অমৃতা আয়েঙ্গার
অমৃতা আয়েঙ্গার | |
|---|---|
| জন্ম | ২৬ জুলাই ১৯৯৬ |
| শিক্ষা | মনোবিজ্ঞানে স্নাতক |
| পেশা | অভিনয়শিল্পী |
| কর্মজীবন | ২০১৭- বর্তমান |
অমৃতা আয়েঙ্গার (জন্ম: ২৬শে জুলাই ১৯৯৬[১]) একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত কন্নড় চলচ্চিত্রে কাজ করেন। তিনি একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং দুটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের প্রাপক।[২]
তিনি ২০১৭ সালে সিমহা হাকিড়া হেজ্জে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। ২০২০ সালে লাভ মকটেল এবং পপকর্ন মাঙ্কি টাইগার ছবিতে অভিনয় করে তিনি সাফল্য লাভ করেন, প্রথমটি তাঁকে সেরা পার্শ্ব অভিনেত্রী - কন্নড় বিভাগে সিমা পুরস্কার এনে দেয়। বাদাভা রাস্কাল (২০২১) ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী– কন্নড় এর জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জিতেছেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]২০১৭ সালে ১৯ বছর বয়সে অমৃতা আয়েঙ্গার অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন বিক্রম কুমার পরিচালিত সিমহা হাকিড়া হেজ্জে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।[৪] তাঁকে পরবর্তীতে ২০১৯ সালে অনুষ্কা ছবিতে দেখা যায়, ছবিটি সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।[৪]
২০২০ সালটি লাভ মকটেল -এর সাফল্যের মাধ্যমে তাঁর বিরাট সাফল্য-অর্জনের বছর হিসেবে প্রমাণিত হয়েছিল। সেখানে তিনি কৃষ্ণার বিপরীতে জোশিথা চরিত্রে অভিনয় করেছিলেন।[৫] ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং দ্য নিউজ মিনিট -এর অরবিন্দ শ্বেতা উল্লেখ করেছিলেন, "অমৃতা প্রতিশ্রুতি এবং সম্ভাবনা দেখাচ্ছেন।"[৬] তাঁর পরবর্তী মুক্তিপ্রাপ্ত ছবি, ধনঞ্জয়ের সাথে, পপকর্ন মাঙ্কি টাইগার-ও বক্স অফিসে সাফল্য পেয়েছিল।[৭][৮] সেই বছর, তিনি শিবার্জুন চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।[৯] ২০২১ সালে, ধনঞ্জয়ের সাথে পুনরায় মিলিত হয়ে অমৃতাবাদাভা রাসকেল ছবিতে সঙ্গীতা চরিত্রে অভিনয় করেছিলেন। এটিও বাণিজ্যিকভাবে সফল হয়।[১০] দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এ শারদা বলেন, "সীমিত পর্দার সময়ের মধ্যে অমৃতা তাঁর ভূমিকাকে ন্যায্যতা দিয়েছেন।"[১১]
২০২২ সালে অমৃতার চারটি ছবি মুক্তি পায়। প্রথমে তিনি লাভ মকটেল ২ ছবিতে অভিনয় করেন, এখানে তিনি লাভ মকটেল -এর পূর্ববর্তী চরিত্রেই অভিনয় করেছিলেন।[১২] তাঁর পরবর্তী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল লিকিথ শেঠি-র সাথে ফ্যামিলি প্যাক , এটি সরাসরি অ্যামাজন প্রাইমে মুক্তি পায়।[১৩] এরপর তিনি উইণ্ডো সিট ছবিতে অভিনয় করেন, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন নিরুপ ভাণ্ডারী এবং সঞ্জনা আনন্দ।[১৪] মিলানা নাগরাজের সাথে ও- ছিল সেই বছর তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি।[১৫] বেঙ্গালুরু মিররের ওয়াই. মহেশ্বর রেড্ডি বলেছেন যে "অনাকর্ষণীয় চরিত্রে" তিনি তাঁর সেরাটা দিয়েছেন। [১৬]
২০২৩ সালে, অমৃতা আবার ধনঞ্জয়ের সাথে গুরুদেব হোয়সালা ছবিতে অভিনয় করেন, যা বক্স অফিসে সাফল্য পায়।[১৭] এই ছবি অমৃতা এবং ধনঞ্জয়ের মধ্যে তৃতীয় সফল সহযোগিতা নিয়ে আসে।[১৮] ২০২৪ সালে, অমৃতা প্রথম লিকিত শেঠির বিপরীতে আব্বাব্বা ছবিতে অভিনয় করেন, যা মাঝারি সাফল্য পায়।[১৯] টাইমস অফ ইন্ডিয়ার শ্রীদেবী এস উল্লেখ করেছেন, "অমৃতা প্রমাণ করেছেন যে তাঁর অনেক কিছু দেওয়ার আছে। তাঁর রাগ তাঁর হাসির মতোই সংক্রামক।"[২০] এরপর তিনি চতুর্থবারের মতো ধনঞ্জয়ের সাথে জেব্রা ছবিতে অভিনয় করেন, যা ছিল তাঁর তেলুগু চলচ্চিত্রে অভিষেক।[২১]
প্রচার মাধ্যমে পরিচিতি
[সম্পাদনা]২০২০ সালে বেঙ্গালুরু টাইমসের ৩০ জন সবচেয়ে আকাঙ্ক্ষিত নারীর তালিকায় অমৃতা ১৭তম স্থানে ছিলেন।[২২]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]অন্যথায় উল্লেখ না থাকলে, সমস্ত চলচ্চিত্র কন্নড় ভাষায়।
| † | যেসব চলচ্চিত্র এখনও মুক্তি পায়নি, সেগুলোকে বোঝায় |
| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | তথ্যসূত্র |
|---|---|---|---|---|
| ২০১৭ | সিমহা হাকিড়া হেজ্জে | সোনু | ||
| ২০১৯ | অনুষ্কা | অনুষ্কা দেবী ও অমৃতা | ||
| ২০২০ | লাভ মকটেল | জোশিতা "জো" | [২৩] | |
