অরোরা স্নো
অরোরা স্নো | |
|---|---|
২০১১ সালে স্নো | |
| জন্ম | যুক্তরাষ্ট্র |
| জাতীয়তা | মার্কিনী |
| শিক্ষা | ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আরভাইন গ্লেনডেল কমিউনিটি কলেজ (ক্যালিফোর্নিয়া) |
| পেশা | কলাম লেখিকা, সাবেক পর্নোগ্রাফিক অভিনেত্রী ও পরিচালক |
অরোরা স্নো একজন সাবেক মার্কিন পর্নোগ্রাফিক অভিনেত্রী,[১] পরিচালক ও কলাম লেখিকা। [২][৩] তিনি ২০১১ সালে এক্সআরসিও হল অফ ফেম[৪] এবং ২০১৭ সালে এভিএন হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন।[৫]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তিন ভাইবোনের মধ্যে স্নো সবার বড়। তার মা একাই তাদেরকে বড় করেছেন।[৬]
পেশাজীবন
[সম্পাদনা]প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র
[সম্পাদনা]মাত্র এক বছর কাজ করার পরিকল্পনা নিয়ে[৭][৮] ১৮ বছর বয়সে স্নো পর্নোগ্রাফিক শিল্পে যোগ দেন।[৫][৮] তার প্রথম পেশাদার চলচ্চিত্রগুলোর মধ্যে এড পাওয়ার্স প্রযোজিত মোর ডার্টি ডেবিউট্যান্টস ১৫২ উল্লেখযোগ্য।[৫]
২০০৩ সালের মে থেকে ২০০৫ সালের মে পর্যন্ত তিনি সিন সিটির একজন চুক্তিবদ্ধ অভিনেত্রী ও পরিচালক ছিলেন।[৯][১০][১১] এই প্রতিষ্ঠানটির জন্য অ্যাসপ্লয়টেশনস চলচ্চিত্রের মাধ্যমে পর্নোগ্রাফিক চলচ্চিত্র পরিচালনায় তার অভিষেক হয়।[৫][১২] স্নো প্লেবয় টিভিতে প্রাইভেট কলস-এর সঞ্চালিকা ছিলেন।[৮]
২০১০ সালের জুলাই মাসে তিনি জন স্ট্যাগ্লিয়ানোর বিরুদ্ধে অশ্লীলতার মামলা নিয়ে অ্যাডাল্ট ভিডিও নিউজ-এর জন্য একটি প্রতিবেদন তৈরী করেছিলেন।[১৩][১৪]
নিজের বেশিরভাগ দৃশ্যে কনডম ব্যবহার না করা সত্ত্বেও তিনি সমস্ত পর্নোগ্রাফিক চলচ্চিত্রে কনডম ব্যবহার বাধ্যতামূলক করা নিয়ে ২০১২ সালে লস অ্যাঞ্জেলেসে মেজার বি ভোটের পক্ষে ছিলেন।[১৫]
পর্নোগ্রাফিক শিল্পে দশ বছর কাজ পর ২০১১ সালে তিনি এই শিল্প ছেড়ে লস অ্যাঞ্জেলেস থেকে মিসৌরি অঙ্গরাজ্যের ম্যকন শহরে চলে যান।[৬]
মূলধারার গণমাধ্যম
[সম্পাদনা]স্নো ২০০২ সালের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য রুলস অফ অ্যাট্রাকশন-এ ক্ষুদ্র একটি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া জুড অ্যাপাটোর চলচ্চিত্র সুপারব্যাড-এর খন্ডাংশেও তাকে দেখা গেছে।[১৬] ২০১০ সালের ৬ জানুয়ারি, তিনি ১০০০ ওয়েজ টু ডাই-এর "ডেথ অন অ্যারাইভাল" পর্বে উপস্থিত ছিলেন। সেখানে তিনি "ওয়ে টু ডাই #৪৪৪: ডেডলিয়েস্ট মাঞ্চ" সেগমেন্টে খাবারযোগ্য অন্তর্বাস নিয়ে আলোচনা করেন।[১৭]
২০১৩ সালের ১২ মার্চ, দ্য ইয়াং টার্কস-এ তিনি পর্নোগ্রাফিতে বর্ণবাদ এবং কিছু ককেশীয় পর্নোগ্রাফিক অভিনেত্রীর ইন্টাররেশিয়াল সেক্স সিন করতে অস্বীকার করার কারণ নিয়ে আলোচনা করেন।[১৮]
তিনি দ্য ডেইলি বিস্ট এবং গ্ল্যামমনিটরে পর্ন শিল্প এবং নারী বিষয়ক নিবন্ধ লিখেছেন।[৫][১৯][২০]
