অরক্স
| অরক্স সময়গত পরিসীমা: মধ্য প্লাইস্টোসিন–হলোসিন | |
|---|---|
| ডেনমার্ক জাতীয় জাদুঘরে পুরুষ অরক্সের একটি কঙ্কাল। | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
| পর্ব: | কর্ডাটা (Chordata) |
| শ্রেণি: | ম্যামালিয়া (Mammalia) |
| বর্গ: | আর্টিওড্যাকটিলা (Artiodactyla) |
| পরিবার: | বোভিডি (Bovidae) |
| উপপরিবার: | Bovinae |
| গণ: | Bos বোয়ানুস, ১৮২৫[২] |
| প্রজাতি: | †B. primigenius |
| দ্বিপদী নাম | |
| †Bos primigenius বোয়ানুস, ১৮২৫[২] | |
| উপপ্রজাতি | |
|
লেখা দেখুন | |
| অরক্সের প্রাক্তন বিস্তৃতি। | |
অরক্স বা আউরক্স (Bos primigenius) বোভিনি উপপরিবারের অন্তর্গত বিলুপ্ত প্রজাতিবিশেষ। গৃহপালিত গরুর পূর্বপুরুষ হিসাবে বিবেচিত এই প্রাণী হলোসিনের বৃহত্তম তৃণভোজী। পুরুষ অরক্সের উচ্চতা ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) ও স্ত্রী-অরক্সের ৫৫ সেন্টিমিটার (২২ ইঞ্চি)। এর শিং দীর্ঘকায় ও প্রশস্ত, আর এর সর্বোচ্চ দৈর্ঘ্য ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি)।
অরক্স প্লাইস্টোসিন মেগাফনার অন্তর্গত। সম্ভবত উষ্ণ আন্তঃহিমযুগীয় সময়ে এশিয়ায় বিবর্তিত হয়ে পশ্চিম ও উত্তরে বিস্তৃত হয়েছিল। মধ্য প্লাইস্টোসিনে অরক্সের প্রাচীনতম জীবাশ্ম পাওয়া যায়। এটি পশ্চিম ইউরোপ ও উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ ও পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। স্বাভাবিক বাসস্থান ধ্বংস ও শিকারের ফলে হলোসিনে অরক্সের বিস্তৃতি ক্রমশ হ্রাস পেয়েছিল। ১৬২৭ সালে পোল্যান্ডের একটি অরণ্যে সর্বশেষ অরক্সের মৃত্যু হয়েছিল।
অরক্স ও আদিম মানুষের মধ্যে মিথঃস্ক্রিয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। পুরাপ্রস্তরযুগের গুহাচিত্র, নব্যপ্রস্তরযুগের শিলাচিত্র, প্রাচীন মিশরীয় রিলিফ ও ব্রোঞ্জ যুগের মূর্তিতে অরক্স চিত্রিত হয়েছে। প্রাচীন নিকট প্রাচ্যের ধর্মে অরক্স ক্ষমতা ও পুরুষত্বের প্রতীক ছিল।
নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের সময় দুটি ভিন্ন অঞ্চলে অরক্সের গৃহপালিতকরণ সম্পন্ন হয়েছিল। নিকট প্রাচ্যের উর্বর চন্দ্রকলায় অরক্সের গৃহপালিতকরণের ফলে ইউরোপীয় গরুর (Bos taurus) জন্ম হয়েছিল, যা বলকান অঞ্চল হয়ে ইউরোপে আবির্ভূত হয়েছিল। অন্যদিকে, উপমহাদেশে ভারতীয় অরক্সের গৃহপালিতকরণের ফলে জেবু গরুর জন্ম হয়েছিল (Bos indicus)। কিছু আধুনিক জাতির গরু অরক্সের ন্যায় বৈশিষ্ট্য প্রদর্শন করে, যেমন ষাঁড়ের পিঠ জুড়ে গাঢ় রং ও হালকা ইল-আকৃতির ডোরা, গাভীর তুলনায় হালকা রং এবং অরক্সের মতো আকৃতির শিং।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]"অরক্স" শব্দটি জার্মান শব্দ Aurochs ("আউরক্স্") থেকে আগত, যা Auerochse (আউঅ্যঅক্স্য) শব্দের আদিরূপ। Aurochs শব্দটি আবার প্রাচীন উচ্চ জার্মান শব্দ ūrohso (ঊরোখ়্সো) থেকে আগত, যা ūro (ঊরো, অর্থ "অরক্স") ও ohso (ওখ়্সো, অর্থ "বলদ") নিয়ে গঠিত একটি যৌগিক শব্দ।
শ্রেণিবিন্যাস
[সম্পাদনা]১৮২৫ সালে লুডভিগ হাইনরিখ বোয়ানুস বন্য অরক্স ও গৃহপালিত গরুর মধ্যে শারীরস্থানীয় পার্থক্য বর্ণনা করেছিলেন। তিনি অরক্সের বৈজ্ঞানিক নাম Bos primigenius দিয়েছিলেন (লাতিন primigenius শব্দের অর্থ "আদিম")।[২][৩]
উপপ্রজাতি
