অল দ্য কিংস মেন (১৯৪৯-এর চলচ্চিত্র)
| অল দ্য কিংস মেন | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
| ইংরেজি: All the King's Men | |
| পরিচালক | রবার্ট রসেন |
| প্রযোজক | রবার্ট রসেন |
| চিত্রনাট্যকার | রবার্ট রসেন |
| উৎস | রবার্ট পেন ওয়ারেন কর্তৃক অল দ্য কিংস মেন |
| শ্রেষ্ঠাংশে | ব্রডরিক ক্রফোর্ড জন আয়ারল্যান্ড মার্সেডিস ম্যাকেমব্রিজ জোঅ্যান ড্রু জন ডেরেক শেপার্ড স্ট্রাডউইক |
| সুরকার | লুইস গ্রুয়েনবার্গ |
| চিত্রগ্রাহক | বার্নেট গাফি |
| সম্পাদক | আল ক্লার্ক রবার্ট প্যারিশ |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | কলাম্বিয়া পিকচার্স |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১১০ মিনিট |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $২ মিলিয়ন[১] |
| আয় | $৪.২ মিলিয়ন (প্রেক্ষাগৃহ)[১] |
অল দ্য কিংস মেন (ইংরেজি: All the King's Men, অনুবাদ 'রাজার লোকজন') হল রবার্ট রসেন রচিত, প্রযোজিত ও পরিচালিত ১৯৪৯ সালের মার্কিন রাজনৈতিক নাট্য চলচ্চিত্র। এটি রবার্ট পেন ওয়ারেনের পুলিৎজার পুরস্কার বিজয়ী[২] ১৯৪৬ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ব্রডরিক ক্রফোর্ড, জন আয়ারল্যান্ড, মার্সেডিস ম্যাকেমব্রিজ ও জোঅ্যান ড্রু। এটি লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর হুই লংয়ের আদলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের একজন আদর্শবাদী কিন্তু নিষ্ঠুর রাজনীতিবিদের উত্থান ও পতন নিয়ে আবর্তিত।[৩]
১৯৪৯ সালের ৮ই নভেম্বর কলাম্বিয়া পিকচার্স কর্তৃক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি সমালোচকদের নিকট থেকে বিপুল প্রশংসা লাভ করে এবং ব্যবসায়িকভাবে সফল হয়। ২২তম একাডেমি পুরস্কারে চলচ্চিত্রটি সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা (ক্রফোর্ড) ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (ম্যাকেমব্রিজ) বিভাগে তিনটি পুরস্কার অর্জন করে। এছাড়া চলচ্চিত্রটি পাঁচটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করে ও ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়নের মনোনয়ন লাভ করে।
২০০১ সালে লাইব্রেরি অব কংগ্রেস চলচ্চিত্রটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক, বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।[৪]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- ব্রডরিক ক্রফোর্ড - উইলি স্টার্ক
- জন আয়ারল্যান্ড - জ্যাক বার্ডেন
- মার্সেডিস ম্যাকেমব্রিজ - স্যাডি বার্ক
- জোঅ্যান ড্রু - অ্যান স্ট্যান্টন
- জন ডেরেক - টম স্টার্ক
- শেপার্ড স্ট্রাডউইক - অ্যাডাম স্ট্যান্টন
- রালফ ডামকে - টিনি ডাফি
- অ্যান সেমুর - মিসেস লুসি স্টার্ক
- ক্যাথরিন ওয়ারেন - মিসেস বার্ডেন
- রেমন্ড গ্রিনলিফ - জজ মন্টে স্ট্যান্টন
- ওয়াল্টার বার্ক - সুগার বয়
- উইল রাইট - ডলফ পিলসবেরি
- গ্র্যান্ডন রোডস - ফ্লয়েড ম্যাকএভয়
- হাউজলি স্টিভেনসন - মিস্টার ম্যাডিসন
- পল ফোর্ড - স্টেট সিনেটর
সমাদর
[সম্পাদনা]সমালোচকদের প্রতিক্রিয়া
[সম্পাদনা]চলচ্চিত্রটি মুক্তির পর বিপুল সমাদৃত হয়। চলচ্চিত্র সমালোচক বসলি ক্রাউদার তার পর্যালোচনায় চলচ্চিত্রটি ও এর পরিচালনার প্রশংসা করে লিখেন, "রবার্ট রসেন একই শিরোনামের একটি উন্মত্ত চলচ্চিত্র রচনা ও পরিচালনা এবং নিজেই প্রযোজনা করেছেন... আমরা এই নতুন কলাম্বিয়া চলচ্চিত্রের জন্য সেই বর্ণনামূলক ট্যাগটি সাবধানতার সাথে ব্যবহার করেছি কারণ এটি অস্থিরতা এবং প্রাণশক্তির গুণ সবচেয়ে সম্পূর্ণরূপে প্রদর্শন করে।[৫]
চলচ্চিত্র পর্যালোচনা সংগ্রাহক ওয়েবসাইট রটেন টম্যাটোসে ৭০টি পর্যালোচনার ভিত্তিতে অল দ্য কিংস মেন চলচ্চিত্রটির রেটিং ৯৭% এবং গড় রেটিং ৮.১০/১০। ওয়েবসাইটটির জনমতের সারসংক্ষেপ হল: "মানব আত্মার উপর ক্ষমতার প্রভাব সম্পর্কিত রবার্ট পেন ওয়ারেনের উপন্যাসের পরিচালক রবার্ট রসেনের চলচ্চিত্ররূপে রাজনীতিবিদ উইলি স্টার্কের চরিত্রে ব্রডরিক ক্রফোর্ড মন্ত্রমুগ্ধকর।"[৬]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ২২তম একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | রবার্ট রসেন প্রডাকশন্স, কলাম্বিয়া পিকচার্স | বিজয়ী | [৭] |
| শ্রেষ্ঠ পরিচালনা | রবার্ট রসেন | মনোনীত | ||