| পপকর্ন মাঙ্কি টাইগার | সুমিত্রা | [২৪] | ||
| শিবার্জুন | পারু | [২৫] | ||
| ২০২১ | বাদাভা রাসকেল | সঙ্গীতা | [২৬] | |
| ২০২২ | লাভ মকটেল ২ | জোসিতা "জো" | ক্ষণস্থায়ী উপস্থিতি | [২৭] |
| ফ্যামিলি প্যাক | ভূমিকা "বেবি বু" | [২৮] | ||
| উইণ্ডো সিট | অঞ্জলি | [২৯] | ||
| ও | নিশা | [৩০] | ||
| ২০২৩ | গুরুদেব হোয়সালা | গঙ্গা | [৩১] | |
| ২০২৪ | আব্বাব্বা | অখিলা | [৩২] | |
| জেব্রা | আরাধ্যা | তেলুগু চলচ্চিত্র | [৩৩] | |
| ২০২৫ | ফাদার |
ঘোষিত হবে | চিত্রগ্রহণ | [৩৪] |
| ঘোষণা হয়নি | শিরোনাম নেই |
ঘোষিত হবে | চিত্রগ্রহণ | [৩৫] |
পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ | ফলাফল | তথ্যসূত্র |
|---|---|---|---|---|---|
| ২০২১ | লাভ মকটেল | দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | সেরা সহ-অভিনেত্রী - কন্নড় | বিজয়ী | [৩৬] |
| চন্দনভানা চলচ্চিত্র সমালোচক একাডেমি পুরস্কার | সেরা সহ-অভিনেত্রী | মনোনীত | [৩৭] | ||
| ২০২২ | ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ | সেরা সহ-অভিনেত্রী - কন্নড় | মনোনীত | [৩৮][৩৯] | |
| বাদাভা রাসকেল | সেরা অভিনেত্রী – কন্নড় | মনোনীত | |||
| সেরা অভিনেত্রী সমালোচক - কন্নড় | বিজয়ী | ||||
| দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেত্রী – কন্নড় | মনোনীত | [৪০][৪১] | ||
| সেরা অভিনেত্রী সমালোচক - কন্নড় | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kannada Actress Amrutha Iyengar Turns 27: A Look At Her Film Journey So Far"। News18 India। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩।
- ↑ "The five dream characters of Amrutha Iyengar - Times of India ►"। The Times of India।
- ↑ "Hope 'Love Mocktail' will bring me in limelight: Amrutha Iyengar"। The New Indian Express।
- 1 2 "'Anushka was a life-threatening project'"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ "'KRISHNA AND MILANA NAGARAJ'S LOVE MOCKTAIL IS A ROMANTIC DRAMA'"। ৩১ জানুয়ারি ২০২০।
- ↑ "'Love Mocktail' review: This pleasant romcom strikes all the right notes"। The News Minute। ৩১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
- ↑ "Is Amrutha Iyengar the 'it' girl of Sandalwood? - Times of India"। The Times of India।
- ↑ "I am enjoying the success of Love Mocktail and Popcorn Monkey Tiger: Amrutha Iyengar - Times of India ►"। The Times of India।
- ↑ Anandraj, Shilpa (১৩ অক্টোবর ২০২০)। "Kannada industry buzz: A female superhero, Chiranjeevi Sarja's film re-release"। The Hindu।
- ↑ "For Dhananjaya, art and business unite in Badava Rascal"। The Times of India। ২৪ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১।
- ↑ "'Badava Rascal' movie review: Dhananjay is relatable in this middle-class family drama"। The New Indian Express। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ "Love Mocktail 2 has what it takes to become one of the best films this year: Amrutha Iyengar"। The Times of India। ৭ ফেব্রুয়ারি ২০২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ "Family Pack is a landmark movie for me and marks a very important project in my career: Likith Shetty"। The Times of India। ১৭ ফেব্রুয়ারি ২০২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ "Window Seat movie review: Sheetal Shetty makes impressive directorial debut with this whodunit"। OTTPlay (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ "O Movie Review : An edge-of-the-seat thriller which tests sibling bonding"। The Times of India। ৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৪।
- ↑ Y, Maheswara Reddy। "O Movie Review: It's a black magic show, folks"। Bangalore Mirror (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৪।