[সম্পাদনা]অরক্সকে সাধারণত তিনটি উপপ্রজাতিতে ভাগ করা হয়:
- ইউরেশীয় অরক্স (B. p. primigenius) ইউরেশিয়ার প্লাইস্টোসিন মেগাফনার অংশ ছিল। এই উপপ্রজাতি পূর্ব ইউরোপে সপ্তাদশ শতাব্দী পর্যন্ত বেঁচে ছিল।[৪]
- ভারতীয় অরক্স (B. p. namadicus) ভারতীয় উপমহাদেশে বসবাস করত।[৫]
- উত্তর আফ্রিকান অরক্স (B. p. mauritanicus বা B. p. opisthonomus[৬]) সাহারা মরুভূমির উত্তরাঞ্চলে বসবাস করত।[৭]
একবিংশ শতাব্দীর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ গবেষণা থেকে চীনা বংশাণুবিজ্ঞানীরা জানতে পারে যে প্লাইস্টোসিনের বেশিরভাগ সময় জুড়ে উত্তর চীনের ইউরেশীয় অরক্সেরা বংশাণুভাবে বিচ্ছিন্ন ছিল। যার ফলে উত্তর চীনের অরক্সকে পৃথক উপপ্রজাতি হিসাবে চিহ্নিত করে যায় (B. p. sinensis) যদিও এর অঙ্গসংস্থান ইউরেশীয় অরক্সের অভিন্ন।[৬]
প্লাইস্টোসিনের সময় সমুদ্র সমতল বৃদ্ধির ফলে ভূমধ্যসাগরীয় দ্বীপপুঞ্জে অরক্সের অন্তত দুইটি বামন উপপ্রজাতির সৃষ্টি হয়েছিল:
বিবর্তন
[সম্পাদনা]বোভিডির (Bovidae) ১৬টি প্রজাতির জীবাশ্মের ক্যালিব্রেশন এটা ইঙ্গিত করে যে প্রায় ১১.৭ মিলিয়ন বছর আগে (১ কোটি ১৭ লাখ বছর আগে) বোভিনাই (Bovini) গোত্র বিবর্তিত হয়েছিল।[১১] প্রায় ২.৫-১.৬৫ মিলিয়ন বছর আগে বোভিনাই গোত্র থেকে বাইসন (Bison) ও বোস (Bos) গণদ্বয় বংশাণুভাবে বিচ্ছিন্ন হয়েছিল।[১২][১৩] নিচের ক্লেডোগ্রামের মাধ্যমে বোভিনাই গোত্রের কেন্দ্রকীয় ও মাইটোকন্ড্রিয়াল বংশাণুসমগ্রের ভিত্তিতে অরক্সের ফাইলোজেনেটিক সম্বন্ধ দেখানো হয়েছে:[১২][১৪][১৫]
| Bovini |
| |||||||||||||||||||||||||||||||||||||||
হলোসিনের শুরুতে প্রায় ১২–১১,০০০ বছর আগে অরক্সের বিস্তৃতি ডেনমার্ক ও দক্ষিণ সুইডেন পর্যন্ত প্রসারিত হয়েছিল।[১৬]
বিস্তৃতি ও বাসস্থান
[সম্পাদনা]
উত্তর আফ্রিকা, মেসোপটেমিয়া, ইউরোপ, পনটিক–কাস্পীয় স্তেপ, ককেশাস, পশ্চিম সাইবেরিয়া ইত্যাদি অঞ্চল জুড়ে অরক্স বিস্তৃত ছিল।[১৭]
উষ্ণ আন্তঃহিমযুগের সময় ইউরোপ জুড়ে অরক্স বিস্তৃত হতো,[১৮] কিন্তু হিম পর্যায়ে অরক্স আইবেরিয়া, ইতালি ও বলকান অঞ্চলে অপসৃত হতো।[১৯]
বিগত কয়েক হাজার বছরের বেশিরভাগ সময় ধরে ইউরোপ সম্ভবত ঘন অরণ্যে আবৃত ছিল। অরক্স সম্ভবত হ্রদ বরাবর অরণ্য ও জলাভূমিতে বসবাস করত।[২০] ব্রিটেনে প্রাপ্ত নমুনার বিশ্লেষণ থেকে এটা জানা যায় যে অরক্স নিচু সমভূমিতে বসবাস করতে পছন্দ করত।[২১] চীনের অরক্সের জীবাশ্মের পলল থেকে প্রাপ্ত গুল্মের পরাগ থেকে এটা জানা যায় যে অরক্স বনভূমির সীমান্তবর্তী নাতিশীতোষ্ণ তৃণভূমিতে বসবাস করতে পছন্দ করত।[২২] এছাড়া প্রজাতিটি উন্মুক্ত তৃণভূমিতে বসবাস করত বলে মনে করা হয়।[২৩] হলোসিনের উষ্ণ আটলান্টিক পর্বে অরক্স উন্মুক্ত পল্লী অঞ্চল ও অরণ্য সীমান্তে সীমিত ছিল। সেখানে প্রাণিসম্পদ ও মানুষের সঙ্গে প্রতিযোগিতার ক্রমবৃদ্ধির ফলে প্রজাতিটি ক্রমবিলুপ্তির পথে অগ্রসর হয়েছিল।[২৪]
মানুষের সাথে সম্পর্ক
[সম্পাদনা]এশিয়া
[সম্পাদনা]
মহেঞ্জোদারো ও হরপ্পা থেকে প্রাপ্ত সিন্ধু সভ্যতার সিলমোহরে অরক্সের মতো দেখতে বাঁকানো শিংওয়ালা প্রাণীর চিত্র পাওয়া যায়।[২৫][২৬] পশ্চিম ককেশাসের মায়কোপ সংস্কৃতিতে অরক্সের মূর্তি তৈরি করা হতো।[২৭]