তিনি ২০১৪ সালের ৬ মার্চ হার্ভার্ড ল স্কুলে "সেক্স, ড্রাগস, অ্যান্ড রোলিং ডাইস: দ্য রেগুলেশন অফ ভাইস"[৫][২১] এবং ২০১৫ সালের ১৯ মার্চ ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা স্কুল অফ ল-এ "ভাইস, পর্ন অ্যান্ড আমেরিকান কালচার" শীর্ষক বক্তৃতা দিয়েছিলেন।[২২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]স্নো ২০১৩ সালের সেপ্টেম্বরে দ্য ডেইলি বিস্ট-এ "আ পর্ন স্টার'স লেটার টু হার আনবর্ন সান" শিরোনামে একটি নিবন্ধ লেখেন। সেখানে তিনি পর্নশিল্পে কাজ করার নিজের সিদ্ধান্তকে তার অনাগত ছেলেসন্তানের প্রতি লেখা একটি চিঠি আকারে ব্যাখ্যা করেন।[২৩] চিঠিটি দ্রুতই ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে যায়।[২৪][২৫][২৬] তিনি ২০১৩ সালের ডিসেম্বরে তার ছেলেসন্তানের জন্ম দেন।[২৭] স্নোর বাবা তার পেশা সম্পর্কে জানার পর গর্বিত বলে জানান।[২৮]
পুরস্কার
[সম্পাদনা]- ২০০২ এক্সআরসিও পুরস্কার - বেস্ট থ্রিসেক্স সিন (আপ ইওর অ্যাস ১৮) মিস্টার মার্কাস ও লেক্সিংটন স্টিলের সাথে যৌথভাবে[২৯]
- ২০০২ এক্সআরসিও পুরস্কার - বেস্ট গ্রুপ সেক্স সিন (গ্যাংব্যাং অডিশনস ৭)[২৯]
- ২০০২ এক্সআরসিও অ্যাওয়ার্ড - ক্রিম ড্রিম[২৯]
- ২০০৩ এক্সআরসিও অ্যাওয়ার্ড - বেস্ট থ্রিসেক্স সিন (ট্রেইন্ড টিন্স) গেজ ও জুলস জর্ডানের সাথে[৩০]
- ২০০৩ এভিএন পুরস্কার - বর্ষসেরা নারী অভিনেত্রী[৩১][৫][৩২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Retired Porn Star's Bittersweet Return to the Spotlight"। The Daily Beast। ১১ এপ্রিল ২০১৭।
- ↑ Aurora Snow (১৮ জুন ২০১৩)। "How a Porn Star Retires: Aurora Snow on Life After Porn"। The Daily Beast। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৩।
- ↑ "Class of 2017: The AVN Hall of Fame's Newest Inductees"। AVN। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৬।
- ↑ Warren, Peter (২২ ফেব্রুয়ারি ২০১১)। "XRCO Announces 2011 Nominations"। Adult Video News। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১।
- 1 2 3 4 5 6 7 Street, Sharan (২৮ ডিসেম্বর ২০১৬)। "Class of 2017: The AVN Hall of Fame's Newest Inductees"। Adult Video News। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৬।
- 1 2 Walther, Carla Cain (২০ সেপ্টেম্বর ২০১৪)। "Mom Used To Be A Porn Star: Aurora Snow Shares Her Story"। Wewomen.com। ৩১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Snow, Aurora (৭ নভেম্বর ২০২১)। "The Porn Stars Giving the Middle Finger to Father Time"। The Daily Beast।
- 1 2 3 Snow, Aurora (৯ আগস্ট ২০১০)। "Porn Star Aurora Snow Goes from Barely Legal to MILF"। The Daily Beast।
- ↑ "Sin City Entertainment Signs Aurora Snow"। Adult Video News। ২১ মে ২০০৩। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৩।
- ↑ "Aurora Snow Signs New Two-Year Deal With Sin City/Mayhem"। Adult Video News। ২৬ মে ২০০৪। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৩।
- ↑ Andersson, Acme (৩১ মে ২০০৫)। "Sin City Terminates Aurora Snow Contract"। Adult Video News। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৩।
- ↑ Andersson, Acme (৪ ফেব্রুয়ারি ২০০৪)। "Aurora Snow's Assploitations 2 In Stores"। Adult Video News। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৩।
- ↑ Snow, Aurora (১৪ জুলাই ২০১০)। "Aurora Snow Blogs for AVN from Stagliano Trial"। Adult Video News। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৩।