| শ্রেষ্ঠ অভিনেতা | ব্রডরিক ক্রফোর্ড | বিজয়ী | ||
| শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জন আয়ারল্যান্ড | মনোনীত | ||
| শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | মার্সেডিস ম্যাক্যামব্রিজ | বিজয়ী | ||
| শ্রেষ্ঠ লেখনী, চিত্রনাট্য | রবার্ট রসেন | মনোনীত | ||
| শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | আল ক্লার্ক ও রবার্ট প্যারিশ | মনোনীত | ||
| ৭ম গোল্ডেন গ্লোব পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | রবার্ট রসেন | বিজয়ী | [৮] |
| শ্রেষ্ঠ পরিচালনা | রবার্ট রসেন | মনোনীত | ||
| শ্রেষ্ঠ অভিনেতা | ব্রডরিক ক্রফোর্ড | বিজয়ী | ||
| শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | মার্সেডিস ম্যাক্যামব্রিজ | বিজয়ী | ||
| বর্ষসেরা নতুন তারকা অভিনেত্রী | মার্সেডিস ম্যাক্যামব্রিজ | বিজয়ী | ||
| শ্রেষ্ঠ মৌলিক সুর | জর্জ ডানিং | মনোনীত | ||
| শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - সাদাকালো | বার্নেট ডাফি | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Wall St. Researchers' Cheery Tone"। ভ্যারাইটি। ৭ নভেম্বর ১৯৬২। পৃ. ৭।
- ↑ "Walter Winchell"। ডেটনা বিচ মর্নিং জার্নাল। ১৮ জুন ১৯৪৯। পৃ. ২। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৫।
- ↑ কেয়িশিয়ান, হ্যারি (২০০৩)। Screening Politics – The Politician in American Movies (ইংরেজি ভাষায়)। স্কেয়ারক্রো প্রেস। পৃ. ১৮, ২০। আইএসবিএন ৯৭৮০৮১০৮৫৮৮২৪।
- ↑ "Complete National Film Registry Listing | Film Registry | National Film Preservation Board | Programs | Library of Congress"। লাইব্রেরি অব কংগ্রেস। ২০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৫।
- ↑ ক্রাউদার, বসলি (৯ নভেম্বর ১৯৪৯)। "' All the King's Men,' Columbia Film Based on the Novel by Warren, at Victoria"। দ্য নিউ ইয়র্ক টাইমস (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৫।
- ↑ "All the King's Men"। রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৫।
- ↑ "1950 | Oscars.org | Academy of Motion Picture Arts and Sciences"। অস্কারস (ইংরেজি ভাষায়)। ৩ অক্টোবর ২০১৪। ২ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৫।
- ↑ "The 7th Annual Golden Globe Awards (1950)"। ২৪ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে All the King's Men
- অলমুভিতে অল দ্য কিংস মেন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে All the King's Men (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে All the King's Men
- রটেন টম্যাটোসে All the King's Men
- All the King's Men information site and DVD review at DVD Beaver (includes images)
- ইউটিউবে All the King's Men film trailer
- All the President's Men essay by Daniel Eagan in America's Film Legacy: The Authoritative Guide to the Landmark Movies in the National Film Registry, A&C Black, 2010 আইএসবিএন ০৮২৬৪২৯৭৭৭, pages 428–429.
স্ট্রিমিং অডিও
[সম্পাদনা]- All The King's Men on NBC University Theater: January 16, 1949
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৪৯-এর চলচ্চিত্র
- ১৯৪৯-এর নাট্য চলচ্চিত্র
- ১৯৪০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৪০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- ১৯৪০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- কলাম্বিয়া পিকচার্সের চলচ্চিত্র
- নোয়ার চলচ্চিত্র
- মার্কিন নাট্য চলচ্চিত্র
- মার্কিন সাদাকালো চলচ্চিত্র
- রবার্ট রসেন পরিচালিত চলচ্চিত্র
- রবার্ট রসেন চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- মার্কিন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- নির্বাচন সম্পর্কিত চলচ্চিত্র
- রাজনীতিবিদ সম্পর্কিত চলচ্চিত্র
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্রের তালিকাভুক্তি চলচ্চিত্র
- মার্কিন রাজনৈতিক নাট্য চলচ্চিত্র
- ১৯৪৯-এর ইংরেজি ভাষার চলচ্চিত্র
- শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী চলচ্চিত্র
- ১৯৪৯-এর মার্কিন চলচ্চিত্র