আক্কাদীয় ভাষায় "রিমু" ও "রেমু" শব্দের মাধ্যমে অরক্সকে বোঝানো হতো। মেসোপটেমিয়ায় অরক্স ক্ষমতা ও পুরুষত্বের প্রতীক ছিল। এটা এনলিল ও শামাশ দেবের অন্যনাম ছিল।[২৮] খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নির্মিত ব্যাবিলনের ইশতার তোরণে একটি অরক্সের চিত্র রয়েছে।[২৯]
গৃহপালিতকরণ
[সম্পাদনা]উর্বর চন্দ্রকলায় নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের সময় অরক্সের প্রাচীনতম গৃহপালিতকরণ সম্পন্ন হয়েছিল। তখন খ্রিস্টপূর্ব ৯৮০০ ও ৭৫০০ অব্দের মধ্যে নব্যপ্রস্তরযুগীয় কৃষকদের শিকার করা ও পোষা গরুদের আকার ক্রমশ কমে গিয়েছিল।[৩০] বংশাণুর গবেষণা থেকে জানা যায় যে প্রায় ১০,৫০০ বছর আগে দক্ষিণ-পূর্ব আনাতোলিয়া ও উত্তর সিরিয়ায় ৮০টি গৃহপালিত অরক্স থেকে আধুনিক ইউরোপীয় গরুর (Bos taurus) জন্ম হয়েছিল।[৪] ইউরোপীয় গরু দানিউব নদী ও ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর উত্তর ইতালি ও বলকান অঞ্চল জুড়ে বিস্তৃত হয়েছিল।[৩১] খ্রিস্টপূর্ব ৯৫০০ ও ১০০০ অব্দের মধ্যে মধ্য ইউরোপে আদি ইউরোপীয় গরু ও পুরুষ অরক্সের মধ্যে সংকরায়ণ সম্পন্ন হয়েছিল।[৩২] মধ্যযুগ পর্যন্ত ইউরোপীয় গরুর দেহ ও শিঙের আকার ক্রমশ কমে যাচ্ছিল।[৩৩]
১০,০০০–৮,০০০ বছর আগে ভারতীয় অরক্সকে গৃহপালিত করা হয়েছিল বলে মনে করা হয়।[৩৪] পাকিস্তানের মেহেরগড়ের নব্যপ্রস্তরযুগীয় স্থান থেকে প্রাপ্ত অরক্সের জীবাশ্মগুলো বয়স প্রায় ৮,০০০ বছর বিপি। এই জীবাশ্মগুলো উপমহাদেশে অরক্সের গৃহপালিতকরণের প্রাচীনতম প্রমাণ পাওয়া যার।[৩৫] ৫,৫০০ ও ৪,০০০ বছর বিপি-র মধ্যে উত্তর ভারতে পশুচারণের প্রসারের সময় ভারতীয় স্ত্রী-অরক্স জেবু গরুর (Bos indicus) জিন পুলে অবদান রেখেছিল। জেবু গরু প্রথমদিকে পূর্বদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিস্তৃত হয়েছিল।[৩৬]
৪,০০০ বছর বিপি-তে খরার সময় নিকট প্রাচ্যে ইউরোপীয় ও জেবু গরুর মধ্যে সংকরায়ণ ঘটেছিল।[৩৭] প্রায় ৩,৫০০–২,৫০০ বছর আগে পূর্ব আফ্রিকায় জেবু গরুর আবির্ভাব ঘটেছিল।[৩১] খ্রিস্টীয় ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে এটি মঙ্গোলিয়ায় পৌঁছেছিল।[৩৮]
বিলুপ্তি
[সম্পাদনা]হলোসিন পর্বে সম্ভবত ক্রমবর্ধমান পশুচারণ ও গৃহপালিত জেবু গরুর সাথে সংকরায়ণের ফলে ভারতীয় অরক্স বিলুপ্ত হয়েছিল।[৩৬][৩৯] অরক্স ও গরুর জীবাশ্মের মধ্যে পার্থক্যের সমস্যার জন্য উপমহাদেশে অরক্সের বিলুপ্তিকাল অস্পষ্ট। ২০২১ সালের একটি পর্যালোচনা অনুযায়ী, পাকিস্তানের মেহেরগড় থেকে প্রাপ্ত অরক্সের ৮,০০০ বছর পুরনো জীবাশ্ম সম্ভবত হলোসিন ভারতীয় অরক্সের একমাত্র নির্ভরযোগ্য প্রমাণ।[৩৫] The extinction probably predates the historical period, due to a lack of references to the aurochs in Indian texts.[৪০]
২০১৪ সালের একটি পর্যালোচনা অনুযায়ী, উত্তর আফ্রিকান অরক্সের কনিষ্ঠতম জীবাশ্মের বয়স ৬,০০০ বছর বিপি,[৪১] যদিও নীলনদের ব-দ্বীপ থেকে প্রাপ্ত জীবাশ্ম থেকে কিছু লেখক মনে করে যে অন্তত রোম যুগ পর্যন্ত উত্তর আফ্রিকান অরক্স জীবিত ছিল।[৪২]
অন্তত ৭,৮০০ বিপি পর্যন্ত দক্ষিণ সুইডেনে ইউরেশীয় অরক্স জীবিত ছিল।[৪৩] প্রায় ৮,০০০–৭,৫০০ বিপি-তে নবগঠিত ডেনীয় দ্বীপপুঞ্জে সমুদ্র সমতল বৃদ্ধির ফলে সেখানে অরক্স বিলুপ্ত হয়েছিল।[১৬] চীনে অন্তত ৩,৬০০ বিপি পর্যন্ত অরক্স জীবিত ছিল।[৪৪] গ্রেট ব্রিটেনে নবীনতম অরক্স জীবাশ্মের বয়স ৩,২৪৫ বছর বিপি।[৪৫]
