অসলো ফাগোটকর
অসলো ফাগোটকর হল একটি নরওয়েজীয় সমকামী গায়কদল / প্রদর্শন দল, এটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল[১] এবং এই দলে ৩৫-৪০ জন সমকামী পুরুষ রয়েছে। এই গায়কদলটি তার বৈচিত্র্যময় ভাণ্ডারের জন্য পরিচিত। এদের আর একটি পরিচিতির কারণ হলো মাঝে মাঝে পুরোন ক্লাসিক গান এবং নতুন সমসাময়িক জনপ্রিয় গান হাস্যরসাত্মক পদ্ধতিতে পরিবেশন করা। এই গায়কদলটির সাধারণ ব্যবস্থাপনা করেছেন স্টেইনার স্বেন্ডসেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন থেরেসা কিনজলার এরিকসেন।
অসলো ফাগোটকর দলের নামের আক্ষরিক অর্থ অসলো বাসসুন গায়কদল,[২] এটি একটি শব্দ-খেলা, কারণ নরওয়েজীয় শব্দ "ফ্যাগট" (যার অর্থ "বাসসুন") এবং ইংরেজি অপমানসূচক শব্দ "ফ্যাগট"-এর মধ্যে ধ্বনিগত মিল রয়েছে। এই গায়কদল প্রতি বছর দুটি নিয়মিত কনসার্ট সিরিজ পরিবেশন করে, প্রথমটি গ্রীষ্মের সময়, সাধারণত চ্যাট নয়ার থিয়েটারে এবং অপরটি ক্রিসমাসে সাধারণত অসলোর লিলেবার্গ গির্জায় অনুষ্ঠিত হয়।[৩] অনুষ্ঠানস্থলে রেকর্ড পরিমান উপস্থিতি দেখা যায়। গ্রীষ্মকালীন কনসার্টে ঐতিহ্যগতভাবে একজন বিশিষ্ট শিল্পীকে তাদের সাথে পরিবেশনার জন্য আমন্ত্রণ জানানো হয়, যাঁদের মধ্যে রয়েছেন টিটেন টেই, এলি রাইগ, জোনাস গার্ডেল এবং ইনগ্রিড বিজারনভ। এই গায়কদলটি বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে অংশগ্রহণ করে এবং নরওয়ের জাতীয় টিভি চ্যানেলগুলোতেও এটি জনপ্রিয়।
অসলো ফাগোটকর দলটি বিশিষ্ট শিল্পীদের সাথেও সহযোগিতা করে। ২০০৮ সালের বসন্তে, স্টিয়ান কার্সটেনসেনের "জা, নুরগে"[৪]-এর জন্য তাদের পরিবেশনাটি রেডিও ডকুমেন্টারি ধারাবাহিক "প্রতিটি খুঁটিনাটিতে নরওয়েজীয় হওয়া" (নরওয়েজীয় : Å være norsk i detalj) -র মূল গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। এতে প্রধান কণ্ঠশিল্পী ছিলেন বিয়ার্তে হেলমেল্যান্ড। ২০০৯ সালের গ্রীষ্মে, কোপেনহেগেনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আউটগেমসের সময় অসলো ফাগোটকর "সেরা সমকামী গায়কদল"-এর খেতাব জিতেছিল।[৫] ২০১০ সালের জানুয়ারিতে, তারা "বছরের সুপারহিরো" (নরওয়েজীয় :Årets superhelt) বিভাগের জন্য মনোনীত হয়েছিল। ২০১১ সালের এপ্রিলে, তারা নর্স্ক মেলোডি গ্র্যান্ড প্রিক্স-এর (ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা) বিরতির সময় দিদ্রিক সোলি-টাঙ্গেনের সাথে "মাই হার্ট ইজ ইওরস" পরিবেশন করেছিল।
অরোরার "ইনফেকশনস অফ এ ডিফারেন্ট কাইন্ড" এবং "এ ডিফারেন্ট কাইন্ড অফ হিউম্যান" অ্যালবামেও এই দল কণ্ঠ দিয়েছে।[৬]
ডিসকের তালিকা
[সম্পাদনা]অ্যালবাম
[সম্পাদনা]- ২০১৩: শুভ বড়দিন এবং বাসসুন নববর্ষ (নরওয়েজীয় :Godt jul og fagott nyttår) ( ভিজি-লিস্টে ৩৬ নম্বরে উঠেছিল)[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "In English – Oslo fagottkor"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫।
- ↑ "Christmas show with Oslo Fagottkor"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫।
- ↑ Rekordpopulært homsekor (নরওয়েজীয় ভাষায়)
- ↑ nrk.no: Ny nasjonalsang for Norge? (নরওয়েজীয় ভাষায়)
- ↑ RB.no: Verdens beste homokor (নরওয়েজীয় ভাষায়)
- ↑ "A Different Kind of Human - Step 2"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫।
- ↑ NorwegianCharts.com: Oslo Fagottkor discography