বিষয়বস্তুতে চলুন

অসমীয়া প্রতিদিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


অসমীয়া প্রতিদিন
ধরনদৈনিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট
প্রকাশকযতীন চৌধুরী
প্রধান সম্পাদকহাইদর হুছেইন
সম্পাদকনিত্য বরা
ভাষাঅসমীয়া
সদর দপ্তরগুয়াহাটি
ওয়েবসাইটhttp://www.asomiyapratidin.in/

অসমীয়া প্রতিদিন [][][][][] (অসমীয়া: অসমীয়া প্ৰতিদিন) অসম থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা। এটি ১৯৯৫ সালে প্রথম প্রকাশিত হয়। এটির প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন অজিত কুমার ভূঞা। প্রথম কার্যনির্বাহী সম্পাদক পরাগ কুমার দাস। প্রাক্তন সম্পাদকগণ হলেন অদীপ কুমার ফুকন, মনজিত মহন্ত। বর্তমান প্রধান সম্পাদক হচ্ছেন হাইদর হুছেইন, সম্পাদক নিত্য বরা আর নির্বাহী সম্পাদক সঞ্জীব কুমার ফুকন। এটি সবচেয়ে বড় দৈনিক প্রচারিত অসমীয়া দৈনিক। জয়ন্ত বরুয়ার মালিকানাধীন এই কাগজের গ্রুপ থেকে প্রকাশিত অন্য কাগজ ও ম্যাগাজিন হল: সাদিন, সাতসরী এবং নন্দিনী। এই খবরের কাগজের চারটি সংস্করণ গুয়াহাটি, ডিব্রুগড়, উত্তর লখিমপুর আর বঙাইগাঁও থেকে একসাথে প্রকাশ পায়।

বিভাগ

[সম্পাদনা]

এই পত্রিকায় অসমকে কেন্দ্র করে সমস্ত উত্তর পূর্ব ভারতের বিষয়, কিছু পরিমাণে আন্তর্জাতিক সংবাদ, আলোকচিত্রাদি প্রকাশিত হয়। পত্রিকাটি আসামের ৪ জায়গা থেকে প্রকাশিত হয় - গৌহাটি, বন্গাইগাওন, দিব্রুগড় এবং উত্তর লক্ষিমপুর। এছাড়াও পত্রিকার ইন্টারনেট সংস্করণ রয়েছে। পত্রিকাটি সাধারণত ১২ পাতার হয়ে থাকে, যার প্রত্যেক পাতা অনুসারে বার্তা প্রকাশের শ্রেণীকরণ করা হয়। পাতাসমূহ সাধারণত আঞ্চলিক খবর, সম্পাদকীয়, সাহিত্য, আন্তর্জাতিক খবর, খেলার-জগত ইত্যাদি ভাগে বিভক্ত। from Guwahati, Bongaigaon, Dibrugarh, and North Lakhimpur

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রেজিস্ট্রার অব নিউজপেপার্স ফর ইন্ডিয়া (নিবন্ধন নং ৫৩৯০২/১৯৯৫: অসমীয়া প্রতিদিন, কামরূপ মেট্রোপলিটান/গুয়াহাটি)"ভারতের প্রেস মহাপঞ্জীয়ক। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৬
  2. "রেজিস্ট্রার অব নিউজপেপার্স ফর ইন্ডিয়া (নিবন্ধন নং ASSASS/2002/10738: অসমীয়া প্রতিদিন, লখিমপুর)"ভারতের প্রেস মহাপঞ্জীয়ক। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৬
  3. "রেজিস্ট্রার অব নিউজপেপার্স ফর ইন্ডিয়া (নিবন্ধন নং ASSASS/2003/11335: অসমীয়া প্রতিদিন, বঙাইগাঁও)"ভারতের প্রেস মহাপঞ্জীয়ক। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৬
  4. "অসমীয়া প্রতিদিন ই-পেপার"। ১৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪
  5. "রেজিস্ট্রার অব নিউজপেপার্স ফর ইন্ডিয়া (নিবন্ধন নং ASSASS/2001/07282: অসমীয়া প্রতিদিন, ডিব্রুগড়)"ভারতের প্রেস মহাপঞ্জীয়ক। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]