ইউরোপে অরক্সের মাত্রাতিরিক্ত শিকার শুরু হয়েছিল আর এই নিরবিচ্ছিন্ন শিকারের ফলে এটি প্রায় বিলুপ্ত হয়েছিল। নবম ও দশম শতাব্দীতে সুবৃহৎ বনভূমি পরিষ্কারের সময় মধ্য ইউরোপে অরক্স ক্রমবিলুপ্ত হচ্ছিল।[১৭] ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব ইউরোপে কেবল অল্পসংখ্যক অরক্স ছিল। তাদের শিকার করা প্রথমদিকে অভিজাতদের ও পরে রাজবংশের অধিকার হয়ে গিয়েছিল।[৭] হাঙ্গেরিতে অন্তত নবম শতাব্দী থেকে অরক্সের সংখ্যা কমে যাচ্ছিল, আর ত্রয়োদশ শতাব্দীতে হাঙ্গেরিতে অরক্স বিলুপ্ত হয়েছিল।[৪৬][৪৭]
পোল্যান্ডের ইয়াকতরভ অরণ্যের জলাভূমিতে সর্বশেষ জানা অরক্সের পাল বসবাস করেছিল। এর জনসংখ্যা ষোড়শ শতাব্দীর মধ্যভাগে ৫০টি থেকে কমে ১৬০১ সালে ৪টি অরক্সে দাঁড়িয়েছিল। ১৬২৭ সালে প্রাকৃতিক কারণে শেষ স্ত্রী-অরক্সের মৃত্যু হয়েছিল।[৪৮]
২০২১ সালের পর্যালোচনা এটা দাবি করছে যে অন্তত সপ্তাদশ শতাব্দী পর্যন্ত উত্তর-পূর্ব বুলগেরিয়াতে অরক্স জীবিত ছিল।[৪৯] ২০২০ সালে সোফিয়া থেকে সপ্তাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগ বা অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগের শিং পাওয়া যায়, যা অরক্সের শিং বলে চিহ্নিত করা হয়। অর্থাৎ সপ্তাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগ বা অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত বুলগেরিয়ায় অরক্স জীবিত ছিল।[৫০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mallon, D.P. (২০২৩)। "Bos primigenius"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। ২০২৩। আইইউসিএন: e.T১৩৬৭২১A২৩৭৪৭১৬১৬। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 3 Bojanus, L.H. (১৮২৭)। "De Uro nostrate eiusque sceleto commentation"। Nova Acta Physico-medica Academiae Caesareae Leopoldino-Carolinae Naturae Curiosum (latin ভাষায়)। ১৩ (5): ৫৩–৪৭৮।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Daszkiewicz, P. & Samojlik, T. (২০১৯)। "Corrected date of the first description of aurochs Bos primigenius (Bojanus, 1827) and steppe bison Bison priscus (Bojanus, 1827)"। Mammal Research। ৬৪ (2): ২৯৯–৩০০। ডিওআই:10.1007/s13364-018-0389-6।
- 1 2 Bollongino, R.; Burger, J.; Powell, A.; Mashkour, M.; Vigne, J.-D. & Thomas, M. G. (২০১২)। "Modern Taurine Cattle descended from small number of Near-Eastern founders"। Molecular Biology and Evolution। ২৯ (9): ২১০১–২১০৪। ডিওআই:10.1093/molbev/mss092। পিএমআইডি 22422765।
- ↑ Avise, J.C. & Ayala, F.J. (২০০৯)। In the Light of Evolution। খণ্ড ১০৬। পৃ. ৯৯৩৩–৯৯৩৮। ডিওআই:10.17226/12692। আইএসবিএন ৯৭৮-০-৩০৯-১৩৯৮৬-১। পিএমআইডি 25032348।
- 1 2 Hou, Jiawen; Guan, Xiwen; Xia, Xiaoting; Lyu, Yang; Liu, Xin; এবং অন্যান্য (১৫ নভেম্বর ২০২৪)। "Evolution and legacy of East Asian aurochs"। Science Bulletin। ৬৯ (21): ৩৪২৫–৩৪৩৩। বিবকোড:2024SciBu..69.3425H। ডিওআই:10.1016/j.scib.2024.09.016। আইএসএসএন 2095-9273। পিএমআইডি 39322456।টেমপ্লেট:Creative Commons text attribution notice
