বিষয়বস্তুতে চলুন

অম্বুজাসুন্দরী দাশগুপ্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অম্বুজাসুন্দরী দাশগুপ্তা
স্থানীয় নাম
অম্বুজাসুন্দরী সেন
জন্ম১৮৭০
ভাঙ্গাবাড়ি পাবনা জেলা ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ)
মৃত্যু১ জানুয়ারি ১৯৪৬
ভাষাবাংলা
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
উল্লেখযোগ্য পুরস্কারকুন্তলীন পুরস্কার (১৮৯৯)
দাম্পত্যসঙ্গীকৈলাসগোবিন্দ দাশগুপ্ত

অম্বুজাসুন্দরী দাশগুপ্তা (বিবাহের পূর্বে অম্বুজাসুন্দরী সেন) ( ১৮৭০ - ১ জানুয়ারি ১৯৪৬)[][] ছিলেন ব্রিটিশ ভারতের একজন মহিলা কবি। ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ খ্রিস্টাব্দে) তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। []

জীবনী

[সম্পাদনা]

অম্বুজাসুন্দরী সেনের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের পাবনা জেলার ভাঙ্গাবাড়ি গ্রামে। তার পিতা গোবিন্দনাথ সেন ছিলেন রাজশাহীর একজন আইনজীবি। কবি রজনীকান্ত সেন ছিলেন গোবিন্দনাথের ভ্রাতুষ্পুত্র। অম্বুজাসুন্দরী কবির কাছ থেকে কবিতা রচনার প্রেরণা পান। [] ডেপুটি ম্যাজিস্ট্রেট কৈলাসগোবিন্দ দাসের সাথে অম্বুজাসুন্দরীর বিবাহ হয়। কৈশোরে তার যে কবিপ্রতিভার প্রস্ফুরণ হয়, বিদ্যোৎসাহী স্বামীর সংস্পর্শে বিকাশ লাভ করে। বিদ্যাচর্চার সাথে নিয়মিত লেখালেখি করতে থাকেন। তার কবিতা, গদ্য-পদ্যের নানা রচনা 'বামাবোধিনী', 'নব্যভারত', সাহিত্য প্রভৃতি মাসিক পত্রিকায় হয়। বার্ধক্যে অম্বুজাসুন্দরী আধ্যাত্মিক জীবনযাপন করেন এবং ভাগবতের সারাংশ ইত্যাদি অবলম্বনে কবিতা গ্রন্থাদি রচনা করেন। [] তার রচিত গ্রন্থসমূহ হল-

কাব্যগ্রন্থ-
  • কবিতা লহরী (১৮৯২)
  • অশ্রুমালা (১৮৯৪)
  • প্রীতি ও পূজা (১৮৯৭)
  • খোকা (১৯০৩)
  • ভাব ও ভক্তি (১৯০৭)
  • প্রেম ও পুণ্য (১৯১০)
উপন্যাস-
  • প্রভাতী (১৯০৫)
গল্পগ্রন্থ-
  • দুটি কথা (১৯০৬)
  • গল্প ১৩১৩ সাল (১৯০৭)
অন্যান্য কাব্যগ্রন্থ-
  • শ্রীশ্রীকৃষ্ণলীলামৃত (১৯৩২)
  • শ্রীশ্রীকৃষ্ণকেলিরসংলাপ (১৯৩৪)
  • শ্রীশ্রীরামকীর্ত্তি সুধা
  • শ্রীশ্রীকৃষ্ণের সহস্র নাম প্রভৃতি[]

অম্বুজাসুন্দরীর কবিতার সরলভাষা আর অকৃত্রিম প্রকাশের জন‍্য পাঠকদের কাছে প্রিয় ছিল।[]

সম্মাননা

[সম্পাদনা]

১৮৯৯ খ্রিস্টাব্দে অম্বুজাসুন্দরী তার রচিত "বুদ্ধিমান রাজার স্বর্গযাত্রা" গল্পটির জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন।[]

জীবনাবসান

[সম্পাদনা]

১৯৪৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি বিগত শতকের স্মরণীয় মহিলা কবি অম্বুজাসুন্দরী প্রয়াত হন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 শিশির কুমার দাশ (২০১৯)। সংসদ বাংলা সাহিত্যসঙ্গী। সাহিত্য সংসদ, কলকাতা। পৃ. ১৫। আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-০০৭-৯ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: চেকসাম পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. 1 2 "বঙ্গসাহিত‍্যে নারী"। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৫
  3. 1 2 "কুন্তলীন পুরস্কারের সূচী"। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  4. 1 2 সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৫, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  5. যোগেন্দ্রনাথ গুপ্ত। বঙ্গের মহিলা কবি। ঢাকা ও কলকাতা: সুধাংশুশেখর গুপ্ত। পৃ. ২৮৬। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