বিষয়বস্তুতে চলুন

অশ্বমেধ দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অশ্বমেধ দেবী
প্রাক্তন সংসদ সদস্য
নির্বাচনী এলাকাউজ্জিয়রপুর
বিহার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
জুলাই ২০২৩[]
বিহার বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
২০০০  ২০০৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1967-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৬৭ (বয়স ৫৮)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলজনতা দল (সংযুক্ত) (জেডি(ইউ))
দাম্পত্য সঙ্গীপ্রয়াত প্রদীপ মাহাতো
বাসস্থানমেয়ারি, সমস্তিপুর (বিহার)
জীবিকাকৃষিবিদ, রাজনীতিবিদ

অশ্বমেধ দেবী (জন্ম: ১৮ই সেপ্টেম্বর ১৯৬৭) একজন রাজনীতিবিদ এবং ভারতের বিহার রাজ্যের উজিয়ারপুর নির্বাচনী এলাকা থেকে জনতা দল (ইউনাইটেড) প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।[][] তিনি সমস্তিপুর বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর থেকে বিহার বিধানসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে, বিহার সরকার তাঁকে বিহার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন নিযুক্ত করে।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অশ্বমেধ ১৯৬৭ সালের ১৮ই সেপ্টেম্বর, সমস্তিপুর জেলার মেয়ারীতে (বিহার) জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালের ৭ই মে প্রদীপ মাহাতোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের চার পুত্র সন্তান রয়েছে।[][]

শিক্ষা

[সম্পাদনা]

অশ্বমেধ দেবী বিহারের সমস্তিপুরের বাজিতপুর মেয়ারী, সরাই রঞ্জন থেকে ম্যাট্রিকুলেট পাস করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

অশ্বমেধ দেবী ২০০০ এবং ২০০৫ সালে সমস্তিপুর বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর থেকে বিহার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।[]

এমপি
রমজান উৎসবের প্রাক্কালে

অশ্বমেধ দেবী ২০০৯ সাল পর্যন্ত বিধানসভার সদস্য হিসেবে ছিলেন। ২০০৯ সালে, তিনি ১৫তম লোকসভার সদস্য নির্বাচিত হন।[] ২০২৩ সালে, তিনি বিহার রাজ্যের জন্য রাজ্য মহিলা কমিশনের প্রধান নিযুক্ত হন। তিনি ছাড়াও, পুনর্গঠিত কমিশনে সাতজন সদস্য ছিলেন, কমিশনটি রাজ্যের মহিলাদের সাথে সম্পর্কিত বিষয়গুলি দেখাশোনা করার জন্য গঠিত হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ashwamedh Devi take charges as Chairperson of State women commission"Hindustan Times। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৩
  2. "EX-MP Track - Lok Sabha"। PRS। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪
  3. 1 2 3 4 "Biographical Sketch Member of Parliament 15th Lok Sabha"। ২৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪
  4. "Ujiarpur grapples with new caste equations - Delimitation changes constituency's constitution, not its share of problems"The Telegraph। ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩
  5. "Ashwamedh Devi chairman of Bihar Women Commission"jagran.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৩
  6. "Ashwamedh Devi to head state commission for women"Times of India। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৩