- 1 2 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "vVuure05" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Mangano, G., Bonfiglio, L., & Petruso, D. (2005). Excavations of 2003 at the S. Teodoro cave (North-Eastern Sicily, Italy): preliminary faunistic and stratigraphic data. Geo. Alp, 2, 71-76.
- ↑ Petruso, D., Sara, M., Surdi, G., & Masini, F. (2011). Le faune a mammiferi della Sicilia tra il Tardiglaciale e l'Olocene. Biogeographia–The Journal of Integrative Biogeography, 30(1).
- ↑ Siarabi, S.; Kostopoulos, D. S.; Bartsiokas, A.; Rozzi, R. (২০২৩)। "Insular aurochs (Mammalia, Bovidae) from the Pleistocene of Kythera Island, Greece"। Quaternary Science Reviews। ৩১৯। 108342। বিবকোড:2023QSRv..31908342S। ডিওআই:10.1016/j.quascirev.2023.108342। এস২সিআইডি 263817925।
- ↑ Bibi, F. (২০১৩)। "A multi-calibrated mitochondrial phylogeny of extant Bovidae (Artiodactyla, Ruminantia) and the importance of the fossil record to systematics"। BMC Evolutionary Biology। ১৩ (1): ১৬৬। বিবকোড:2013BMCEE..13..166B। ডিওআই:10.1186/1471-2148-13-166। পিএমসি 3751017। পিএমআইডি 23927069।
- 1 2 Wang, K.; Lenstra, J.A.; Liu, L.; Hu, Q.; Ma, T.; Qiu, Q. & Liu, J. (২০১৮)। "Incomplete lineage sorting rather than hybridization explains the inconsistent phylogeny of the wisent"। Communications Biology। ১ (1): ১৬৯। ডিওআই:10.1038/s42003-018-0176-6। পিএমসি 6195592। পিএমআইডি 30374461।
- ↑ Zeyland, J.; Wolko, Ł.; Lipiński, D.; Woźniak, A.; Nowak, A.; Szalata, M.; Bocianowski, J. & Słomski, R. (২০১২)। "Tracking of wisent–bison–yak mitochondrial evolution"। Journal of Applied Genetics। ৫৩ (3): ৩১৭–৩২২। ডিওআই:10.1007/s13353-012-0090-4। পিএমসি 3402669। পিএমআইডি 22415349।
- ↑ Bibi, F. (২০১৩)। "A multi-calibrated mitochondrial phylogeny of extant Bovidae (Artiodactyla, Ruminantia) and the importance of the fossil record to systematics"। BMC Evolutionary Biology। ১৩ (1): ১৬৬। বিবকোড:2013BMCEE..13..166B। ডিওআই:10.1186/1471-2148-13-166। পিএমসি 3751017। পিএমআইডি 23927069।
- ↑ Sinding, M.-H. S.; Ciucani, M. M.; Ramos-Madrigal, J.; Carmagnini, A.; Rasmussen, J. A.; Feng, S.; Chen, G.; Vieira, F. G.; Mattiangeli, V.; Ganjoo, R. K.; Larson, G.; Sicheritz-Pontén, T.; Petersen, B.; Frantz, L.; Gilbert, M. T. P. (২০২১)। "Kouprey (Bos sauveli) genomes unveil polytomic origin of wild Asian Bos"। iScience। ২৪ (11): ১০৩২২৬। বিবকোড:2021iSci...24j3226S। ডিওআই:10.1016/j.isci.2021.103226। পিএমসি 8531564। পিএমআইডি 34712923।
- 1 2 Gravlund, P.; Aaris-Sørensen, K.; Hofreiter, M.; Meyer, M.; Bollback, J.P. & Noe-Nygaard, N (২০১২)। "Ancient DNA extracted from Danish aurochs (Bos primigenius): genetic diversity and preservation"। Annals of Anatomy। ১৯৪ (1): ১০৩–১১১। সাইটসিয়ারএক্স 10.1.1.392.4989। ডিওআই:10.1016/j.aanat.2011.10.011। পিএমআইডি 22188739।
