Boland shines as seamers lead the way for Australia A"cricket.com.au। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২
  2. "Spencer Johnson on Ashes radar after being named in Australia A squad"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]