অলেকসান্দ্রা নাজারোভা
| অলেকসান্দ্রা নাজারোভা | |
|---|---|
২০১৮ সালে নাজারোভা | |
| পূর্ণ নাম | অলেকসান্দ্রা ইয়েভহেনিভনা নাজারোভা |
| জন্ম | ৩০ নভেম্বর ১৯৯৬[১] খারকিভ, ইউক্রেন |
| উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) |
| ওজন | ৪৬ কিলোগ্রাম (১০১ পাউন্ড) |
| ফিগার স্কেটিংয়ের তথ্য | |
| দেশ | |
| বিভাগ | আইস ডান্স |
| সঙ্গী | মাকস নিকিতিন |
| অভিষেক | ২০০১ |
| অবসর | ২০২২ |
অলেকসান্দ্রা ইয়েভহেনিভনা নাজারোভা (ইউক্রেনীয়: Олександра Євгенівна Назарова, ইউক্রেনীয় উচ্চারণ: [ɔlɛkˈsɑndrɑ nɑˈzɑrɔvɑ]; জন্ম: ৩০ নভেম্বর ১৯৯৬; অলেকসান্দ্রা নাজারোভা নামে সুপরিচিত) হলেন একজন সাবেক ইউক্রেনীয় ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে মাকস নিকিতিনের সাথে জুটি হিসেবে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স বিভাগে ইউক্রেনের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেন।[১]
২০০১ সালে ফিগার স্কেটিংয়ে অভিষেক করা নাজারোভা ইউক্রেনের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০১২ শীতকালীন যুব অলিম্পিকে রৌপ্য পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অলেকসান্দ্রা ইয়েভহেনিভনা নাজারোভা ১৯৯৬ সালের ৩০শে নভেম্বর তারিখে ইউক্রেনের খারকিভে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]নাজারোভা ইউক্রেনের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি মাকস নিকিতিনের সাথে যুগলবদ্ধ হয়ে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। নাজারোভা সর্বমোট ১৬২.৮৭ পয়েন্ট নিয়ে সম্মিলিত অবস্থানে বিংশ স্থান অধিকার করেছিলেন;[২][৩] যেখানে রিদম ডান্সে তারা ৬৫.৫৩ পয়েন্ট নিয়ে বিংশ এবং ফ্রি ডান্সে ৯৭.৩৪ পয়েন্ট পেয়ে অষ্টাদশ অবস্থানে ছিলেন।[৪][৫]
তিনি আনাস্তাসিয়া শাবোতোভা, সোফিয়া হোলিচেঙ্কো, আর্তেম দারেনস্কি এবং মাকস নিকিতিনের সাথে দলগতভাবে ফিগার স্কেটিংয়ের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা শর্ট প্রোগ্রাম/রিদম ডান্সে ৮ পয়েন্ট সংগ্রহ করে শর্ট প্রোগ্রাম/রিদম ডান্সের পরই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৭][৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Olympedia – Олександра Євгенівна Назарова" [অলিম্পিডিয়া – অলেকসান্দ্রা নাজারোভা]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "XXIV Olympic Winter Games 2022 - Ice Dance" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - আইস ডান্স]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Rhythm Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – রিদম ডান্স – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১০৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Free Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফ্রি ডান্স – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১১৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Entry List by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৩১–১৩২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Qualification – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – বাছাইপর্ব – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৬০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "XXIV Olympic Winter Games 2022 - Team Event" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - দলগত প্রতিযোগিতা]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়নে অলেকসান্দ্রা নাজারোভা (ইংরেজি)
- অলিম্পিকস.কমে অলেকসান্দ্রা নাজারোভা (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় অলেকসান্দ্রা নাজারোভা (ইংরেজি)