- ↑ Snow, Aurora (১৫ জুলাই ২০১০)। "Aurora Snow: Trial and Error in the Nation's Capital"। Adult Video News।
- ↑ Snow, Aurora (১৮ অক্টোবর ২০১২)। "Condoms in Porn: One Adult Star Says Yes to Measure B"। The Daily Beast।
- ↑ "Aurora Snow"। Movies & TV Dept.। The New York Times। ২০০৮। ২৫ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Death On Arrival - Episode 201"। Spike। ৬ জানুয়ারি ২০১০। ১২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৩।
- ↑ "Adult film actress Aurora Snow: 'I think that racism actually does still exist [in porn]'"। Current TV। ১২ মার্চ ২০১৩। ১১ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Aurora Snow"। The Daily Beast। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "Aurora Snow"। Glammonitor। ২ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Dickson, EJ (৪ মার্চ ২০১৪)। "Retired porn star Aurora Snow hits Harvard to talk about the new politics of porn"। The Daily Dot। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৫।
- ↑ Snow, Aurora (২২ মার্চ ২০১৫)। "Aurora Snow speaks at USC School of Law on Porn Industry"। ৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত – YouTube এর মাধ্যমে।
- ↑ Snow, Aurora (৩০ সেপ্টেম্বর ২০১৩)। "A Porn Star's Letter to Her Unborn Son"। The Daily Beast। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৪।
- ↑ Berry, Latonya (২ অক্টোবর ২০১৩)। "Retired Porn Star Writes a Letter to Her Unborn Child"। Metro Parent Publishing Group। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Williams, Lachlan (১ অক্টোবর ২০১৩)। "Porn star's touching letter to her unborn son"। Ninemsn। ৬ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Soto, Roxana A. (৮ অক্টোবর ২০১৩)। "Porn star writes brutally honest letter to her unborn son"। Mamás Latinas। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ Snow, Aurora (২৭ ডিসেম্বর ২০১৩)। "No Sex For Six Weeks After Giving Birth? It's Too Long!"। The Daily Beast। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৪।
- ↑ Snow, Aurora (৩০ মে ২০১৭)। "My Daughter the Porn Star"। The Daily Beast। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৭।
- 1 2 3 Nelson, Steve (১৩ এপ্রিল ২০০২)। "The 18th Annual Awards of the X-Rated Critics Organization"। Adult Industry News। ৮ মার্চ ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Pike-Johnson, Heidi (৪ এপ্রিল ২০০৩)। "Evil Angel's The Fashionistas Big Winner At XRCOs Thursday Night"। Adult Video News। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Snow 2017aনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Heidi Pike-Johnson (২১ জানুয়ারি ২০০৩)। "2003 AVN Awards Winners Announced: Awards Presented Big Year for Evil Angel..."। Adult Video News। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৩।