- ↑ "Gurudev Hoysala Movie Review : Dhananjaya, Naveen Shankar steal the show"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ Irshad (৩০ মার্চ ২০২৩)। "Daali Dhananjay Amrutha Iyengar chemistry is good Says Ramya Divya Spandana after watching Hoysala movie | 'Dolly-Amrita acted well as husband-wife': Ramya says after watching 'Hoysala' Pipa News - PiPa News" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ Anandraj, Shilpa (২০ এপ্রিল ২০২২)। "KM Chaitanya describes 'Abbabba' as a slapstick comedy"। The Hindu। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৪।
- ↑ "Abbabba Movie Review: Abbabba movie review: A perky comedy with a bit of horror"। Times of India। ১৬ ফেব্রুয়ারি ২০২৪। ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৪।
- ↑ "Zebra movie review: Satyadev, Dhananjaya, Sathyaraj power an intriguing but convoluted cat-and-mouse game"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২২ নভেম্বর ২০২৪। ২৯ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Meet the beautiful ladies who make up Bangalore Times' 30 Most Desirable Women of 2020"। Times of India। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১।
- ↑ "#GameTimewithBT ft Milana Nagaraj, Krishna and Amrutha Iyengar"। The Times of India।
- ↑ "Behind the scenes of Suri's Popcorn Monkey Tiger"। The New Indian Express। ১৩ ফেব্রুয়ারি ২০২০। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "'Shivarjuna' to 'Nam Kathe Nim Jothe': Kannada films releasing this week"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১২ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
- ↑ "Badava Rascal Dhananjay bags yet another interesting project with Amrutha Iyengar"। Cinema Express।
- ↑ "Sandalwood Box Office 2022: From KGF Chapter 2 to Love Mocktail 2, the Industry is over 1000 crores for first time"। Pinkvilla। ১৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "First look of Kannada film 'Family Pack' released"। The New Indian Express।
- ↑ "Sheetal Shetty's Window Seat release date out"। The New Indian Express। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২।
- ↑ "O - Official Trailer | Kannada Movie News - Times of India"। timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৪।
- ↑ "Daali Dhananjay's Next Movie Hoysala Gets a Release Date"। News 18। ২৪ জানুয়ারি ২০২৩।
- ↑ Angadi, Jagadish। "'Abbabba' movie review: Entertaining remake of a Malayalam hit"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২৪।
- ↑ ANI (২০ নভেম্বর ২০২৩)। "Pan India film 'ZEBRA' wraps up shoot, team celebrates milestone with a grand wrap party"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Amrutha Iyengar joins Darling Krishna in Father"। Cinema Express। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Amrutha Iyengar to share screen space with Sharan in his next film"। The Times of India। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "SIIMA 2021: Mahesh Babu and Rashmika Mandanna win big for Maharshi and Dear Comrade, check out full winners list"। The Indian Express। ১৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Chandanavana Film Critics Academy Awards: Love Mocktail, Dia, Gentleman Dominate"। CFCA Academy। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "67th Filmfare Awards 2022 Kannada Winners List"। Filmfare। ৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২।
- ↑ "Nominations for the 67th Parle Filmfare Awards South 2022 with Kamar Film Factory"। filmfare.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২।
- ↑ "SIIMA 2022: ಅಪ್ಪುಗೆ ಅತ್ಯುತ್ತಮ ನಟ- ಆಶಿಕಾ ರಂಗನಾಥ್ಗೆ ಅತ್ಯುತ್ತಮ ನಟಿ ಪ್ರಶಸ್ತಿ; ಇಲ್ಲಿದೆ ಕಂಪ್ಲೀಟ್ ಲಿಸ್ಟ್"। ವಿಜಯ ಕರ್ನಾಟಕ। ১২ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Allu Arjun's Pushpa: The Rise Leads SIIMA Nominations; Check Full List Here"। News18 (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২।