- 1 2 Heptner, V.G.; Nasimovich, A.A. & Bannikov, A.G. (১৯৮৮) [1961]। "Aurochs, primitive cattle"। Mlekopitajuščie Sovetskogo Soiuza. Moskva: Vysšaia Škola [Mammals of the Soviet Union]। খণ্ড Volume I. Artiodactyla and Perissodactyla। Washington DC: Smithsonian Institution and the National Science Foundation। পৃ. ৫৩৯–৫৪৯।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Pushkina2007" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Rossi2024" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "vuure" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Hall, S.J.G. (২০০৮)। "A comparative analysis of the habitat of the extinct aurochs and other prehistoric mammals in Britain"। Ecography। ৩১ (2): ১৮৭–১৯০। বিবকোড:2008Ecogr..31..187H। ডিওআই:10.1111/j.0906-7590.2008.5193.x।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "zongg" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Beutler, A. (১৯৯৬)। "Die Großtierfauna Europas und ihr Einfluss auf Vegetation und Landschaft"। Natur und Kulturlandschaft। ১: ৫১–১০৬।
- ↑ Schulz, E. & Kaiser, T.M. (২০০৭)। "Feeding strategy of the Urus Bos primigenius Bojanus, 1827 from the Holocene of Denmark"। Courier Forschungsinstitut Senckenberg। ২৫৯: ১৫৫–১৬৪।
- ↑ Mackay, E.J.H. (১৯৩৫)। "Steatite pectoral, once mounted in metal and filled with inlay"। The Indus civilization। London: Lovat Dickson & Thompson Ltd.। পৃ. Plate J।
- ↑ Geer, A.A.E. (২০০৮)। "Bos primigenius. The Aurochs"। Animals in stone: Indian mammals sculptured through time। Leiden: Brill। পৃ. ১১১–১১৪। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-১৬৮১৯-০।
- ↑ Reinhold, S.; Gresky, J.; Berezina, N.; Kantorovich, A.R.; Knipper, C.; Maslov, V.E.; Petrenko, V.G.; Alt, K.W. & Belinsky, A.B. (২০১৭)। "Contextualising Innovation: Cattle Owners and Wagon Drivers in the North Caucasus and Beyond"। Maran, J. & Stockhammer, P. (সম্পাদকগণ)। Appropriating Innovations. Entangled Knowledge in Eurasia, 5000-150 BCE। Oxford: Oxbow Books। পৃ. ৭৮–৯৭। আইএসবিএন ৯৭৮১৭৮৫৭০৭২৪৭।
- ↑ Wyatt, S. & Wyatt, N. (২০১৩)। "The longue durée in the beef business"। Loretz, O.; Ribichini, S.; Watson, W.G.E. & Zamora, J.Á. (সম্পাদকগণ)। Ritual, Religion, and Reason. Studies in the Ancient World in Honour of Paolo Xella। Münster: Ugarit-Verlag। পৃ. ৪১৭–৪৫০। আইএসবিএন ৯৭৮৩৮৬৮৩৫০৮৭৬।
- ↑ Shugart, H.H. (২০১৪)। "Taming the Unicorn, Yoking the Aurochs: Animal and Plant Domestication and the Consequent Alteration of the Surface of the Earth"। Foundations of the Earth। Columbia University Press। পৃ. ৩৫–৭০। ডিওআই:10.7312/shug16908-003। আইএসবিএন ৯৭৮০২৩১৫৩৭৬৯৮।
- ↑ Helmer, D.; Gourichon, L.; Monchot, H.; Peters, J. & Segui, M.S. (২০০৫)। "Identifying early domestic cattle from pre-pottery Neolithic sites on the Middle Euphrates using sexual dimorphism"। Vigne, J.D.; Peters, J. & Helmer, D. (সম্পাদকগণ)। The first steps of animal domestication: new archeological approaches। Oxford: Oxbow Books। পৃ. ৮৬–৯৫। আইএসবিএন ১-৮৪২১৭-১২১-৬।
