অরোরা (গায়িকা)
অরোরা | |
|---|---|
২০২৩ সালে অরোরা | |
| প্রাথমিক তথ্য | |
| জন্মনাম | অরোরা আক্সনেস |
| জন্ম | ১৫ জুন ১৯৯৬ স্ট্যাভেঞ্জার, নরওয়ে[১] |
| ধরন |
|
| পেশা |
|
| বাদ্যযন্ত্র |
|
| কার্যকাল | ২০১২–বর্তমান |
| লেবেল |
|
| ওয়েবসাইট | aurora-music |
অরোরা আক্সনেস (নরওয়েজীয় উচ্চারণ: [æʉ̯ˈɾùːɾɑ ˈɑ̂ksˌneːs]) (জন্ম: ১৫ জুন ১৯৯৬),[২][৩] একজন নরওয়েজীয় গায়িকা, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। অনলাইনে আপলোড করা তার কিছু গান নরওয়েতে জনপ্রিয়তা পাওয়ার পর ২০১৪ সালে তিনি পেট্রোলিয়াম, ডেকা এবং গ্লাসনোট রেকর্ডসের সাথে চুক্তি স্বাক্ষর করেন।[৪] অরোরা তার প্রথম এক্সটেন্ডেড প্লে (ইপি) রানিং উইথ দ্য উল্ভস (২০১৫) এর মাধ্যমে পরিচিতি পান। এতে মুক্তির অনেক পরে জনপ্রিয়তা পাওয়া "রানাওয়ে" শীর্ষক গানটিও অন্তর্ভুক্ত ছিল।
অরোরার প্রথম স্টুডিও অ্যালবাম অল মাই ডিমন্স গ্রিটিং মি অ্যাজ আ ফ্রেন্ড (২০১৬) অধিকাংশ সঙ্গীত সমালোচকের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পায়। অ্যালবামটি ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গীত চার্টে তালিকাভুক্ত হয় এবং নরওয়েতে দুইবার প্লাটিনাম সনদ অর্জন করে। তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ইনফেকশনস অফ আ ডিফরেন্ট কাইন্ড (স্টেপ ওয়ান) (২০১৮) ছিল একটি দুই অংশবিশিষ্ট অ্যালবামের প্রথম অংশ। এর দ্বিতীয় অংশটি ছিল তার তৃতীয় স্টুডিও অ্যালবাম আ ডিফরেন্ট কাইন্ড অফ হিউম্যান (স্টেপ টু) (২০১৯)। তার চতুর্থ স্টুডিও অ্যালবাম দ্য গডস উই ক্যান টাচ ২০২২ সালের ২১ জানুয়ারি এবং পঞ্চম স্টুডিও অ্যালবাম হোয়াট হ্যাপেন্ড টু দ্য হার্ট? ২০২৪ সালের ৭ জুন মুক্তি পায়।
তার সঙ্গীত প্রধানত ইলেকট্রোপপ, ফোক, এবং আর্ট পপ ধারার। একক কাজের পাশাপাশি তিনি অন্যান্য শিল্পীদের সঙ্গে সহযোগিতামুলকভাবে সংগীত রেকর্ড ও রচনা করছেন। তার সাথে যৌথভাবে সঙ্গীত নির্মাতা শিল্পীদের মধ্যে রয়েছেন আসকজে, সাব আরবান, সান্দ্রে লার্কে, টম ওডেল, এবং দ্য কেমিক্যাল ব্রাদার্স। ২০২২ সালে চলচ্চিত্র সুরকার হান্স জিমারের সাথে অরোরা ফ্রোজেন প্ল্যানেট ২ এর সাউন্ডট্র্যাক নিয়ে কাজ করেন ।[৫] তারা একসঙ্গে রয়্যাল আলবার্ট হলে বিবিসি'র আর্থ প্রম-এ "টেইক মি ব্যাক হোম"-ও পরিবেশন করেন।[৬]
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]স্টুডিও অ্যালবাম
- অল মাই ডিমনস গ্রিটিং মি অ্যাজ আ ফ্রেন্ড (২০১৬)
- ইনফেকশনস অব আ ডিফরেন্ট কাইন্ড (স্টেপ ওয়ান) (২০১৮)
- আ ডিফরেন্ট কাইন্ড অব হিউম্যান (স্টেপ টু) (২০১৯)
- দা গডস উই ক্যান টাচ (২০২২)
- হোয়াট হ্যাপেন্ড টু দ্য হার্ট? (২০২৪)
বইয়ের তালিকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Aurora Aksnes"। Brak। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬।
- ↑ Silje Kathrine Sviggum। "En fri fugl"। Magasinet, vedlegg til Dagbladet 2019.06.29 (নরওয়েজীয় ভাষায়)। Oslo। পৃ. ২৮–৩৫। ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ @AURORAmusic। "Love Red heartRed heart #aurorawarrior I feel so lucky to have people supporting me, thank you so much! This is the last day as an 18 year old!!" (টুইট) – টুইটার এর মাধ্যমে।
- ↑ Olette Klausen, Aslaug (২৭ নভেম্বর ২০১৫)। "Slik ble Aurora til"। ballade.no। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫।
- ↑ "Frozen Planet II – Original Television Soundtrack"। Proper Music (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ Daly, Rhian (৩০ আগস্ট ২০২২)। "Watch AURORA perform with Hans Zimmer at Earth Prom 2022"। NME (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "The Gods We Can Touch"। Faber Music & Decca Records। ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৩।
- ↑ Wilkes, Emma (৫ সেপ্টেম্বর ২০২৪)। "AURORA announces new book 'What Happened To The Heart?'"। NME (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২৪।