- 1 2 Pitt, D.; Sevane, N.; Nicolazzi, E.L.; MacHugh, D.E.; Park, S.D.; Colli, L.; Martinez, R.; Bruford, M.W. & Orozco-terWengel, P. (২০১৯)। "Domestication of cattle: Two or three events?"। Evolutionary Applications। ১২ (1): ১২৩–১৩৬। বিবকোড:2019EvApp..12..123P। ডিওআই:10.1111/eva.12674। পিএমসি 6304694। পিএমআইডি 30622640।
- ↑ Götherström, A.; Anderung, C.; Hellborg, L.; Elburg, R.; Smith, C.; Bradley, D.G. & Ellegren, H. (২০০৫)। "Cattle domestication in the Near East was followed by hybridization with aurochs bulls in Europe"। Proceedings of the Royal Society B: Biological Sciences। ২৭২ (1579): ২৩৪৫–২৩৫১। ডিওআই:10.1098/rspb.2005.3243। পিএমসি 1559968। পিএমআইডি 16243693।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Ajmone_al2010" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Bradley, D.G.; MacHugh, D.E.; Cunningham, P. & Loftus, R.T. (১৯৯৬)। "Mitochondrial diversity and the origins of African and European cattle"। Proceedings of the National Academy of Sciences of the United States of America। ৯৩ (10): ৫১৩১–৫১৩৫। বিবকোড:1996PNAS...93.5131B। ডিওআই:10.1073/pnas.93.10.5131। পিএমসি 39419। পিএমআইডি 8643540।
- 1 2 Turvey, S.T.; Sathe, V.; Crees, J.J.; Jukar, A.M.; Chakraborty, P. & Lister, A.M. (২০২১)। "Late Quaternary megafaunal extinctions in India: How much do we know?" (পিডিএফ)। Quaternary Science Reviews। ২৫২: ১০৬৭৪০। বিবকোড:2021QSRv..25206740T। ডিওআই:10.1016/j.quascirev.2020.106740। এস২সিআইডি 234265221।
- 1 2 Chen, S.; Lin, B.-Z.; Baig, M.; Mitra, B.; Lopes, R. J.; Santos, A. M.; Magee, D. A.; Azevedo, M.; Tarroso, P.; Sasazaki, S.; Ostrowski, S.; Mahgoub, O.; Chaudhuri, T. K.; Zhang, Y.-p.; Costa, V.; Royo, L. J.; Goyache, F.; Luikart, G.; Boivin, N.; Fuller, D. Q.; Mannen, H.; Bradley, D. G.; Beja-Pereira, A. (২০১০)। "Zebu Cattle are an exclusive legacy of the South Asia Neolithic"। Molecular Biology and Evolution। ২৭ (1): ১–৬। ডিওআই:10.1093/molbev/msp213। পিএমআইডি 19770222।
- ↑ Verdugo, M.P.; Mullin, V.E.; Scheu, A.; Mattiangeli, V.; Daly, K.G.; Delser, P.M.; Hare, A.J.; Burger, J.; Collins, M.J.; Kehati, R. & Hesse, P. (২০১৯)। "Ancient cattle genomics, origins, and rapid turnover in the Fertile Crescent" (পিডিএফ)। Science। ৩৬৫ (6449): ১৭৩–১৭৬। বিবকোড:2019Sci...365..173V। ডিওআই:10.1126/science.aav1002। পিএমআইডি 31296769। এস২সিআইডি 195894128। ৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)।
- ↑ Mannen, H.; Kohno, M.; Nagata, Y.; Tsuji, S.; Bradley, D.G.; Yeo, J.S.; Nyamsamba, D.; Zagdsuren, Y.; Yokohama, M.; Nomura, K. & Amano, T. (২০০৪)। "Independent mitochondrial origin and historical genetic differentiation in North Eastern Asian cattle" (পিডিএফ)। Molecular Phylogenetics and Evolution। ৩২ (2): ৫৩৯–৫৪৪। বিবকোড:2004MolPE..32..539M। ডিওআই:10.1016/j.ympev.2004.01.010। পিএমআইডি 15223036। ৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১।
- ↑ Rangarajan, M. (২০০১)। India's Wildlife History। Delhi, India: Permanent Black। পৃ. ৪। আইএসবিএন ৯৭৮-৮১-৭৮২৪-১৪০-১।
- ↑ van Vuure, T. (৩০ অক্টোবর ২০১৪), Melletti, Mario; Burton, James (সম্পাদকগণ), "Aurochs Bos primigenius Bojanus, 1827", Ecology, Evolution and Behaviour of Wild Cattle (1 সংস্করণ), Cambridge University Press, পৃ. ২৪০–২৫৪, ডিওআই:10.1017/cbo9781139568098.017, আইএসবিএন ৯৭৮-১-১৩৯-৫৬৮০৯-৮, সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৪
- ↑ Faith, J. Tyler (জানুয়ারি ২০১৪)। "Late Pleistocene and Holocene mammal extinctions on continental Africa"। Earth-Science Reviews। ১২৮: ১০৫–১২১। বিবকোড:2014ESRv..128..105F। ডিওআই:10.1016/j.earscirev.2013.10.009।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Linseele2004" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Magnell, O. (২০১৭)। "Climate Change at the Holocene Thermal Maximum and Its Impact on Wild Game Populations in South Scandinavia"। Monks, G.G. (সম্পাদক)। Climate Change and Human Responses। Vertebrate Paleobiology and Paleoanthropology। Dordrecht: Springer। পৃ. ১২৩–১৩৫। ডিওআই:10.1007/978-94-024-1106-5_7। আইএসবিএন ৯৭৮-৯৪-০২৪-১১০৫-৮।
- ↑ Hou, Jiawen; Guan, Xiwen; Xia, Xiaoting; Lyu, Yang; Liu, Xin; Mazei, Yuri; Xie, Ping; Chang, Fengqin; Zhang, Xiaonan; Chen, Jialei; Li, Xinyi; Zhang, Fengwei; Jin, Liangliang; Luo, Xiaoyu; Sinding, Mikkel-Holger S. (সেপ্টেম্বর ২০২৪)। "Evolution and legacy of East Asian aurochs"। Science Bulletin। ৬৯ (21): ৩৪২৫–৩৪৩৩। বিবকোড:2024SciBu..69.3425H। ডিওআই:10.1016/j.scib.2024.09.016। পিএমআইডি 39322456।
- ↑ Clutton-Brock, J. (১৯৮৯)। "Five thousand years of livestock in Britain"। Biological Journal of the Linnean Society। ৩৮ (1): ৩১–৩৭। ডিওআই:10.1111/j.1095-8312.1989.tb01560.x।
- ↑ Bartosiewicz, L. (২০০৬)। "Interdisciplinary analysis of an Iron Age Aurochs horn core from Hungary: a case study"। Acta Archaeologica Academiae Scientiarum Hungaricae। ৫৭ (1–3): ১৫৩–১৬৩। ডিওআই:10.1556/AArch.57.2006.1-3.10।
- ↑ Bartosiewicz, L. (১৯৯৭)। "A horn worth blowing? A stray find of Aurochs from Hungary"। Antiquity। ৭১ (274): ১০০৭–১০১০। ডিওআই:10.1017/S0003598X00085902। এস২সিআইডি 161722401।
- ↑ Rokosz, M. (১৯৯৫)। "History of the Aurochs (Bos taurus primigenius) in Poland" (পিডিএফ)। Animal Genetics Resources Information। ১৬: ৫–১২। ডিওআই:10.1017/S1014233900004582। ১৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ Boev, Z. (২০১৬)। "Subfossil vertebrate fauna from Forum Serdica (Sofia, Bulgaria), 16–18th Century AD"। Acta Zoologica Bulgarica। ৬৮ (3): ৪১৫–৪২৪।
- ↑ Boev, Z. (২০২১)। "The last Bos primigenius survived in Bulgaria (Cetartiodactyla: Bovidae)"। Lynx। New Series। ৫২: ১৩৯–১৪২। ডিওআই:10.37520/lynx.2021.010। এস২সিআইডি 246761121।